"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

ভালোবাসার মানুষের জন্য হৃদয়ের মাঝে অসীম ভালোবাসা লুকিয়ে থাকে। আর এই অসীম ভালোবাসা শুধু প্রিয় মানুষকে কেন্দ্র করেই, তাকে জানো হৃদয়ের সবটা দিয়ে ভালবাসতে ইচ্ছা করে। মনের ভিতর এই ভালোবাসার অনুভূতি থেকেই আমি কিছু অনু কবিতা লিখেছিলাম। যে অনু কবিতাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে ভালোবাসার অনু কবিতা গুলো লিখতে অনেক ভালো লাগে। কারণ ছন্দে ছন্দে এবং সুন্দরভাবে ভালোবাসার প্রকাশ করা যায়। এই কবিতার মাধ্যমে তাই আমি ভালোবাসার অনুভূতি প্রকাশ করার চেষ্টা করেছি।সে জন্য সময় পেলে আমি অনু কবিতা লিখতে ব্যস্ত হয়ে পড়ি। আর এই অনু কবিতাগুলোই লিখে রেখেছিলাম যা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১


ভালোবাসার যত চাওয়া,
শুধু তোমায় নিয়ে।
মন উজাড় করে ভালবেসেছি,
আমি শুধুই তোমাকে।

তোমায় নিয়ে থাকবো,
আমি সুখের ঘরে।
ভালবাসায় ভরে উঠবে,
এই জগত জুড়ে।

অনু কবিতা-২


স্বপ্নের মত এলে তুমি,
আমার জীবন জুড়ে।
ভালোবাসায় রাঙিয়ে দিলে,
সুখের সন্ধানে।

তাইতো তোমায় নিয়ে স্বপ্ন দেখেছি,
বাঁচবো হাজার বছর ধরে।
জীবনটা আলোকিত হবে,
তোমার ভালোবাসা পেয়ে।

অনু কবিতা-৩


সুখের সন্ধানে বেরিয়েছি আমি,
কষ্টময় এই পৃথিবীর মাঝে।
সুখকে খুঁজে বের করবো আমি,
ভালোবাসা দিয়ে।

যেখানেই থাকো তুমি,
থাকো অনেক সুখে।
সুখের সন্ধানে বেরিয়েছি আমি,
পাবো কি তাকে নিতে।

অনু কবিতা-৪


হাজারো পথ পার করে,
এসেছি আমি তোমায় নিতে।
কষ্টময় জীবনটাকে উপলব্ধি করেছি,
ভালোবাসা দিয়ে।

তোমার ভালোবাসা পেয়ে,
কষ্ট দূর হয়ে যাবে এটাই আমি মানি।
তাইতো তোমায় নিতে এসেছি,
দেবো তোমায় ভালোবাসার সবখানি।

fox-ga73d03b37_1920.png

source

প্রিয় মানুষের জন্য মনের ভিতর হাজারো অনুভূতি তৈরি হয়। তখনও কখনো এই অনুভূতি আমরা প্রকাশ করতে পারি কখনো কখনো পারিনা। তবে অনুভূতিগুলো আমরা বিভিন্নভাবে প্রকাশ করে থাকি। কবিতার মাধ্যমে প্রকাশ করার মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে। তাই ভালোবাসার অনুভূতিগুলোই আমি অনু কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করে থাকি। তো বন্ধুরা আশা করছি আজকের লেখা এই অনু কবিতাগুলো পড়ে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

20-11-2024

GridArt_20241120_185052068.jpg

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতার প্রতিটা লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। আসলে ভালোবাসার মানুষ কখন যে হুট করে মনে জায়গা করে নেয় নিজেই বুসরলওঠা যায় না। এত সুন্দর ভাবে সহজ সরল ভাবে কবিতা লিখে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

যে কোন ধরনের রোমান্টিক প্রেমের কবিতাগুলো আমার পড়তে খুবই ভালো লাগে। আপনি আজকে প্রেমের সুন্দর সুন্দর অনুভূতি নিয়ে অনু কবিতা গুলো সাজিয়ে নিলেন। প্রতিটি অনু কবিতা পড়ে ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই আপনি বরাবরই খুবই সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেন।আপনার লেখা কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে আমার। আপনি আজকে খুবই সুন্দর করে ভালোবাসার কথা প্রকাশ করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালোবাসার অনুভূতি গুলো নিয়ে এরকম কবিতা গুলো লিখলে সেগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর অনুভূতি নিয়ে লিখেছেন এই কবিতাগুলো। আপনার লেখা সবগুলো অনু কবিতা আমার কাছে ভালো লেগেছে। প্রতিনিয়ত আপনি প্রিয় মানুষ কে নিয়ে কবিতা লিখে থাকেন। আপনার লেখা কবিতা সব সময় সুন্দর হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38