আল সারজীল সিয়াম। জননী সুলভ কবিতাটি আবৃত্তি। রাব্বি আর এস


আসসালামুয়ালাইকুম


🌺"সবাইকে শুভেচ্ছা"🌺সকলেই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ও অনেক ভালো আছি।

IMG-20220615-WA0005.jpg


প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটি কবিতা আবৃত্তি নিয়ে এসেছি। এতদিন আপনারা গান শুনেছেন। আমার কিন্তু কখনও কবিতা আবৃত্তি শোনেননি। তাই আজ আমি একটি ভিন্ন ধরনের পোস্ট নিয়ে এসেছি। তবে হ্যাঁ আমার জীবনের এই প্রথম কবিতা আবৃত্তি করেছি। কখনো কবিতা আবৃত্তি করা হয়নি। আমার বাংলা ব্লগ নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। সম্মানিত মডারেটর আল সারজীল সিয়াম। কবিতাটি দেখে এবং পড়ে আমার খুব ভালো লাগলো। আর তাই ভাবলাম কবিতাটি আবৃত্তি করব। আমার বাংলা ব্লগে দেখতেছি প্রায় সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখেন। সুন্দর করে কবিতা আবৃত্তি করেন। তাই আমি ভাবলাম আমি একটু চেষ্টা করি। জানিনা কেমন হয়েছে তবে চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।আর ভালো লাগলে আগামীতে আরো কবিতা আবৃত্তি নিয়ে আসবো। আপনাদের মাঝে আমি রাব্বি আর এস।

কবিতার শিরোনাম: জননী সুলভ


কথা: আল সারজীল সিয়াম।


আবৃত্তি: রাব্বি আর এস।


সবাই মন দিয়ে শুনবেন সেই সাথে মন্তব্য করতে ভুলবেন না।

ভিডিও লিংক:


আমার প্রাণপ্রিয়,, স্বপ্নময়
"আমার বাংলা ব্লগ"এখন
সৌন্দর্যে আর আনন্দে একই
সাথে মিলেমিশে একাকার।

গতকাল রাতের আকাশে,,
পূর্ণিমা ভরা একটি চাঁদ
জোয়ারের ভাটায় জল উথলায়।
গত রাতের আকাশের চাঁদটি
মৃত নগরী চরাচর,,উত্তাল জোছনায়,
চাঁদের আলো ভেসে ছুটে যায়
অন্য কোনো গ্রহে, অথবা গ্রহান্তরে।।

অতিক্রম করে চলে যায়
অবিমিশ্র মেঘমালা,,
অগণিত জনপদ, মহানগরী
অতিক্রম করে চলে যায়,
এপার বাংলা ওপার বাংলায়।
পাহাড়-পর্বত, বনরাজি, নদী,
সমুদ্র অতিক্রম করে-
চলে যায় অবলীলায়।

নিন্দুকেরা লোকালয়ে চেয়ে চেয়ে দেখে,
সৌন্দর্য আর আনন্দ বয়ে যায়
একই ধারায় ভরা পূর্ণিমায়।
আমাদের প্রাণপ্রিয় "আমার বাংলা ব্লগ"
এবং প্রাণ প্রিয় মাতৃভাষাকে
পেলাম আবার নতুন করে
নতুন রূপে জননী সুলভ।

অবারিত ঝর্ণাধারার মতই
বারবার আহ্বান করে
স্নেহের অকৃত্রিম বাঁধনে সম্বৃদ্ধ করতে
ফুটন্ত গোলাপের মতো সুগন্ধ ছড়াতে।


🌼সবাইকে অসংখ্য ধন্যবাদ 🌼

Sort:  
 4 years ago 

ওয়াও এতদিন আপনার গান শুনেছি সুমিষ্ট কন্ঠে আর আজ কবিতা আবৃত্তি সেই লাগছে।আপনার গানের গলা যেমন মিষ্টি ঠিক তেমনি কবিতার কন্ঠ সুমিষ্ট।আগামীতে আরো বেশি বেশি কবিতা আপনার কন্ঠে শুনতে চাই।চর্চা চালিয়ে গেলে ইনশাআল্লাহ একদিন আবৃত্তিশিল্পী হতে পারবেন বলে আমি বিশ্বাস করি।মনে রাখবেন আবৃত্তি একটা শিল্প একটা আর্ট।যা সবাই পারেনা।সিয়াম এর এই কবিতাটি সত্যিই অসাধারণ একটি কবিতা এবং আপনি খুবই চমৎকার ভাবে সেটি আবৃত্তি করেছেন।দুজনের জন্যই রইল অনেক অনেক দোয়া ও ভালবাসা♥♥

এত সুন্দর করে প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যিই আপনার প্রশংসায় আমি মুগ্ধ।

 4 years ago 

সিয়াম ভাইয়া আমাদেরকে খুব সুন্দর একটি কবিতা উপহার দিয়েছে। আর আজ আপনি সেই কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শুনিয়েছেন। দুটো কিন্তু খুবই চমৎকার যেমন কবিতা তেমন আবৃত্তি। শুনে অনেক ভালো লাগলো। আপনার আবৃতির ভাষা অনেক ভালো।

ধন্যবাদ আপু খুব সুন্দর একটি মন্তব্য করেছেন।

 4 years ago 

দারুণ ছিলো আপনার কবিতা আবৃত্তি ভাই। আপনার গানের গলা যেমন সুন্দর কবিতার দিক থেকেও সেরা। চালিয়ে যান ভাই। আশা করি দাদার কবিতা আবৃত্তি করবেন। আপনার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো ভাই।

বাহ্ আপনার সুন্দর মন্তব্যে আমার মনটা ভরে গেছে ভাই। এভাবেই পাশে থাকবেন অসংখ্য ‌ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার কবিতাটি আবৃত্তি করার জন্য। সত্যিই আপনার কন্ঠে ভালই লাগছে। তবে আমি তেমন একটা কবিতা লিখতে পারিনা, মাঝে মাঝে লেখার চেষ্টা করি আর কি।।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমার জীবনে প্রথম আপনার কবিতাটি আবৃত্তি করেছি। খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। এত সুন্দর মন্তব্য করার জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

সিয়াম ভাইয়ের এই কবিতাটি আসলে আমার কাছে খুবই ভালো লেগেছিল। খুব সুন্দর করে কবিতা লিখেছিল। আপনি সেই কবিতা আরও সুন্দর করে আবৃত্তি করলেন ভালো লাগলো আপনার এই কবিতা আবৃত্তি ।

কবিতাটি আমার কাছে বেশ দারুন লেগেছিল। আমার জীবনে প্রথম এই কবিতাটি আবৃত্তি করলাম। আপনাকে অনেক অনেক ‌ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 4 years ago 

সিয়াম ভাই খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।আপনি ও খুব সুন্দর আবৃত্তি করেছেন।আসলেই বেশ চমৎকার হয়েছে।ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু খুব চমৎকার একটি মন্তব্য করেছেন।

 4 years ago 

আপনি খুব সুন্দর করে মিষ্টি কন্ঠে কবিতা আবৃত্তি করেছেন। সত্যিই শুনে খুব ভালো লাগলো। এত চমৎকার আবৃত্তির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

ভাই আমার জীবনের এই প্রথম কবিতাটি আবৃত্তি করেছি। কবিতাটি পড়ে আমার কাছে বেশ দারুন লেগেছিল। এত সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 4 years ago 

সিয়াম ভাইয়ের লেখা জননী সুলভ কবিতাটি আমার খুব ভাল লেগেছিলো। আর আজ আপনার কন্ঠে এই কবিতাটি আবৃত্তিও খুব ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

খুব সুন্দর একটি মন্তব্য করেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 62692.67
ETH 1669.71
USDT 1.00
SBD 0.42