"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে সকাল বেলা আমি কলেজে গিয়েছিলাম। কলেজে গিয়ে বন্ধুদের সাথে কিছু মুহূর্ত উপভোগ করলাম এবং কলেজে প্রিয় মানুষের সাথে কাটানো কিছু মুহূর্তের জায়গাগুলো দেখতে পেলাম। এই জায়গাগুলো দেখে যেন স্মৃতিময় সেই দিনের কথা মনে পড়ে গেল। তাই ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে কিছু অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি ভালোবাসার এই অনু কবিতা গুলো পড়ে আপনাদের ভালো লাগবে।


একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা

অনু কবিতা-১

আমার মনের ময়না পাখি,
শুধু যে তুমি।
তাইতো তোমায় মনের ঘরে,
বন্দি করে রেখেছি আমি ।
ভালবাসার আদর দিয়ে,
রাখবো তোমাকে তাই মনের খাঁচাতে।

অনু কবিতা-২

আমার এই জীবন জুড়ে,
আছো শুধু তুমি।
তাইতো তোমায় ছাড়া,
থাকতে পারিনা আমি।

তোমার জন্য মনের ভিতর,
ভালোবাসার ঘর তৈরি করেছি।
সেই ঘরেতে খাকবে তুমি,
ভালোবাসায় ভরিয়ে দেব আমি।

অনু কবিতা-৩

যাব আমি অনেক দূরে,
সকল সীমানা পেরিয়ে,
এই ভুবনের মাঝে থাকবো না,
আর আমি একা কষ্ট করে।

তোমায় নিয়ে থাকবো আমি,
স্বপ্নের জগতে,
ভালোবাসা ভরিয়ে দেবো,
সুন্দর এই পৃথিবীতে।

অনু কবিতা-৪

তোমার কথা ভাবতে ভাবতে,
দিন কাটে আমার নীরবে।
তাইতো তোমায় ছাড়া অন্য কোথাও,
যেতে মন চায় না আমার একা যে।

তোমায় নিয়ে যেতে মন চাই,
দূর ঐ আকাশে।
হারিয়ে যাবো তোমার হাতটি ধরে,
পাবে না অন্য কেহ আমাকে।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে মনের অনুভূতি থেকেই এই অনু কবিতাগুলো লিখেছি। আসলে ভালোবাসার প্রিয় মানুষকে ছেড়ে দূরে কোথাও যেতে মন চায় না। তাকে যেন সবসময় সাথে নিয়ে যেতে মন চাই। এই অনুভূতি নিয়েই আজকে কিছু অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার লেখা এই অনুভূতিগুলো আপনাদের ভাল লাগবে। তো বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

দারুণ কবিতা লিখেছেন ভাই আপনি। আপনার কবিতা গুলো পড়ে ভালো লেগেছে। অনু কবিতাগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। কারণ একেক ধরনের অনুভূতি নিয়ে লেখা কবিতাগুলো পড়তে দারুণ লাগে।

 2 years ago 

আসলে দারুণ কতগুলো অণু কবিতা আপনি আজ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রিয় মানুষকে নিয়ে এত সুন্দর সুন্দর অনু কবিতা আজ আপনার পোষ্টের মাধ্যমে আমি জানতে পারলাম। এছাড়া প্রতিটা লাইনে আপনি খুব সুন্দর ভাবে প্রিয় মানুষটির কথা তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর কবিতা লিখে শেয়ার করেছেন আপনি। আপনার কবিতার লাইন গুলো জাস্ট অসাধারণ ছিল। এমন মনমুগ্ধকর কবিতা পেলে আমার কাছে খুবই ভালো লাগে। আসলে কবিতা মনের ভাষা প্রকাশ করে এবং মনের প্রশান্তি মিলায়। কবিতাটি লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার অনু কবিতার লাইনগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। খুবই সুন্দর করে সবগুলো অনু কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে অনু কবিতার লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

ভালবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে দারুন দারুন কবিতা লিখেছেন ভাইয়া। আপনি প্রায়ই প্রিয় মানুষকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কবিতা লেখেন। আমার কাছে ভীষণ ভালো লাগে পড়তে ‌। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রিয় মানুষকে কেন্দ্র করে কবিতা লিখলে কবিতাগুলো চমৎকার হয়। আজকে আপনি মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। তবে এর আগে আমি আপনার অনেক অনু কবিতা পড়েছি। আপনার অনু কবিতার ভাষা সত্যি এমনিতে চমৎকার। মনের অনুভূতি দিয়ে সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

ভাইয়া আপনার কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আজকে খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করেছেন। ছোট ছোট ছন্দ দিয়ে লেখা হয় বলে অনু কবিতা পড়তে একটু বেশিই ভালো লাগে। আপনার লেখা প্রতিটা কবিতাই খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। কবিতা মনের ভাষা বলে। মনের ভাষা ব্যক্ত করার অন্যতম মাধ্যম কবিতা। ঠিক তেমনি আপনি প্রত্যেকটা লাইনে লাইনে আপনার মনের কিছু অব্যক্ত কথা তুলে ধরার চেষ্টা করেছেন। খুব সুন্দর হয়েছে কবিতার প্রতিটা লাইন।

 2 years ago 

অসাধারণ এক গুচ্ছ অনু কবিতা লিখেছেন আপনি। পড়ে মন জুড়িয়ে গেল। ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে দারুণ কবিতা লিখেছেন আপনি। প্রতিটি লাইন সাবলীল ভাষায় ছন্দ মিলিয়ে উপস্থাপনা করলেন। এত সুন্দর এক গুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63878.83
ETH 1853.68
USDT 1.00
SBD 0.38