"আমার বাংলা ব্লগ"// কবিতা // হারিয়ে যাবো তোমার সাথে 💖

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

গতকালকে সকালবেলা বন্ধুদের সাথে অনেকদিন পর কথা হয়েছে। বন্ধুরা সবাই মিলে বললো বিকেলে ইফতার করবে এক সাথে। যার জন্য আমরা সকল বন্ধুরা মিলে ইফতারের আয়োজন করেছি। আর বন্ধুরা বলল আজকে আমরা নদীর পাড়ে গিয়ে ইফতার করব। যার কারণে আমি শহরে ছিলাম। আমি নদীর পাড়ে আগেই গিয়েছি ইফতারের আয়োজন নিয়ে। আর বন্ধুদের বললাম তোরা তাড়াতাড়ি চলে আয়। ওরা আসলে গ্রাম থেকে আসবে যার কারণে ওদের আসতে অনেকটাই দেরি হচ্ছিল। আর আমি নদীর পাড়ে একটি গাছের নিচে বসে প্রিয় মানুষের কথা মনে করতে ছিলাম। আর কল্পনার হারিয়ে যাচ্ছিলাম।হারিয়ে যাওয়ার অনুভূতি যেন খুঁজে পাচ্ছিলাম। আসলে নদীর পাড়ে আসলেই খুবই ভালো লাগে, মনটা যেন একদম শান্ত লাগে।মনের ভিতর থেকে চিন্তা পেরেশানি দূর হয়ে যায়। তখনই প্রিয় মানুষের কথা খুব মনে পড়ে। যার কারণে তখনই প্রিয় মানুষকে কেন্দ্র করে একটি কবিতা লিখলাম। ভালোবাসার এই কবিতাটি লিখতে পেরে তখন খুবই ভালো লেগেছে।তাই এই কবিতার মাধ্যমে মনের অনুভূতি গুলো প্রকাশ করে ফেললাম। আর আজকে তাই এই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করলাম।


হারিয়ে যাবো তোমার সাথে
মোঃরায়হান রেজা

হারিয়ে যাবো আমি তোমার সাথে,
কোন এক অজানা দেশে।
যেখানে থাকব তুমি আর আমি,
ভালোবাসার ঘর বানিয়ে।



ভালোবাসা ঘরটি জুড়ে,
আলোকিত হবে তোমার আগমনে।
তোমার আগমনে ভালোবাসার পূর্ণতা পাবে,
আমার এই জীবন সংসারে।

তোমার সাথে জীবন আমার,
সাজাতে খুব ইচ্ছা করে।
তাইতো হারিয়ে যেতে চাই আমি,
তোমার সাথে হাতে হাত রেখে স্বপ্নের দেশে।

স্বপ্নের দেশে তোমারি সাথে,
হারিয়ে যেতে চাই আমি।
এই স্বপ্ন ভরা ভালবাসা নিয়ে,
থাকবে কি তুমি আমার জীবন সাথী হয়ে।

আমার জীবন সাথী শুধু যে তুমি,
তাইতো তোমায় ছাড়া জীবন আমি কল্পনা করিনি।
তাইতো ভালোবাসে তোমাকে নিয়ে,
হারিয়ে যেতে চাই আমি।

fox-ga73d03b37_1920.png

source

নদীর পাড়ে নিরিবিলি পরিবেশের মধ্যে বসে প্রিয় মানুষের কথা মনে করতে ছিলাম। আসলে প্রিয় মানুষকে নিয়ে মনের অনুভূতির শেষ নেই। এই অনুভূতিগুলো যেন নিরিবিলি পরিবেশের মধ্যে আসলে আরো বেশি মনে পড়ে। তাই প্রিয় মানুষকে নিয়ে মনের অনুভূতি থেকে এই কবিতাটি লেখা। আর ভালোবাসার এই অনুভূতিগুলো প্রকাশ করতে পেরে খুবই ভালো লেগেছে। যার কারণে আপনাদের মাঝে এই ভালোবাসার কবিতাটি শেয়ার করলাম। আশা করছি আমার আজকের এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আসলেই ভাই নদীর পারে গেলে হৃদয় শান্ত হয়ে যায় আর তখনই প্রিয় মানুষটির কথা মনে পড়ে। যাইহোক প্রিয় মানুষকে নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন পড়ে বেশ ভালো লাগে। ভালোবাসার মানুষকে নিয়ে এভাবে হারিয়ে গেলে তো বেশ দারুন হবে ভাই। অনেক সুন্দর কবিতা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে ভাই নদীর পাড়ে গেলে খুবই ভালো লাগে। শান্ত পরিবেশের মধ্যে আমার মানুষের জন্য লেখা কবিতাটি আপনার ভালো লেগেছে জানতে পেরে খুশি হলাম। মতামতের জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে ভাই নদীর পাড়ে গেলে খুবই ভালো লাগে। শান্ত পরিবেশের মধ্যে আমার মানুষের জন্য লেখা কবিতাটি আপনার ভালো লেগেছে জানতে পেরে খুশি হলাম। মতামতের জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

নদীর পাড়ে বসে ভালোবাসার মানুষটিকে ভেবে খুবই সুন্দর একটি ভালোবাসা কবিতা লিখেছেন ৷ আপনার লেখা কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো ৷ খুবই সুন্দর হয়েছে কবিতাটি এবং কবিতার প্রত্যেকটা লাইন ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে নদীর পারে গেলে খুবই ভালো লাগে। নদীর পাড়ে গিয়ে প্রিয় মানুষের জন্য এই কবিতাটি লিখতে পেরে তখন আমার অনেক বেশি ভালো লেগেছিলো। আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জানতে পেরে খুশি হলাম। মতামতের জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালোই একটি আয়োজন করেছেন ইফতারের বন্ধুদের সাথে। আর সেই অপেক্ষাতে প্রিয় মানুষ কে নিয়ে দারুণ একটি কবিতা লিখেছেন।কবিতা পড়েই বুঝতে পারছি কতোটা কল্পনা তে গিয়ে প্রিয় মানুষ কে নিয়ে কবিতা টা লিখেছেন। অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপনার লিখা কবিতা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই আপু বন্ধুদের জন্য অপেক্ষা করতেছিলাম। সেই সময়টা পার করার জন্য প্রিয় মানুষের জন্য এই কবিতাটি লিখতে ছিলাম। আপনার কাছে আমার কবিতাটি ভালো লেগেছে জানতে পেরে খুশি হলাম।আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রিয় মানুষকে নিয়ে আমাদের সবার মনে বিভিন্ন ধরনের অনুভূতি কাজ করে। সেই অনুভূতিকে নিয়ে আপনি কবিতাটি লিখেছেন। ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে। সুন্দর ছন্দ সাজিয়ে সবগুলো লাইন লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে মনের অনেক অনুভূতি রয়েছেম সেই অনুভূতি থেকে এই কবিতাটি লেখা। আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জানতে পেরে অনেক খুশি হলাম। মতামতের জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বন্ধুদের সাথে নদীর পারে ইফতার করার মুহূর্তগুলো অসাধারন। সেই মুহূর্ত উপভোগ করার জন্য আপনি নদীর পাড়ে গিয়েছেন এবং আপনি আগে গিয়েছিলেন। আর নদীর পাড়ে গাছের নিচে বসে প্রিয় মানুষের কথা মনে করতে ছিলেন। আর তাকে নিয়ে এই অসাধারন একটি কবিতা লিখেছেন। আসলে ভালোবাসার কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে। আপনার কবিতাটা ছিল অসাধারণ।

 2 years ago 

আসলে বন্ধুদের সাথে নদীর পারে ইফতার করার মুহূর্তটা আনন্দের ছিলম তবে ওদের আসার একটি দেরি হয়েছিল। যার কারণে আমি কবিতা লিখেছি। আর এই কবিতাটি আপনার ভালো লেগেছে জানতে পেরে অনেক খুশি হলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই প্রিয় মানুষটাকে নিয়ে অজানা দেশে চলে যেতে ইচ্ছে করে হারিয়ে যেতে ইচ্ছে করে তার মায়াতে। দারুন একটি কবিতা লিখেছেন কবিতার প্রতিটি লাইন বেশ ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে ভাই প্রিয় মানুষকে নিয়ে অজানা কোন এক দেশে চলে যেতে ইচ্ছা করে। সেখানে তাকে নিয়ে থাকার অনুভূতি যেন আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে মএই কবিতাটি আপনার ভালো লেগেছে জানতে পেরে অনেক খুশি হলাম। মতামতের জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64100.66
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38