"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা ভালোবাসার চারটি অণু কবিতা নিয়ে হাজির হলাম। মনের অনুভূতি আর কল্পনার মানুষের কথা চিন্তা করেই যেন এই কবিতাগুলো লিখেছিলাম। আসলে প্রিয় মানুষের কথা মনে হলে খুবই ভালো লাগে এবং তাকে নিয়ে কবিতা লিখতে আরও বেশি ভালো লাগে। কবিতার মাধ্যমে যেন এই অনুভূতিগুলো প্রকাশ করা যায়। তাই আজকের চারটি অনু কবিতা শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আশা করছি আপনাদের ভালো লাগবে।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১


তোমার নাম নিয়েই সকালটা জাগে,
পাখির ডাকে মিশে যায় সেই সুর।
কফির কাপে তোমার ছায়া পড়ে,
আমি চুপচাপ বসে থাকি, মুগ্ধ, মনে।

তোমাকে ভালোবাসা মানে
শুধু প্রেম নয়, একধরনের পূজা,
যেখানে প্রতিটি নিঃশ্বাসে,
মিশে থাকো আমার মনের মাঝে।

অনু কবিতা-২


তোমায় ছাড়া দিন থেমে যায়,
ঘড়ির কাঁটা কাঁদে তুমি নেই বলে।
হাওয়ারা চিঠি আনে তোমার গন্ধে ভেজা,
আর আমি সে চিঠি বুকের ভেতর গোপনে রাখি,
যেন তুমি একদিন পড়ে আমায় মনে করবে।

তোমায় ছাড়া কিছুই যেন ঠিকঠাক নয়,
চাঁদ অসম্পূর্ণ, গান বেসুরো,
আর আমি কেবল তোমার ছায়া খুঁজি,
নির্জনে, নিঃশব্দে, নিবিড় ভালোবাসায়।

অনু কবিতা-৩


তোমার চোখ দুটো কথা বলে,
যা আমি বুঝি,তবুও শুনতে চাই।
সেই নীরব ভাষার মাঝে
তোমার সমস্ত ভালোবাসা লুকিয়ে থাকে,
আর আমি ধীরে ধীরে তাতে ডুবে যাই।

তুমি হাসলে, মনে হয় বসন্ত নেমেছে,
তুমি কাঁদলে, আকাশ ভেঙে পড়ে।
তোমার চোখের একফোঁটা জলেই
আমার সমস্ত কবিতা লিখে ফেলি হৃদয় মাঝে।

অনু কবিতা-৪


তুমি নেই,তবু তোমার ছায়া পড়ে জানালায়,
রোদেলা দুপুরে আমি দেখি তোমার মুখ।
তুমি নেই,তবু বৃষ্টির শব্দে শুনি তোমার হাঁটার ছন্দ,
আর আমার ভিতরটা হঠাৎ ভিজে যায়।

ভালোবাসা এমনই এক যাদু,
যেখানে তুমি না থেকেও আছো,
আমার শিরায়-শিরায়, নিশ্বাসে,
এমনকি আমার প্রার্থনার শেষ লাইনে।

fox-ga73d03b37_1920.png

source

কবিতার মাধ্যমে ভালোবাসার অনুভূতি গুলো সুন্দরভাবে প্রকাশ করা যায়। আর এই অনুভূতিগুলো হৃদয় থেকেই যেন বের হতে থাকে। তাইতো ছন্দে মিলিয়ে কবিতার মাধ্যমে প্রকাশ করতে আমার খুবই ভালো লাগে। আজকে তাই আপনাদের মাঝে আমার ভালোবাসার এই চারটি অনু কবিতা শেয়ার করলাম। আশা করছি পড়ে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন অনু কবিতা নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইলো।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 last year 

আজকে আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। ছোট ছোট অনু কবিতাগুলো পড়তে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। কারণ অনু কবিতার মাঝে নিজের মনের ছোট্ট অনুভূতি প্রকাশ করা যায়। আর আপনি বিভিন্ন ধরনের অনুভূতি দিয়ে অনু কবিতা লিখেছেন এই কারণে পরে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ অনু কবিতাগুলো শেয়ার করার জন্য।

 last year 

ভাইয়া আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেন।তবে আপনার লেখা প্রিয় মানুষকে কেন্দ্র করে কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকের কবিতাটিও দারুন হয়েছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

এরকম ছোট ছোট অনু কবিতা গুলি পড়তে কিন্তু বেজায় ভালো লাগে ভাই। সেই সাথে আপনার লেখা প্রত্যেকটা অণু কবিতা বরাবরই আমার কাছে দারুন লাগে। এইবারে লেখা অনু কবিতাগুলিও দুর্দান্ত লিখেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

প্রতিনিয়তই আপনি চমৎকার কবিতা লিখেন। যা পড়ে আমার কাছে খুবই ভালো লাগে। আজকের কবিতাগুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি কবিতা খুবই ছন্দ মিলিয়ে লিখেছেন। ভালো লাগলো পড়ে ধন্যবাদ এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 last year 

আমাদের প্রত্যেকের জীবনে থাকা প্রিয় মানুষদের নিয়ে আমাদের কল্পনার শেষ নেই। তাকে নিয়ে যতই ভাবি না কেন আরো ভাবনা মনে এসে যায়। প্রিয় মানুষকে নিয়ে চমৎকার লিখেছেন। প্রত্যেকটি কবিতা অসাধারণ হয়েছে ভাইয়া। সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে। প্রতিটি কবিতা খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।

 last year 

আমরা প্রত্যেকেই আমাদের প্রিয় মানুষকে নিয়ে কল্পনা করতে অনেক বেশি ভালোবাসি। মনের অজান্তেই প্রিয় মানুষটিকে নিয়ে অনেক কিছু ভাবনা চলে আসে। আর সেই ভাবনারা আরও বেশি আস্কারা পায় এমন সুন্দর কবিতার মাধ্যমে। ভীষণ সুন্দর কিছু অনু কবিতা আপনি ভালোবাসার মানুষকে নিয়ে লিখেছেন। বেশ ভালো লাগলো পড়ে ধন্যবাদ।

 last year 

ছোট ছোট অনু কবিতা গুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি কিন্তু সুন্দর ভাষা এবং অনুভূতি দিয়ে ভিন্ন ভিন্ন কিছু অনু কবিতা লিখেছেন। আর কবিতার মাঝে যখন ভালোবাসার অনুভূতি দিয়ে লেখা হয় তখন কবিতাগুলো পড়তে কিন্তু চমৎকার লাগে। আপনার অনু কবিতাগুলো সত্যি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। ভালো লাগলো অনু কবিতা গুলো পড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59927.49
ETH 1566.32
USDT 1.00
SBD 0.42