এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই।তবে কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি।আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

অনু কবিতা মানেই কবিতার ভিন্ন রুপ। অনু কবিতা মানেই নিজের মনের ভাষা খুব সহজে কিছু শব্দে বা কিছু লাইনের মাঝে ফুটিয়ে তোলা।আসলে অনু কবিতা লিখতে আমার অনেক ভালো লাগে। কারণ অনু কবিতার মধ্যে অন্ত মিল থাকে ছোট্ট কয়েকটি লাইনের মধ্যেই।আবার মনের যে তৃপ্তি বা মনের যত কথোপকথন যেগুলো কথায় প্রকাশ করা যায় না, সেগুলো অনু কবিতার মাধ্যমে প্রকাশ করা যায়। সেজন্যই মূলত প্রতি সপ্তাহে একটি অনু কবিতা পোস্ট শেয়ার করে থাকি । আপনারাও খুব সুন্দর সুন্দর মন্তব্যের মধ্যমে উৎসাহ দিয়ে থাকেন তাইতো চলে আসি অনু কবিতা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
আজ আমি নিঃস্ব হলাম তোমায় ভালোবেসে,
আজ আমি ছন্নছাড়া তোমার কাছে এসে,
আজ আমি হারিয়ে গেছি দূর অজানায়,
আজ আমি পথভ্রষ্ট তোমার আসার অপেক্ষায়।


অনু কবিতা-২
তুমি হৃদয়ের অন্তে আছো মিশে,
ভালোবাসার আলোড়নে রেখেছি যতনে,
তুমি জীবনের আয়োজনে বিশাল উপমা,
তুমি আমার হৃদয়ে গড়া রঙিন ঠিকানা।



অনু কবিতা-৩
আজ দক্ষিণা হাওয়া বয়ে যায় মনে,
উদাস দুপুরের এক ঝলক রোদ চোখে পড়ে।
বেসামাল মন আজ তোমার অপেক্ষায়।
বেলা অবেলায় শুধু তোমাকেই চায়।



অনু কবিতা-৪
জীবনের হিসাব মিলাতে গিয়ে দেখি,
প্রাপ্তির খাতাটা একদমই শূন্য।
নিজের অগোচরে নিজেই আজ ক্লান্ত,
সফলতার খোঁজে আমি ঘুরি তেপান্তর।



অনু কবিতা-৫

তুমি ভালোবাসা,তুমিই আমার আশা,
তুমি হলে সব আশার প্রত্যাশা,
তুমি কল্পিত মন,তুমিই জীবন,
তুমি আমার সব প্রাপ্তির আলোড়ন।


ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনি খুবই চমৎকার এক গুচ্ছ অনু কবিতা লিখেছেন। কবিতার মাঝে নিজের অনুভূতি তুলে ধরেছেন আপনি। প্রতিটি লাইন খুবই সাবলীল ভাষায় ছন্দ মিলিয়ে লিখেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতি সপ্তাহে আপনি অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।ধন্যবাদ আপনাকে ভালো থাকুন ভাই।

 2 years ago 

আপনার অনু কবিতা গুলো আমার অনেক ভালো লাগে। আজকের দারুন দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। আপনি কোন কবিতার মাধ্যমে আপনার মনের ভাব আমাদের মাঝে তুলে ধরেছেন। তিন নাম্বার কবিতাটা আমার কাছে বেশ ভালো লেগেছে

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মিতামতের জন্য ভালো থাকুন।

 2 years ago 

আসলে ভালোবাসা এমন একটি জিনিস এই ভালোবাসার জন্য এই পৃথিবীতে অনেক মানুষ নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। জীবনের সবকিছু সেই ভালোবাসা পাওয়ার জন্য বিলিয়ে দিয়েছে। এরকম উপলব্ধি মূলক অনুভূতি হয়ত প্রতিটা মানুষের জীবনে তৈরি হয়। সেই ভালোবাসা যখন সার্থক হয় তখনই জীবন সুন্দর। আজকে আপনার লেখা অনু কবিতাটি সেটাই প্রকাশ করল। অনেক ভালো লেগেছে অনেক সুন্দর কবিতা লিখে থাকেন কবিতাটি পড়ে ভালই লাগলো।

 2 years ago 

দারুন মন্তব্য করেছেন রিপন ভাই।অনেক অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন সব সময়।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে ছোট ছোট অনেকগুলো কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা ছোট ছোট এই কবিতা গুলো আবৃত্তি করতে বেশ ভালো লাগলো আমার। এমন প্রেম অনুভূতিমূলক কবিতা গুলো আমার অনেক ভালো লাগে। বেশ দারুণ লিখেছেন প্রত্যেকটা কবিতা।

 2 years ago 

আপনিও অনেক সুন্দর সুন্দর কবিতা লেখেন।ধন্যবাদ মন্তব্য করার জন্য।।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অণু কবিতা গুলো ছন্দে অনেক মিল রয়েছে। তাই পড়ে খুবই ভালো লাগলো, বিশেষ করে ভালোবাসায় জড়ানো কবিতা গুলো আরও বেশি ভালো লেগেছে আমার।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।ভালোবাসা রইলো।।

 2 years ago 

আপনার লেখা অনুকবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। প্রত্যেকটি কবিতা দারুন ভাবে লিখেছেন। তাছাড়া ছন্দ মিলিয়ে ছোট ছোট কবিতা গুলো আবৃত্তি করতে ও ভীষণ ভালো লাগে। ধন্যবাদ সবমিলিয়ে এতো সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আসাদুল ভাই ছন্দ মিলিয়ে ছোট ছোট কবিতা গুলো আবৃত্তি করতে ভীষণ ভালো লাগে।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আজকেও তার ব্যতিক্রম হয় নাই। আপনার অনু কবিতাগুলো পড়লে অন্যরকম ভালো লাগে। এবং আপনার অনু কবিতা থেকে অনুপ্রাণিত হয়। আপনার সবগুলো অনু কবিতা আমার কাছে অসম্ভব ভালো লাগলো। ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

সব সময় সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ তোমায়।💦

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়তে আমার কাছে খুব ভালো লাগে । আসলে অনু কবিতাগুলো ছোট হলেও এই কবিতাগুলো গভীরতা অনেক। আসলে এই প্লাটফর্মে অনেকের খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখে থাকে। তবে আপনার এই অনু কবিতাগুলো বারবার পড়তে মন চাইতেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব চমৎকার পাঁচটি অনু কবিতা ভিন্ন ভিন্ন আঙ্গিকে লিখে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 2 years ago 

আসলে অনু কবিতাগুলো পড়তে আমার কাছেও খুব ভালো লাগে জামাল ভাই।

 2 years ago 

আসলে আমরা কেউই প্রফেশনাল কবি নয়। তবে সবাই চেষ্টা করে যাওয়া আর কি। যাইহোক খুব ভালো ছিল অনু কবিতাগুলো। ধন্যবাদ সবার উদ্দেশ্যে সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

তুমিও খুব সুন্দর কবিতা লিখতে পারো।ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38