"আমার বাংলা ব্লগ"// কবিতা // আমার মনের মাঝে 💖

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


heart-700141_1280.jpg

source

আমাদের মনের মাঝে ছোট্ট একটি ঘর রয়েছে। এই ঘরেতে বসবাস করা হয় প্রিয় মানুষটাকে নিয়ে। আর এই প্রিয় মানুষকে নিয়ে অনেক স্বপ্ন কল্পনা থেকে যেন সেই অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসলে ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে মনের ভিতরে অনেক কল্পনা থাকে এবং তাকে নিয়ে বসবাস করার ইচ্ছা জাগে। এই ভালোবাসা পরিপূর্ণতা তখনই পাই যখন প্রিয় মানুষটিকে শক্ত করে জীবনের পথ চলতে পারা যায়। আর এই ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে আজকের কবিতাটি লেখা তাই ভালোবাসার এই কবিতাটি লিখতে পেরে আমার খুবই ভালো লেগেছে। তাই আমার বাংলা ব্লগ পরিবারের সাথে আজকে কবিতাটি শেয়ার করলাম। আশা করছি আমার কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


আমার মনের মাঝে
মোঃরায়হান রেজা

আমার মনের মাঝে সবটা জুড়ে,
রেখেছি তোমার জায়গা খুব যত্ন করে।
তুমি কি আসবে ফিরে,
মনের এই ছোট্ট ঘরে।


মনের এই ছোট্ট ঘরে,
ভালোবাসায় পরিপূর্ণতা পাবে তোমার আগমনে।
আসবে কি আমার ঘরে,
ভালোবাসা স্বপ্ন নিয়ে।

তোমায় নিয়ে হাজার স্বপ্ন,
আমার মনে আঁকা।
আসবে যখন আমার ঘরে,
স্বপ্নগুলো পাবে যে পরিপূর্ণতা।

আমার মনের মাঝে,
শুধু তোমার বসবাস।
তুমি ছাড়া মনের মাঝে,
পাইনা যে শান্তি ও দীর্ঘ নিঃশ্বাস।

মনের মাঝে হৃদয় জুড়ে,
রেখেছি তোমার জায়গা ভালোবাসা দিয়ে।
এই জায়গা অন্য কেহ,
নিতে পারবে না তুমি না এলে।

মনের মাঝে খুব যত্ন করে,
রাখবো তোমাকে আমার করে।
ভালোবাসায় ভরে উঠবে,
আমাদের এই বাকি জীবন জুড়ে।

fox-ga73d03b37_1920.png

source

মনের মাঝে প্রিয় মানুষকে নিয়ে বসবাস ঘর বাঁধা ইচ্ছা আমাদের প্রত্যেকেরই মনে রয়েছে। এই প্রিয় মানুষকে নিয়ে যেন স্বপ্ন দেখতে শুরু করা হয়। আর এই স্বপ্ন তখনই পরিপূর্ণতা পায় যখন প্রিয় মানুষকে সারা জীবন করে নিজের পাওয়া হয়। আর আজকের এই কবিতাটি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে ভালোবাসার এই অনুভূতি আপনাদের মাঝে কবিতা মাধ্যমে শেয়ার করলাম। আশা করছি আমার কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা পরবর্তীতে আবারো আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

ভাই আপনার কবিতাটি সত্যি চমৎকার হয়েছে ।দারুন লিখেছেন আপনি। আসলে ভালোবাসার মানুষটিকে যখন নিজের ঘরে আনা যায় তখনই ভালোবাসা পরিপূর্ণতা পায়। চমৎকার লাগলো ধন্যবাদ।

 3 years ago 

ভালোবাসার মানুষটিকে আপন করে পেতে আমাদের কতইনা আয়োজন। সে ভালোবাসার মানুষটিকে আপন করে পাওয়ার জন্য আপনি কবিতার মাধ্যমে খুবই সুন্দর সুন্দর কিছু কথা তুলে ধরেছেন। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার লেখা কবিতাটি চমৎকার হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার লাইন গুলো অনেক ভালো ছিল। আপনি সব সময় দারুন দারুন কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

প্রতিটা মানুষের মনে ভালোবাসা রয়েছে। আরে ভালোবাসা ভালোবাসা মানুষকে উজাড় করে দেয়। ভালোবাসার মানুষকে এই মনের মধ্যে লালন করে। ভাই আপনি আজকে আমার মনের মাঝে নিয়ে খুবই দারুণ একটি কবিতা লিখেছেন। কবিতার মধ্য দিয়ে নিজের ভালোবাসার মানুষের কথা ব্যক্ত করেছেন। ভালোবাসার মানুষকে নিয়ে মনের মধ্যে কত কল্পনা থাকে। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি দেখছি আপনার প্রিয় মানুষকে নিয়ে প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন। প্রেমের কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে। এই ধরনের রোমান্টিক কবিতা গুলো অসাধারণ হয় পড়তে। কবিতাটি সুন্দর ছিল শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়েছি আর মুগ্ধ হয়েছে পুরো। আসলে ভালোবাসার মানুষকে নিয়ে সবারই অনেক স্বপ্ন থাকে। প্রত্যেকটি মানুষের কাছে যদি ভালোবাসা পরিপূর্ণ পায় তাহলে বেশ ভালোই হতো ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার মনের মাঝে কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে ভাইয়া।অনেকটা বাস্তবিক ছিল কবিতাটি।লাইনগুলো চমৎকার ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার ব্যাকুলতা এমন ভাবে সৃষ্টি হয়েছে আজকের আপনার এই সুন্দর কবিতা বেশ ভালো লেগেছে আপনার এই অসাধারণ কবিতাটি আবৃত্তি করে খুব। সুন্দর ভাবে আপনি সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা লাইন তৈরি করেছেন,আর যেখানে প্রেম পিপাসা আর তার প্রিয়জনের পাওয়ার অনুভূতি ব্যক্ত হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38