"আমার বাংলা ব্লগ"// কবিতা // মনের মাঝে 💖

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসা আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম। আর এই কবিতাটির নাম হল মনের মাঝে। আসলে ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে আমাদের মনের মাঝে অনেক কল্পনা তৈরি হয়। আর এই কল্পনাগুলো যখন সত্যি হয়, তখনই যেন ভালোবাসা পরিপূর্ণতা পায়। কল্পনাগুলো সত্যি হয় তখনই যখন ভালোবাসার প্রিয় মানুষটিকে সারা জীবন নিজের করে পাওয়া যায়। তাই মনের মাঝে অনেক কল্পনা থেকে আজকের এই কবিতাটি লেখা। আসলে ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে আমাদের মনের মাঝে অনেক কল্পনা তৈরি হয়। তাকে নিয়ে যেন হাজারো স্বপ্ন আমাদের মনের ভিতর তৈরি হয়। সেই স্বপ্নগুলো যেন কবিতার আকারে আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে ভালোবাসা প্রিয় মানুষটিকে নিয়ে সারা জীবন একসাথে পথ চলার মুহূর্তগুলো আনন্দের এবং প্রত্যেকটা মানুষেরই এই চাওয়াটা থাকে। তো বন্ধুরা আজকে এই ভালোবাসার কবিতাটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


মনের মাঝে
মোঃরায়হান রেজা

মনের মাঝে রেখেছি তোমায়,
সারা জীবন ভরে।
থাকবে তুমি আমার হয়ে,
মনের এই ছোট্ট ঘরে।


মনের ঘর সাজিয়ে রেখেছি,
ভালবাসার দিয়ে।
তাই তোমার ভালোবাসা পেয়ে মনের ঘরটি,
আলোকিত হবে সারা জীবন ভরে।

মনের মাঝে আছো তুমি,
আমার হৃদয় জুড়ে।
হৃদয়ের প্রতিটা চাওয়া,
শুধু তোমায় ঘিরে।

মনের মাঝে হাজার স্বপ্ন,
শুধু তোমায় নিয়ে।
এই স্বপ্নগুলো পূরণ হবে,
যদি তুমি ভালোবাসো হৃদয় দিয়ে।

আমার মনের সকল চাওয়া,
শুধু তোমায় ঘিরে।
তুমি কি আসবে ফিরে,
আমার এই মনের ঘরে।

মনের মাঝে রেখেছি তোমায়,
আমার হৃদয় জুড়ে।
ভালোবাসার শক্তি দিয়ে,
আগলে রাখবো তোমায় সারা জীবন ধরে।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে আজকের এই মনের মাঝে কবিতাটি লিখতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আসলে ভালোবাসার অনুভূতিগুলো সত্যিই অসাধারণ হয়ে থাকে। এই অনুভূতিগুলো যেন হৃদয় থেকে তৈরি হয়। আর এই হৃদয় থেকে অনুভূতিগুলো কখনোই শেষ হয়ে যায় না। এই অনুভূতিগুলো যেন বের হতেই থাকে। তাই ভালোবাসার অনুভূতিগুলো আজকে কবিতা মাধমে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আশা করছি আমার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

প্রতিটা মানুষের মধ্যেই ভালোবাসা জন্মে। সেই ভালোবাসার মানুষকে নিয়ে অনেক কল্পনা অনেক জল্পনা মনের মধ্যে আঁকি-বুকি দেয় । যেগুলো বাস্তবে রূপ দিতে সবাই চেষ্টা করে। যখন ভালোবাসার মানুষকে কাছে পাওয়া যায় তখনই জীবন সার্থক। সেই অনুভূতির পাওয়াটাই তখন খুঁজে পাওয়া যায়। সেই অনুভূতি থেকে লেখা কবিতাটি খুবই সুন্দর ছিল ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি দারুন কবিতা লিখেন ভাইয়া।আপনার লেখা কবিতা"মনের মাঝে" পড়ে খুব ভালো লাগলো।কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ ছিল।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে তুলে ধরছেন।এইরকম ছোট ছোট কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে। আপনার আজকের কবিতা টি পড়েও দারুণ লাগলো ভাই। ধন্যবাদ ভাইয়া এই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো খুব সুন্দর লিখেছেন আর কবিতার নামটি মনের মাঝে অসাধারণ। আসলে ভালোবাসার মানুষকে নিয়ে আমাদের মনের ভিতরে কত রকমের কথায় থাকে।অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনার প্রিয় মানুষকে নিয়ে সবসময় খুব সুন্দর সুন্দর কবিতা শেয়ার করেন। আপনার কবিতা পড়তে খুব ভালো লাগে। সত্যিই প্রিয় মানুষকে নিয়ে আমাদের মনের ভিতরে কত অনুভূতি জমে থাকে। সেই অনুভূতি খুব সুন্দর ভাবে আপনার কবিতা তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63969.33
ETH 1843.09
USDT 1.00
SBD 0.38