"আমার বাংলা ব্লগ"// কবিতা // ভালোবাসি তোমাকে 💖

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

আসলে যখন একাকী নীরবে বসে থাকি। তখন প্রিয় মানুষের কথা খুবই মনে পড়ে। গতকাল রাতে আমি একাই ছিলাম মবাসার সবাই চলে গিয়েছিল গ্রামের বাড়িতে। একা একা বসে বসে প্রিয় মানুষের কথা ভাবতেছিলাম। খুবই মনে পড়ছিল সেই প্রিয় মানুষটির কথা। আর এই প্রিয় মানুষটিকে নিয়ে ভাবতে ভাবতে যেন মনের ভিতর থেকে ভালোবাসার অনুভূতিগুলো বের হতে বের হচ্ছিল। তখনই যেন ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে কবিতা লেখা শুরু করে দিলাম। আর ভালোবাসার প্রিয় মানুষের জন্য হৃদয়ের যে অনুভূতি এই অনুভূতিগুলো যেন কবিতার আকারে প্রকাশ করতে পেরে আমার অনেক ভালো লাগে। তাই তো ভালবাসার প্রিয় মানুষকে নিয়ে কবিতা লিখলাম। কবিতার নাম হল ভালবাসি তোমাকে। তাইতো এই ভালোবাসার কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে।


ভালোবাসি তোমাকে
মোঃরায়হান রেজা

ভালোবাসি আমি শুধু তোমাকে,
ভালবেসে যাব আমি আজীবন ধরে।
ভালোবাসার সকল চাওয়া পাওয়া,
আমার তোমাকেই কেন্দ্র করে।


আমার মনের হাজারো চাওয়া পাওয়া,
শুধু তোমায় কেন্দ্র করে।
তোমাকেই ভালোবেসে যাবো আজীবন ধরে,
ভালবেসেছি আমি তোমাকে আমার হৃদয় দিয়ে,
তাইতো আছো ভালোবাসি প্রিয় শুধুই তোমাকে।

মনের ভিতরে কল্পনার রাজ্যে,
তোমায় নিয়ে হাজারো স্বপ্ন আমি দেখি।
এই স্বপ্নগুলো পূরণ হবে প্রিয়,
যদি আমায় ভালোবাসা তোমার হৃদয়ের দিয়ে।

আমার হৃদয়ের সকল চাওয়া শুধু তোমায় নিয়ে,
ভালোবেসে যাবো আমি তোমাই হৃদয় দিয়ে,
তোমার ভালোবাসা পেয়ে আমার জীবন হবে ধন্য,
তাই তো ভালবাসি আমি তোমাকে আমার জীবনের জন্য।

আমার জীবনের সকল আশা শুধু তোমায় নিয়ে।
মনের ভিতরে কল্পনার যুগে,
রয়েছো শুধুই তুমি আমার জীবন জুড়ে।
তাইতো আমি শুধু তোমার জন্যই চেয়ে থাকি বারে বারে।

তুমি আমার জীবন সাথী তুমি আমার আশা।
তোমাই নিয়ে গড়বো আমি সুখের ভালোবাসা।
ভালবাসি শুধুই আমি তোমাকে,
ভালোবেসে যাবো তোমাই আজীবন ধরে।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার এই অনুভূতিগুলো হৃদয় থেকে বের হয়। আর প্রিয় মানুষকে নিয়ে মনের অনুভূতির শেষ নেই। আসলে হৃদয়ের যত অনুভূতি রয়েছে প্রিয় মানুষকে নিয়েই, এই অনুভূতিগুলো আমরা যতই প্রকাশ করি না কেন হৃদয় থেকে যেন অনুভূতিগুলো আরো বের হতেই থাকে। তাই আজকে আপনাদের মাঝে ভালোবাসা এই কবিতাটি লিখে শেয়ার করলাম। আশা করছি আমার কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে, তো বন্ধুরা পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল। 💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনি বরাবরের মতোই খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। প্রিয় মানুষকে নিয়ে লেখা আপনার কবিতাগুলো পড়তে বেশ ভালো লাগে। বেশিরভাগ সময় আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে কবিতা গুলো লিখেন। আজকের কবিতাটিও খুব সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভালোবাসা তখনই সুন্দর যখন মানুষ টি বিশ্বস্ত হয়।কিন্তু মানুষটি যদি বিশ্বাসঘাতক বা ঘাতকিনি হয় তবে তার প্রতি কেবল আকাশ সমান ঘৃণা জমে থাকে মনে।কিন্তু তারপর ও আমরা সেই মানুষ টাকেই অসম্ভব ভালোবেসে যাই। বিশেষ করে যখন আনমনে বসে থাকি তখনই তার কথা বেশি মনে পড়ে।প্রিয় মানুষ কে নিয়ে দারুন ছন্দ মিল দিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন ভাই ,মুগ্ধ হয়ে গেলাম।ভালোবাসার মানুষ কে নিয়ে এরকম সুন্দর কবিতা আমাদের পড়ার সুযোগ করে দেওয়ার জন্যে ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভালোবাসার মানুষকে কেন্দ্র করে কবিতা লিখতে আসলে অনেক ভালো লাগে ভাই। আপনার কবিতাগুলো মাঝেমধ্যেই পড়ি খুব ভালো কবিতা লেখেন আপনি। আজকে আপনার স্বরচিত "ভালোবাসি তোমাকে" কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ভালোবাসার মানুষ আজীবন হৃদয়েই থেকে যায়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

আসলে ভালোবাসা তৈরি হয় মনের গহীন থেকে।আর এই ভালোবাসা মানুষের মন কে উজ্জীবিত করে তোলে। ভালোবাসার মাধ্যমে একে অপরের প্রতি যত্নশীলতা তৈরি হয়ে যায়। আপনি আজকে ভালোবাসি তোমাকে কবিতা টি খুবই সুন্দর ভাবে লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। বিশেষ করে আমার কাছে কবিতার লাইন গুলো অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

ঠিক বলেছেন, আমরা কিন্তু প্রিয় মানুষের কথা ভাবলে তাকে নিয়ে কবিতা ও লিখে ফেলতে পারি। কারণ মাথার মধ্যে যেটা থাকে সেই জিনিসটাকে আমরা সাজিয়ে লিখতে পারি। আপনি তো দেখছি একা একা বসে প্রিয় মানুষের কথা চিন্তা করতে করতে কবিতা লিখে ফেললেন। কবিতাটা সত্যিই ভীষণ ভালো লেগেছে পড়ে। বিশেষ করে কবিতার লাইন গুলো খুবই সুন্দর লিখেছেন।

 2 years ago 

বাহ ভাই আপনি অনুভূতি দিয়ে খুব সুন্দর একটি ভালবাসার কবিতা লিখেছেন।ভালোবাসি তোমাকে কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে প্রত্যেক মানুষের ভিতরে ভালোবাসার নামে একটি হৃদয় বসবাস করে। আর এই হৃদয়কে স্মরণ করে কবিতা লিখলে কবিতাগুলো অসাধারণ হয়। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আমি জানি প্রত্যেক সপ্তাহে আপনি আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করে থাকেন। ঠিক তেমনি অসাধারণ একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার এই কবিতা আবৃত্তি করে বেশ ভালো লেগেছে আমার। আশা করবো আবারো সুন্দর সুন্দর কবিতা নিয়ে উপস্থিত হবেন।

 2 years ago 

আপনি দেখতেছি কবিতার মাধ্যমে মনের ভালোবাসা তুলে ধরেছেন।ভালোবাসি তোমাকে কবিতাটি অসাধারণ হয়েছে। আসলে প্রিয় মানুষকে স্মরণ করে বা ভালোবাসাকে কেন্দ্র করে কবিতা লিখলে কবিতাগুলো পড়তে বেশ ভালোই লাগে। আর কবিতার ভাষা মানুষকে বেশি আকৃষ্ট করে। এর আগেও আমি আপনার অনেক কবিতা পড়েছি। আপনি অসাধারণ কবিতা লিখে থাকেন। আজকেও খুব সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65163.60
ETH 1897.12
USDT 1.00
SBD 0.38