"আমার বাংলা ব্লগ"// কবিতা //আমার স্বপ্নের রাণী 💖

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

ভালোবাসার আরেকটি কবিতা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম। এই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আসলে ভালোবাসার অনুভূতিগুলো এই কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। প্রিয় মানুষকে কেন্দ্র করে যেন এই কবিতাটি লেখা। আসলে আমাদের মনের মাঝে একটি রাজ্য রয়েছে। এই রাজ্যের রাণী মনের মানুষটি, আর এই রাজ্যে যেন ভালোবাসাই পরিপূর্ণতা থাকে। আসলে ভালোবাসার অনুভূতিগুলো অসাধারণ। একটি হৃদয় থেকে তৈরি হয়। আর হৃদয়ের এই রাজপ্রাসাদের শুধু প্রিয় মানুষটি থাকে। তাই তো ভালোবাসার এই কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আশা করছি এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


আমার স্বপ্নের রাণী
মোঃরায়হান রেজা

আমার স্বপ্ন ভরা রাজ্যে,
তৈরি করেছি আমি ভালোবাসা দিয়ে।
এই রাজ্যের রাণী হয়ে,
আসবে তুমি আমার ঘরে।


তোমার ছুঁয়াতে মনের রাজপ্রাসাদ,
হবে যে আলোকিত।
তুমি আসলেই মনের রাজপ্রাসাদটি,
ভালোবাসায় পাবে যে পরিপূর্ণ।

আমার স্বপ্নের রাণী শুধুই তুমি,
তাইতো তোমায় ছাড়া অন্য কিছু ভাবতে যে আমি পারিনি।
মনের রাজ্যে তোমায় জন্য জায়গা রেখেছি,
সেই রাজ্যের রাণী শুধু তোমাই যে করেছি।

মনের রাণী তুমি আমার,
মনের মাঝে তাই তো রেখেছি।
ভালোবাসায় পরিপূর্ণ করে দেবো আমি,
শুধু তোমায় ভালোবাসে।

আমার স্বপ্নগুলো যত আছে,
তোমায় নিয়ে ঘেরা।
তোমাই নিয়েই মনের রাজ্য,
পায় যে তাই পরিপূর্ণতা।

fox-ga73d03b37_1920.png

source

হৃদয়ের মাঝে মনের মানুষকে কেন্দ্র করে যেন স্বপ্নের একটি রাজ্যে তৈরি করার অনুভূতি জাগে। এই স্বপ্নের রাজ্যটি হবে ভালোবাসায় পরিপূর্ণ। কানায় কানায় শুধু ভালোবাসা থাকবে আর ভালোবাসায় জড়িয়ে এই রাজ্যটি প্রিয় মানুষকে নিয়ে যেন কল্পনা তৈরি হয়। তাই কল্পনার রাজ্যের এই প্রিয় মানুষকে কেন্দ্র করে আজকের এই কবিতাটি লেখা। আর কবিতাটি যেন ভালোবাসাই পরিপূর্ণতা পেয়েছে। আসলে প্রিয় মানুষকে নিয়ে স্বপ্নের কল্পনার রাজ্যে ভেসে বেড়াতে ইচ্ছা করে। তাই এই কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি ভালবাসার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনার প্রায় কবিতা প্রিয় মানুষকে কেন্দ্র করে লিখে থাকেন। ভালোবাসার ছড়াছড়ি থাকে আপনার প্রতিটা কবিতায়। আপনার কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। এই কবিতাটিও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি সবসময় খুবই সুন্দর সুন্দর কিছু কবিতা শেয়ার করে আসছেন। আজকেও খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন৷ এই কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আর এই কবিতার মধ্যে আপনি অনেকগুলো সুন্দর সুন্দর বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন যা পড়তে পেরে অনেক খুশি হয়েছি৷

 3 years ago 

ওয়াও দারুন একটি কবিতা লিখেছেন আপনি ভাইয়া।আপনার স্বপ্নের রাণীকে নিয়ে।আপনি দ্রুত আপনার রাণীকে পেয়ে জন।তার জন্য শুভকামনা রইলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

সবাই প্রিয় মানুষের জন্য মনের ভিতর একটি রাজ্য তৈরি করে রাখে। আজকে আপনি ভালোবাসার মানুষ নিয়ে আমার স্বপ্নের রাণী কবিতাটি লিখেছেন। কবিতার মাধ্যমে খুব সুন্দর করে ভালোবাসা ফুটিয়ে তুলেছেন। আর প্রিয় মানুষকে সবাই জীবনের চাইতেও বেশি ভালবাসে। তবে আপনার কবিতাটি অসাধারণ হয়েছে। কবিতার ভাষা অসাধারণ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61651.23
ETH 1639.18
USDT 1.00
SBD 0.41