"আমার বাংলা ব্লগ"// কবিতা // তোমার অপেক্ষায়💖

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


sunset-110305_1280.jpg

source

আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম। আসলে এই কবিতাটি লিখতে পেরে আমার অনেক ভালো লেগেছে। আজকে সারাটা দিন যেন অনেক ব্যস্ততার মধ্যে দিয়েছিলাম। বিকেলবেলা যখনই ব্যস্ততা কাটিয়ে কবিতা লেখা শুরু করে দিয়েছি, তখন খুবই ভালো লাগতেছিল প্রিয় মানুষটির কথা মনে করে।তাই প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করা নিয়ে আজকের এই কবিতাটি লিখেছি। আসলে ভালোবাসার প্রিয় মানুষটিকে সত্যিকারে পাওয়ার জন্য এবং জীবন সাথী করার জন্য অপেক্ষা করতেও ভালো লাগে।আর এই অপেক্ষার প্রহর কাটিয়ে যখনই প্রিয় মানুষটিকে নিয়ে পথ চলা শুরু করা যায়, তখনই যেন ভালোবাসার সার্থকতা প্রকাশ পায়। তাই অপেক্ষায় নিয়ে আজকের এই কবিতাটি লেখা, আমার কবিতাটির নাম হল তোমার অপেক্ষায়। আশা করছি আমার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন কবিতাটি পড়া শুরু করা যাক।


তোমার অপেক্ষায়
মোঃরায়হান রেজা

তোমার ভালোবাসা শক্তিতে,
আজও আমি অপেক্ষায় আছি দাড়িয়ে।
কবে তুমি আসবে আমার কাছে,
সকল বাঁধা পেরিয়ে।


সকল বাঁধা দুর করে,
তোমার হাতে হাত রেখে।
হারিয়ে যাবো আমি,
ভালেবাসার অচিন রাজ্যে।

সেই রাজ্যের রাণী করে রাখবো তোমাকে,
আমার জীবন সঙ্গি বানিয়ে।
ভালোবাসা ভরিযে দিয়ো,
অচেনা এই রাজ্যের মাঝে।

তাই তো তোমার অপেক্ষায়,
আছি আমি আজও দাড়িয়ে,
কবে আসবে প্রিয় তুমি।
আমার কাছে ভালোবাসা টানে।

অপেক্ষার বাঁধা পেরিয়ে,
আসবে তুমি আমার কাছে।
জড়িয়ে নেবো তোমাকে আমি,
আমার এই বুকের মাঝে।

তোমার ভালোবাসা পেতে,
হাজার বছর অপেক্ষা করতে আমি রাজি।
যদি তুমি এসে বলো,
আজও শুধু তোমাই ভালোবাসি।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার প্রিয় মানুষটিকে কেন্দ্র করে এই কবিতাটি লিখতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আসলে অপেক্ষা করা খুবই কঠিন, কিন্তু প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করাটা সহজ হয়। যদি এই অপেক্ষার বিনিময়ে প্রিয় মানুষটি নিজের কাছে ফিরে আসে এবং তখনই যেন অপেক্ষার মুহূর্তগুলো আনন্দের সাথে উপভোগ করা যায়। তো বন্ধুরা আশা করছি ভালোবাসার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবারো সুন্দর কোন কবিতা নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি দারুণ কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো। আসলেই প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতে ভালোই লাগে। আপনার ছোট ছোট কবিতা গুলো পড়ে দারুণ লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

দারুন কবিতা লিখেছেন ভাইয়া। কবিতাটি পড়ে আমার বেশ ভালো লেগেছে আসলে প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করতে অনেক বেশি ভালো লাগে তাকে পাই বা না পাই। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65101.89
ETH 1898.81
USDT 1.00
SBD 0.38