টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আমার কবিতা // শুভ জন্মদিন

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


birthday-3148707_1280.png

source

প্রথমে জানাই আমাদের সবার প্রিয় সোনামণি টিনটিন বাবুর জন্মদিনের শুভেচ্ছা জানাই।জন্মদিনের হৃদয়ের গভীর থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল, এই দিনটি তোমার জীবনে বারবার ফিরে আসুক এই দোয়া করি এবং দাদার মতো সাহসী এবং সহানুভূতিশীল, আদর্শবান মানুষ হয়ে আমাদের সকলের পাশে যেন দাঁড়াতে পারো এই দোয়া করি। অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্মদিনে।আর দোয়া করি সব সময় সুস্থ থাকো ভালো থাকো এবং বড় হয়ে সৎ আদর্শবান মানুষ হয়ে আমাদের সবার হৃদয়ের মনিকোঠায় জায়গা করে নিবে এই আশা করি।দেখতে দেখতে টিনটিন বাবুর জীবনে আরেকটি বছর পার হয়ে গেল এবং পুরনো দিনগুলো ভুলে গিয়ে নতুন বছরকে যেন টিনটিন বাবুর জীবনে আরও আনন্দময় এবং হাসি ময় হয়ে ওঠে সেই দোয়া করি। আসলে গত বছর টিনটিন বাবুর জন্মদিন পালন করেছি,আর একটি বছর কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। এভাবেই টিনটিন সোনা একদিন অনেক বড় হবে এবং বাবার মতো দায়িত্ববান মানুষ হয়ে আমাদের পাশে থাকবে।তাই টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আমি হৃদয়ের গভীর থেকে ভালোবাসায় জড়ানো একটি কবিতা লিখেছি। সেই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আমার কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।


শুভ জন্মদিন
মোঃরায়হান রেজা

শুভ শুভ দিন।
আজকে আমাদের সোনামণি,
টিনটিন বাবুর জন্মদিন।


জন্মদিনে কি আর দেবো,
তোমাই উপহার।
মনের গভীর থেকে ভালোবাসার পাঠিয়ে দিলাম,
গ্রহণ করে নিও একবার।

তোমার আগমনে আলোকিত হলো,
দাদা বৌদির ঘরটা জুড়ে।
অন্ধকার দূর করে আলোকিত করলে তুমি,
দাদা বৌদির জীবন সংসারে।

দেখতে দেখতে টিনটিন,
সোনা হচ্ছে অনেক বড়।
বাবার মত সৎ ও বুদ্ধিমান মানুষ হয়ে।
আমাদের হৃদয়ে জায়গা করে নিও।

দেখতে দেখতে আর একটি বছর,
করলে তুমি পার।
এভাবেই বড় হয়ে আমাদের হৃদয়ের মাঝে থাকবে,
এই দোয়া করি আমি বারবার।

জন্মদিনে আমার বাংলা ব্লগ,
পরিবার থেকে ভালোবাসা পাঠিয়ে দিলাম হৃদয় জুড়ে।
গ্রহণ করে নিও এই হৃদয়ের ভালোবাসা,
তোমার জন্য থাকবে আজীবন ধরে।

শুভ হোক আজকে সারাটা দিন।
টিনটিন বাবু তাই জন্মদিন।
এই খুশির দিনে থাকবো মোরা,
আনন্দ আর হাসি নিয়ে বাংলা ব্লগের হ্যাংআউটের মাঝে।

বছর পর বছর পার হয়ে,
আসবে খুশির দিন।
সেই দিনটি আর কিছু নয়,
সোনামণি টিনটিন বাবুর যে জন্মদিন।

বাবুর জন্মদিন উপলক্ষে আজকের হ্যাংআউটের মুহূর্তটা অনেক আনন্দের সাথে উপভোগ করব। এটাই অনেক আশা আকাঙ্ক্ষা করেছি সারাটা দিন। আর সেই আশা আকাঙ্ক্ষা থেকেই হৃদয়ের গভীর থেকে ভালোবাসায় জড়ানো এই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আর টিনটিন বাবুর প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো। সে যেন সবসময় সুস্থ থাকে এবং বাবা মায়ের আদর্শবান মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে এই দোয়া করি। আশা করছি আমার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন অনেক সুন্দর হয়েছে আপনার কবিতাটি। গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

টিনটিন বাবুর শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো তার জন্য অনেক বেশি। তার জন্মদিন উপলক্ষে জাস্ট অসাধারণ একটা কবিতা লিখেছেন আপনি। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আপনার লেখা আজকের এই কবিতাটা। প্রত্যেকটা লাইন আপনি অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন যেগুলো অনেক বেশী সুন্দর ছিল। সব মিলিয়ে জাস্ট অসাধারণ ছিল এটা বলতে হয়।

 3 years ago 

আমি কবিতা লিখতে যেমন পছন্দ করি, তেমনি আমার কাছে কবিতা পড়তেও অনেক ভালো লাগে। ভিন্ন রকমের টপিক নিয়ে কবিতা লিখলে এমনিতেই সুন্দর হয়। আর এটা তো ছিল একেবারে স্পেশাল। এরকম একটা মানুষকে নিয়ে কবিতাটা লেখার কারণে আমার মনটা একেবারে ভরে গিয়েছে। লাইনগুলো একেবারে মন ছোঁয়া ছিল এবং সুন্দর করে লিখেছেন।

 3 years ago 

প্রথমে টিনটিন বাবুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। আপনি টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার এই কবিতা পড়ে অনেক ভালো লাগলো। প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

টিনটিনের জন্য অনেক অভিনন্দন রইলো। ভালো মানুষ হয়ে গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা করি।টিনটিনের জন্মদিনকে কেন্দ্র করে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করলেন। কবিতার লাইনগুলোতে টিনটিনের জন্য অনেক শুভেচ্ছা বার্তা শেয়ার করলেন। পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার লেখা গান/কবিতা আগেও পড়েছি ভাইয়া। বরাবরের মতোই আপনি বেশ দারুণ একটি কবিতা লিখেছেন টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে। কবিতার মাধ্যমে টিনটিন বাবুর জন্য আপনার কামনা আসলে আমাদেরও চাওয়ার প্রতিচ্ছবি। টিন টিন বাবু অনেক বড় মানুষ হোক এটাই প্রার্থনা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কিভাবে দেখতে দেখতে একটি বছর চলে গেল। আমাদের সবার প্রিয় টিনটিন বাবুও যেন বড় হয়ে যাচ্ছে। যাক টিনটিনের জন্মদিন উপলক্ষে দারুণ একটি কবিতা লিখেছেন।

 3 years ago 

প্রথমেই টিনটিন বাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন আমাদের সকলের প্রিয় টিনটিন বাবু। জন্মদিন উপলক্ষে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ভাই। কবিতাটি পড়ে সত্যি কথা আমার অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই।

 3 years ago 

প্রথমে টিনটিন বাবুর জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। দেখতে দেখতে ছেলেটা পাঁচ বছরে পদার্পণ করল। আপনি টিনটিন বাবুকে নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন চমৎকার ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38