"আমার বাংলা ব্লগ"// কবিতা // তোমায় নিয়ে স্বপ্ন 💖

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা ভালোবাসার একটি কবিতা নিয়ে হাজির হলাম। আসলে প্রিয় মানুষকে কেন্দ্র করে মনের অনুভূতি দিয়ে কবিতা লিখতে খুবই ভালো লাগে। আর কবিতার মাধ্যমে মনের অনুভূতি গুলো খুবই সুন্দর ভাবে প্রকাশ করা যায়। ভালবাসার প্রিয় মানুষের প্রতি মনের অনুভূতির শেষ নেই। এই অনুভূতিগুলো আমি যতই প্রকাশ করি ততই যেন আমার মনের ভিতর থেকে বের হতেই থাকে। তাই তো আজকে কিছু মনের অনুভূতি দিয়ে লেখা আমার এই কবিতাটি। মনের অনুভূতিগুলো আমি এই কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করছি আমার লেখা আজকের এই ভালোবাসার কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। আসলে কবিতা লেখার মধ্যে এখন অনেক আনন্দ এবং ভালো লাগা কাজ করে। কারণ আমার লেখা কবিতা গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো বন্ধুরা চলুন আজকের কবিতাটি পড়া শুরু করা যাক।


তোমায় নিয়ে স্বপ্ন
মোঃরায়হান রেজা


তোমায় নিয়ে স্বপ্ন আমার,
বুকের মধ্যে জমা।
তাইতো স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে,
বাঁধবো সুখের ঘর এইটাই আমার চাওয়া।

তুমি আমার জীবন সাথী,
রয়েছো জীবন মাঝে,
তাইতো তোমায় নিয়ে স্বপ্ন দেখি।
আমি সুখের মাঝে।

তুমি আমার জীবনের,
সকল চাওয়া পাওয়া,
তাই তো তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
আমি গভীর রাতে।

তুমি আমার মনের মানুষ,
রয়েছো মনের ঘরে।
স্বপ্নের বাসর সাজাবো আমি,
তোমার হাতটি ধরে।

তুমি আমার জীবন সাথী,
থাকবে জীবন জুড়ে।
ভালোবাসা আলোয় ভরিয়ে দিও,
আমার জীবন জুড়ে।

তোমায় নিয়ে স্বপ্ন দেখতে,
লাগে আমার ভালো।
কল্পনার রাজ্যে ভেসে বেড়াবো,
সুখের আলোতে ভরিয়ে তুমি দিও।

তোমায় নিয়ে স্বপ্ন দেখতে,
লাগে আমার ভালো।
তাইতো তোমার কথা ভাবলে আমি,
খুঁজে পায় শান্তির আলো।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে মনের অনুভূতি দিয়ে লেখা আমার আজকের এই কবিতাটি। আসলে ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে আমরা যতই অনুভূতি প্রকাশ করতে থাকি ততই যেন সেই অনুভূতিগুলো প্রকাশ করা শেষ হয় না। সেই অনুভূতিগুলোই যেন বের হতেই থাকে। তার প্রিয় মানুষকে নিয়ে মনের অনেক স্বপ্ন অনেক কল্পনা থাকে। সেই স্বপ্নগুলো পূরণ হলেই যেন মনের ভিতরে শান্তি আসে। তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করলাম। এই কবিতাটি পড়ে আশা করছি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 last year 

GridArt_20250126_000951881.jpg

 last year 

ভালোবাসার মানুষকে কেন্দ্র করে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতার ভাষাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

প্রতিবার আপনার কবিতার অপেক্ষায় থাকি।আপনার কবিতা গুলো পড়লে অন্য একটা দুনিয়ায় হারিয়ে যাই। কবিতার কথা সব কিছু আমাকে মুগ্ধ করে। প্রশংসা না করে থাকতে পারছি না। মুগ্ধতা রেখে গেলাম।

 last year 

আসলেই ভাই প্রিয় মানুষকে ঘিরে আমাদের মনে জল্পনা কল্পনার শেষ নেই। তাইতো বারবার বিভিন্ন অনুভূতি গুলি প্রকাশ করার পরেও মনে হয় যেন আরো কিছু অনুভূতি নিজের মধ্যে থেকে গেছে। সেই অনুভূতিগুলি পুনরায় আমাদের মাঝে কবিতা আকারে লিখে প্রকাশ করেছেন। প্রিয় মানুষকে ঘিরে চমৎকার কবিতা লিখেছেন ভাই।দারুন হয়েছে।

 last year 

চেষ্টা করলে সবকিছুই সম্ভব হয়। আর তেমনই আমাদের এই কমিউনিটি কমবেশি সবাই কবিতা লেখার জন্য চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। আর ঠিক তেমনি ভাবে আপনি নিজেও কবিতা লেখার জন্য চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করছেন বলেই আপনি এখন সুন্দর সুন্দর কবিতা লিখতে পারছেন। আপনার লেখা তোমায় নিয়ে স্বপ্ন কবিতাটা অনেক বেশি দারুন হয়েছে কিন্তু।

 last year 

অনেক সুন্দর ভালো লাগা ও ভালোবাসার কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনারা লেখা এত সুন্দর কবিতা আবৃত্তি করে মুগ্ধ হলাম আমি। খুব সুন্দর লিখেছেন আপনি প্রেমের কবিতাটা। এত সুন্দর কবিতা লিখে প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 last year 

"তোমায় নিয়ে স্বপ্ন" কবিতাটি গভীর অনুভূতির বহিঃপ্রকাশ, যেখানে প্রেম এবং প্রত্যাশার মধ্যে এক সুন্দর সমন্বয় দেখা যায়।এটি ভালোবাসার কোমলতা এবং অন্তরঙ্গতার এক অপূর্ব প্রতিচ্ছবি। আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ ভাইয়া।

 last year 

ভালোবাসার মানুষকে নিয়ে মনের অনুভূতিগুলোকে খুব সুন্দর ভাবে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। কবিতা লেখার এই এক সুবিধাম মনের অনুভূতি গুলো কবিতায় প্রকাশ করা যায়। আপনার কবিতার প্রতিটি লাইন খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন যার কারণে বেশি ভালো লেগেছে আমার কাছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.076
BTC 61973.24
ETH 1625.90
USDT 1.00
SBD 0.40