"আমার বাংলা ব্লগ"// কবিতা // হারিয়ে যাবো তোমার সাথে 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আসলে ভালোবাসার মানুষটির হাত যদি শক্ত করে ধরে রাখা যায়। তাহলে সেই হাতটি কখনো ছেড়ে যায় না। আর এই হাতটি ধরে যেন জীবনের পথচলা শুরু হয় এবং তাকে নিয়ে যেন সাগর নদী পাড়ি দিতে ইচ্ছা করে। তাই তার সাথে হারিয়ে যেতে ইচ্ছা করে।অচেনা কোথাও তার সাথে হারিয়ে গেলে যেন অনেক ভালো লাগে। আসলে ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে অচেনা দেশে হারাতে সকলের ইচ্ছা করে। স্বপ্নের পৃথিবীতে প্রিয় মানুষটিকে নিয়ে হারিয়ে যাওয়ার ইচ্ছা মনের ভিতরে কল্পনা জাগে। আর এই কল্পনা থেকে আজকের এই কবিতাটি লিখেছি, যে কবিতাটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালোবাসার এই কবিতাটি আপনাদের করে ভালো লাগবে।
তোমারই সাথে অচেনা কোন এক দেশে।
যেখানে থাকবো তুমি আর আমি,
স্বপ্নের ভালোবাসার ঘর সাজিয়ে।
তোমায় নিয়ে হারিয়ে যেতে চাই,
তারা ভরা ঐ জোসনা রাতে।
যে রাত্রে আকাশের জোসনা গুলো ,
পাহারা দেবে আমাদের ভালোবাসার আলো দিয়ে।
তোমাকে নিয়ে হারিয়ে যেতে চাই,
সাগর, নদীর মাঝে,
যেখানে ভাসবো আমি আর তুমি,
ভালবাসার নৌকাতে।
তোমায় নিয়ে হারিয়ে যেতে চাই,
আমি স্বপ্নের রাজ্যে।
যেখানে ভালোবাসা দিয়ে,
রাজত্ব করব আমরা আজীবন ধরে।
হারিয়ে যেতে চাই আমি,
তোমার ভালোবাসার মাঝে।
তোমার ভালোবাসার পরশে,
বেঁচে থাকবো আমি যুগ যুগ ধরে।
আমায় নিয়ে হারিয়ে যাবে কি তুমি,
আমায় বলো গো একটু শুনি,
আমায় নিয়ে হারিয়ে গেলে,
বেঁচে থাকব আমি তোমার হৃদয়ের ঘরে সারা জীবন ধরে।
মন যদি হারিয়ে যেতে চায় তাহলে হারিয়ে যেতে হবে ।প্রিয় মানুষ পাশে থাকলে সবারই হারিয়ে যেতে মন চায় সেই অনুভূতির মাধ্যমে দারুন একটা কবিতা লিখেছেন সত্যিই অনেক ভালো লাগলো।
আসলে ভালোবাসার প্রিয় মানুষটাকে নিয়ে আমাদের মনের ভেতর অনেক অনুভূতি জাগ্রত হয়। আর সেই মানুষটার হাত ছাড়তে আমাদের কখনোই ইচ্ছে করে না। তার হাত ধরে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। প্রিয় মানুষটা যদি আমাদের পাশে থাকে তাহলে অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব। অনেক সুন্দর করে হারিয়ে যাবো তোমার সাথে কবিতা যা লিখেছেন। আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে আপনার লেখা এত সুন্দর এই কবিতাটা পড়ে।
ভাই আপনি আজকে আমাদের মাঝে আপনার লেখা স্বরচিত কবিতা শেয়ার করেছেন। ভাই সবাই তার ভালোবাসার মানুষকে নিয়ে এভাবে হারিয়ে যেতে চাই। আপনি বেশ দারুন ভাবে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন । আপনাকে অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে মনের অনুভূতি যেন শেষ হয়না বরং যত দিন যায় তত বাড়তে থাকে। ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে।প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলে ভালোবাসার মানুষটার হাত যদি আমরা শক্ত করে ধরে রাখি, তাহলে সেই হাতটা আমাদের হাত কখনো ছেড়ে দেয় না। ভাই আপনার লেখা কবিতা গুলো তো আমি এমনিতেই সব সময় অনেক বেশি পছন্দ করি। আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর কবিতা লেখেন। আপনার আজকের কবিতাটা পড়েও মনটা একেবারে ভরে গিয়েছে আমার। ভালোবাসার প্রিয় মানুষটাকে নিয়ে এই কবিতাটা লেখার কারণে আমার কাছে তো আরো বেশি ভালো লেগেছে।
ভালোবাসার মানুষটির হাত ধরে হারিয়ে যেতে সকলেরই ইচ্ছে করে।দূরে কোথাও হারিয়ে যেতে নেই কোন মানা। ভালোবাসার মানুষটিকে নিয়ে এমন সুখ অনুভূতি সত্যিই খুব ভালো লাগে।অনুভূতি গুলো কবিতার ভাষায় প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
মাঝে মাঝে হয়তো আমরা আমাদের প্রিয়জনের সাথে হারিয়ে যেতে চাই দূর দূরান্তে। হয়তো সেই পথ শেষ হতে চায় না। ভাইয়া আপনার লেখা কবিতার লাইন গুলো অনেক সুন্দর ছিল। আপনি সবসময় দারুণ কবিতা লিখেন। আজকের লিখা কবিতাটি অনেক ভালো লেগেছে। আমার ধন্যবাদ আপনাকে।
খুবি ভালো লেগেছে আপনার ভালোবাসার আজকের কবিতা, এই কবিতা পড়ে মুগ্ধ হলাম। অসাধারণ ছিলো কবিতাটি।