"আমার বাংলা ব্লগ"// কবিতা // হবে কি আমার রাণী 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আমাদের হৃদয়ের মাঝে একটা স্বপ্নের রাজমহল রয়েছে। আর এই স্বপ্নের রাজমহলে প্রিয় মানুষটিকে যেন রাণী বানিয়ে রাখতে ইচ্ছা করে। আর এই রাণীকে নিয়ে অনেক আশা আমাদের প্রত্যেকেরই মনের ভিতর কল্পনা জাগে। ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে অনেক স্বপ্ন কল্পনার আমরা দেখি।তাকে যেন স্বপ্নের রানী করার কল্পনা প্রায় প্রত্যেকের মনের ভিতর তৈরি হয়। তাই ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে আজকের এই ভালোবাসার কবিতাটি লেখা,আসলে মনের রাণীকে কেন্দ্র করে যেন এই কবিতাটি লিখেছি, আর আপনাদের সাথে আমার এই কবিতাটি শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। তাই আজকে ভালোবাসার আরেকটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আজকের কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।
তোমায় রেখেছি তাই মনের মাঝে,
যেখানে ভালোবাসার রাজমহলে তৈরি করেছি,
আসবে কি তুমি আমার স্বপ্নের রাণী হয়ে।
স্বপ্নের রাণী তুমি আমার,
তাইতো তোমায় নিয়ে স্বপ্ন দেখি আমি বারেবার।
তোমায় ছাড়া মনের রাজ্যে,
থাকতে পারচ্ছি না আমি যে একাই।
এই মনের রাজমহলটি,
যত্ন করে গড়া।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
রাণী হয়ে আসবে তুমি আমার মনের এই রাজ্যে।
মনের রাজ্যের সিংহাসনটি,
ভালোবাসায় সাজিয়ে রেখেছি।
তুমি আসবে বলে সেই সিংহাসনটি,
খুব যত্ন করে আগলে রেখেছি।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
আমি দিবা রাত্রি।
স্বপ্নের রাণী হয়ে আসবে যখন,
ভালোবাসায় ভরে উঠবে রাজ্যটি তখন।
আমার মনের রাণী হয়ে,
রাখবো তোমাকে সারা জীবন ধরে।
এই রাজ্যে অন্য কেহ,
রাণীর দাবি নিয়ে আসবে না আমার জীবনে।
হবে কি তুমি আমার মনের রাণী,
তোমার শাসনে হারিয়ে যেতে চাই।
স্বপ্নের এই ভালোবাসার রাজ্যে।
তাই তোমার সাথেই পথ চলতে চাই স্বপ্নের এই রাজমহলে।
আপনার ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন । আসলে ভালোবাসার মানুষটিকে নিয়ে মানুষের কল্পনায় অনেক কিছু থাকে যা কখনো বাস্তবায়িত হয় আবার কখনো হয়না । তবে কবিতাটি পড়ে কিন্তু বেশ ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে।
খুব চমৎকার একটি কবিতা লিখেছেন ভাই। আর নিঃসন্দেহে সে আপনার রাণী হতে বাধ্য। ভাই আপনার মত লোকের রানী হওয়ার সৌভাগ্য যার তার কি আর ঘটে।
আপনি তো দেখছি আপনার ভালোবাসার মনের রানীকে নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখে ফেলেছেন। কবিতা পড়তে আমার কাছে খুব ভালো লাগে। আর যদি হয় এরকম টপিক নিয়ে কবিতা লেখা তাহলে তো কোন কথা নেই। আপনি ভালোবাসার স্বপ্ন এবং অনুভূতি খুব সুন্দর করে এই কবিতাটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। সব মিলিয়ে প্রত্যেকটা লাইন কিন্তু একেবারে মন ছোঁয়া ছিল এটা বলতে হয়।
অসম্ভব একটি সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই, কবিতার মাঝে ভালোবাসার অফুরন্ত চাহিদা প্রকাশ পেয়েছে, ধন্যবাদ।
আপনার লেখা হবে কি আমার রানী কবিতাটা পড়ে ভালোই লেগেছে ভাই। আসলে এটা কিন্তু সত্যি আমরা সবাই নিজের প্রিয় মানুষটাকে রানী হিসেবে সারা জীবন রাখতে চাই। এরকম কবিতার মাধ্যমে যদি ভালোবাসার স্বপ্ন এবং অনুভূতি তুলে ধরা হয় তাহলে পড়তে অসম্ভব ভালো লাগে। আপনি প্রিয় মানুষটাকে কেন্দ্র করে আজকের কবিতাটি লিখেছেন যা পড়েই বুঝতে পারলাম।
ভাইয়া সুন্দর একটি কবিতা আজ শেয়ার করলেন। ভালোবাসলে ভালোবাসার মানুষকে নিয়ে ভাবনার শেষ নেই।ভালোবাসার মানুষটি কবে আসবে নিজের কাছে এই ভাবনাতে মন সব সময় এটা সেটা নানান কিছু নিয়ে ভাবতে থাকে। সেই ভাবনা নিয়ে কবিতাটি খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।
আপনি সব সময় আপনার মনের রাণীকে কেন্দ্র করে সুন্দর সুন্দর কবিতা লিখেন। সব সময় তো মনের রাণীকে ভাবনায় রাখেন এবং সেগুলো আবার কবিতার মাধ্যমে খুব সুন্দর করে লিখিবদ্ধ করে রাখেন। মনের রাণীকে নিয়ে লেখা কবিতা গুলো খুব সুন্দর হয়। অনেক সুন্দর একটি কবিতা ছিল আজকের পড়েই অনেক ভালো লেগেছে।
খুব সুন্দর কবিতা লিখেছেন ভাই। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। প্রিয়জনকে ভালোবেসে হৃদয়ের অনুভূতি গুলো কবিতার ছন্দে চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কবিতার ছন্দ বেশ দুর্দান্ত হয়েছে। বিশেষ করে এই লাইন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।
এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাইয়া আপনি খুব কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। আপনার কবিতার মধ্যে ভালোবাসার অনুভূতি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। সবাই তার ভালোবাসার মানুষকে নিজের কল্পনায় রাণীর মতো করে সাজিয়ে রাখে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।