স্বরচিত কবিতাঃ শীতের আগমন ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1727056899652.png

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।তবে কবিতা শেয়ার করার আগে কিছু কথা বলি।

সব সময় তো ভিন্ন ভিন্ন বিষয়ে কবিতা শেয়ার করি। তবে আজকে শীতের আগমন নিয়ে মনের মাঝে যে উপলব্ধি সেটা তুলে ধরার চেষ্টা করেছি। মূলত শীত আমার অনেক ভালো লাগে। আর শীতকালে অন্যরকম খুশি লাগে। সেজন্য মূলত আজকে এই কবিতাটিতে শীত নিয়ে কিছু কথা তুলে ধরতে চেষ্টা করেছি। আর আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ শীতের আগমন ।

লিখেছি আমি : @nevlu123

বর্ষার শেষে আসছে শীত,
বইছে মৃদু হাওয়া।
এইতো সময় নিজেকে সেই,
হাওয়ায় ভাসিয়ে দেওয়া।

কুয়াশার আগমন আকাশ ঘিরে,
ঘাসের পাতায় যেন মুক্তদানা।
মিষ্টি রোদের ঝলকানি,এ যেন,
কুয়াশা হয় হীরে কণা।

সবুজ যেন ধীরে ধীরে,
আরো হয়ে উঠে সবুজ।
পাখিরা মাতাল সুরে গায়
হয়ে তারা অবুঝ।

শীত এলে মনের মাঝে,
এসে যায় সুখ।
গরম কে বিদায় বলি,
দূর হয়ে যায় দুঃখ।

শীত মানে পিঠার সমাহার,
হরেক রকম পিঠা।
শীত এলে খেজুরের রস,
গাছ থেকে পড়ে ছিটে ছিটে।

শীত আমি ভালোবাসি
শীতের মাঝেই সুখ।
শীতের ছোঁয়া এই মনে,
দূর করলো দুঃখ।



কবিতার মর্ম কথা

আজকের কবিতায় তবে আজকে শীতের আগমন নিয়ে মনের মাঝে যে উপলব্ধি সেটা তুলে ধরার চেষ্টা করেছি। মূলত শীত আমার অনেক ভালো লাগে। আর শীতকালে অন্যরকম খুশি লাগে। সেজন্য মূলত আজকে এই কবিতাটিতে শীত নিয়ে কিছু কথা তুলে ধরতে চেষ্টা করেছি।কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

শীতকাল টা আমার বেশ ভালো লাগে। আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। শীতের আগমন নিয়ে লেখা কবিতাটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। সুন্দর ভাবে আপনি ছন্দ সাজিয়ে পুরো কবিতা লিখেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনারা লেখা কবিতাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। শীতের অগ্রিম আগমনী নিয়ে লিখেছেন অসাধারণ কবিতা। বেশ চমৎকার ছিল কবিতার লাইনগুলো।

 2 years ago 

খুব সত্যি ভাইয়া এখন ব্যস্ততা ভীষণ বৃদ্ধি পেয়েছে।এর মধ্যে ও নিজের এক্টিভিটিজ ধরে রাখার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যেতে হয়।তার ই ধারাবাহিকতায় আপনি আজ খুব চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।শীতের আগমনী বার্তা নিয়ে চমৎকার এই কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @nevlu123,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

এইতো আর কয়েক মাস পরে আমরা আবার সেই শীতের দেখা পাব। তবে আপনাকে এই শীতের আগমনী খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি কিন্তু দারুন হয়েছে ভাইয়া। মধ্যে ঘটে যাওয়া খুবই সুন্দর একটি দৃষ্টিকোণ থেকে কবিতাটি লিখেছেন। কবিতাটি পড়তে পেরে আমার কাছে ভালো লাগলো। ধন্যবাদ জানাই ভাই শেয়ার করার জন্য।

 2 years ago 

বর্তমানে যে গরম পড়েছে তাতে শীতের আগমনকে খুব মিস করছি। যদিও বেশি শীতকাল আমার পছন্দ না। যাইহোক শীতের আগমন নিয়ে আজকে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে শীতের দিনের সব কিছু মনে পড়ে গেল। খুব ভালো লেগেছে আমার কাছে আপনার কবিতাটি।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে সময় উপযোগী একটি কবিতা লিখে শেয়ার করেছেন। সত্যি আর কিছুদিন পরেই আমাদের দেশে শীতের আগমন চলে আসবে জানতে পেরে বেশ ভালো লাগলো। আপনার কবিতা লেখার প্রতিটা লাইন বেশ চমৎকার ছিল। ঠিক বলেছেন ভাই শীতকাল প্রত্যেকটা সবুজ গাছপালা আর ও সবুজ হয়ে ওঠে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

শীত আসতে না আসতেই দারুণ কবিতা লিখে ফেলেছেন ভাইয়া শীতকে নিয়ে। খুব সুন্দর ভাবে শীতের প্রতি ভালবাসা প্রকাশ করে শীত কালের সময়গুলো তুলে ধরেছেন। পড়ে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ভালোলাগে আমার কাছে এই ধরনের কবিতা গুলো। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে তা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে আপনার এই কবিতাটি। বিশেষ করে যে কবিতাটা লেখার টপিকটা একটু বেশি সুন্দর ছিল। এরকম করে কবিতা লিখলে আমার কাছে অসম্ভব ভালো লাগে কবিতাগুলো আবৃত্তি করতে। আপনার কবিতাটা আবৃত্তি করতে পেরে অনেক ভালো লাগছে আমার কাছে এখন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64212.21
ETH 1845.19
USDT 1.00
SBD 0.38