"আমার বাংলা ব্লগ"// কবিতা // মন চাই তোমাকে 💖

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

মনের ভিতরে ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে অনেক কল্পনা তৈরি হয়। আর এই কল্পনাগুলো যেন প্রকাশ করতেও ভালো লাগে। কারণ মনের অনুভূতিগুলো প্রিয় মানুষকে কেন্দ্র করে আর এই অনুভূতি নিয়েই আজকে একটি কবিতা লিখেছি। আসলে গতকাল বিকেলবেলা নিরবে বসে ছিলাম বাসার ছাদে। আর তখনই প্রিয় মানুষের কথা খুবই মনে পড়তে ছিল। ঠিক তখনই আমি কবিতাটি লিখে রেখেছিলাম। আর আজকে আপনাদের মাঝে আমার মনের অনুভূতি দিয়ে এই কবিতাটি শেয়ার করলাম। আসলে মন চাই শুধু তোমাকে, এই কবিতাটি লিখতে পেরে আমার অনেক ভালো লেগেছে। আমার মন শুধু প্রিয় মানুষ এই চাই, এই অনুভূতি নিয়ে আজকের এই কবিতাটি লেখা। আশা করছি আমার ভালোবাসার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


মন চাই তোমাকে
মোঃরায়হান রেজা

আমার মন চাই শুধুই তোমাকে,
তোমায় নিয়ে মনের ভিতর স্বপ্নগুলো দেখতে আমি নিরবে।
এই স্বপ্নগুলো পূরণ হবে,
যদি তুমি ফিরে এসো ভালোবাসা স্বপ্ন নিয়ে।


ভালোবাসার স্বপ্নগুলো,
মনের ভিতর তৈরি করে রেখেছি।
এই স্বপ্নগুলো পূরণ হবে,
যদি তুমি ভালোবেসে আমার হাতটি ধরো শক্ত করে।

আমার মনের যত ইচ্ছা রয়েছে,
শুধু তোমায় নিয়ে।
তোমায় নিয়ে ভালোবাসার ঘর বেঁধেছি,
আমার কল্পনার রাজ্য জুড়ে।

তোমায় নিয়ে কল্পনার রাজ্যে,
শাসন করবো আমি।
ভালোবাসায় ভরিয়ে দিয়ো,
আমার কল্পনার রাজ্যখানি।

আমার এই মন তাই চাই শুধু তোমাকে।
তোমায় নিয়ে বেঁচে থাকতে,
চাই আমি যুগ যুগ ধরে।
ভালোবাসার স্বপ্ন দিয়ে,
আগলে রাখবো তোমাকে আজীবন ধরে।

তোমায় ছাড়া অন্য কিছু চাইনা আমি যে,
তাই তো মন চাই শুধুই তোমাকে।
তোমায় নিয়ে বেঁচে থাকতে চাই এই পৃথিবীর মাঝে।
ভালোবাসাই ভরিয়ে দিতে চাই তোমার জীবন জুড়ে।

fox-ga73d03b37_1920.png

source

প্রিয় মানুষকে কেন্দ্র করে মনের অনুভূতিগুলো যেন কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। আর ভালোবাসার এই অনুভূতিগুলো প্রকাশ করতে অনেক বেশি ভালো লেগেছে আমার, কারণ আমার মন শুধুই প্রিয় মানুষকে চাই। এই অনুভূতি যেন আমাদের প্রত্যেকের মনের ভিতর তৈরি হয়। প্রিয় মানুষকে চাওয়ার আকাঙ্ক্ষা আমাদের মনের ভেতর থেকে কখনোই শেষ হয়ে যায় না। প্রিয় মানুষকে নিয়ে আজকের এই কবিতাটি লেখা, আমার লেখা কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আশা করছি কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

মনের অনুভূতি দিয়ে কবিতা লিখলে সেটা অবশ্যই অনেক বেশি সুন্দর হয় ভাই। আপনার স্বরচিত মন চাই তোমাকে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ভাই। আপনার কবিতার প্রতিটি লাইন অনবদ্য হয়েছে। ভালোবাসার মানুষকে ঘিরে সবসময় মনের ভিতর জল্পনা কল্পনা চলে। অনেক সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

মনের আকুতি গুলো কে বেশ দারুন করে কবিতার মধ্যে তুলে ধরতে সক্ষম হয়েছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের কবিতাটি। তবে কবিতার নিচের কথা গুলো বেশ ভালোই লেগেছে-

ভালোবাসার স্বপ্নগুলো,
মনের ভিতর তৈরি করে রেখেছি।
এই স্বপ্নগুলো পূরণ হবে,
যদি তুমি ভালোবেসে আমার হাতটি ধরো শক্ত করে।

 2 years ago 

প্রিয় মানুষের কথা মনে পড়ার সাথে সাথে কবিতাটি লিখেছেন জেনে ভালো লাগলো। প্রিয় মানুষের জন্য মনের অনুভূতিগুলো কবিতার লাইনের তুলে ধরেছেন। কবিতাটি সত্যিই খুব সুন্দর ছিল। আর আপনি দারুন ভাবে প্রত্যেকটা লাইন উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি বেশ সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেন।আপনার কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে। আপনার আজকের কবিতা টাও দারুণ হয়েছে, বিশেষ করে এই লাইন গুলো।

আমার মনের যত ইচ্ছা রয়েছে,
শুধু তোমায় নিয়ে।
তোমায় নিয়ে ভালোবাসার ঘর বেঁধেছি,
আমার কল্পনার রাজ্য জুড়ে।

বাকি লাইন গুলোও দারুণ ছিল। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই আপনার লেখা মন চায় তোমাকে শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতাটির প্রতিটি লাইনে এক অকৃত্রিম ভালবাসার চমৎকার রূপ দারুণভাবে ফুটে উঠেছে। এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি ভালবাসার কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমাকে বেশি মুগ্ধ করেছে। প্রত্যেকটি মানুষ চাই তার ভালোবাসার মানুষকে নিয়ে কল্পনার রাজ্য ঘুরে দেখতে। ধন্যবাদ এত সুন্দর ভাবে অনুভূতিমূলক একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রিয় মানুষটিকে নিয়ে নিজের অনুভূতি এত সুন্দর করে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। কবিতাটি সত্যিই দারুন হয়েছে। আর সেই সাথে নিজের অনুভূতি খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। দারুন একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ওয়াও অসাধারণ আজকে আপনি খুব সুন্দর করে মন চাই তোমাকে কবিতাটি লিখেছেন। আসলে প্রিয় মানুষকে নিয়ে কবিতা লিখলে কবিতাগুলো অসাধারণ হয়। তবে কবিতার মাধ্যমে নিজের খুব সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। তবে আপনার কবিতার প্রতিটি লাইন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65181.08
ETH 1958.92
USDT 1.00
SBD 0.37