এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই।তবে কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি।আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সবাই অনুপ্রেরণা পেয়েছে। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতাও লিখতাম।আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই।তাই আজকে এই অনু কবিতা গুলো আপনাদের সামনে তুলে ধরবো।ছোট ছোট অনু কবিতায় অন্তমিল রেখে কাবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।আর ভালো লাগার বহিঃপ্রকাশ আপনাদের মাঝে শেয়ার না করলে কি হয়?তাইতো চলে আসি অনু কবিতা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
অথৈ নিশিতে মন আমার উতলা।
মাঝে মাঝে আমি হয়ে যাই মন ভোলা।
নির্জন পৃথিবীতে আমি একেলা।
মাঝে মাঝে খুলে রাখি মনের জানালা।



অনু কবিতা-২
বৃষ্টি ভেজা আমার শহরে তুমি রোদ্দুর।
তুমি আমার মনের অতলের প্রিয় একটি সুর।
তোমার মাঝে বিলীন হয়ে যেতে আমি চাই।
তোমার ভালোবাসা পাওয়ার আজও অপেক্ষায়।



অনু কবিতা-৩

চেয়েছি আমি চিরশান্তিময় এক পরিবেশ,
চেষ্টা চালিয়েছি তাই আমি অবিরল,
সবার স্বার্থে নিয়োজিত সবাই একাকী,
আমাকেই করলো পর স্বার্থ চরিতার্থী।



অনু কবিতা-৪
বিধাতার এক অপরূপ সৃষ্টি তুমি।
তোমাতে সদায় আমি মগ্ন।
তুমি থাকো সর্বদা আমার মনের আবডালে।
হারাতে চাইনা তোমায় কোন কালে।



অনু কবিতা-৫
বেচাকেনার শহরে ব্যস্ত সবাই।
অবাঞ্চিত হতাশা মনের কোণে জমা।
যতই চাই নিজেকে লুকাতে দূর অজানায়।
চাইলেও কেউ খুঁজে পাবেনা আমায়।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বরাবরের মতো আজকে কি সুন্দর একটি অনু-কবিতা শেয়ার করলেন ৷ এটা ঠিক বলেছেন ভাই যে, মাঝে মধ্যে কবিতার লাইন গুলো আসেই না ৷ আবার কখনো মনের অজান্তেই চলে আসে ৷ তবে লিখার চেষ্টা করলেই আসবেই ৷আজকে অনু-কবিতা গুলো দারুন ছিল ৷ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এভাবেই প্রতিনিয়ত নিত্য নতুন অনু-কবিতা পাবো এমনটাই প্রত্যাশা ব্যাক্ত করছি৷

 2 years ago 

জি ভাই প্রতিনিয়ত নিত্য নতুন অনু-কবিতা দেখতে পাবেন।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলেই অনু কবিতা লিখতে লিখতে এই কবিতা লেখার অনুপ্রেরণা পাওয়া যায়। তবে আপনি অনেক আগে থেকে কবিতা লেখেন। আপনার কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগে। আজকের প্রত্যেকটা অনু কবিতার মধ্যে ভালোবাসার অনুভূতি ছিল যার কারণে কবিতা গুলো বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সব সময়ের মত পাশে পাবো আশা করছি ভাই।

 2 years ago 

অসাধারণ কিছু আমি কবিতা লিখেছেন ভাইয়া। অনু কবিতা লিখতে ও পড়তে আমার কাছে বেশ ভালো লাগে। কোন কবিতাগুলোর মাঝে আলাদা একটা মায়া থাকে। আপনার অনু কডবিতাগুলো আমি বেশ পছন্দ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই অনু কবিতা গুলোর মাঝে আলাদা একটা মায়া থাকে।

 2 years ago 

ভাইয়া প্রায় আপনি আমাদের মাঝে ছোট ছোট অনু কবিতা শেয়ার করে যাচেছন। আপনার শেয়ার করা অনুকবিতা গুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আজও আপনি দারুন কিছু অনু কবিতা শেয়ার করেছেন। আজকের প্রতিটি অনুকবিতাও কিন্তু বেশ দারুন ছিল।

 2 years ago 

আপনাদের অনুপ্রেরণা পেয়ে এত দূর।

 2 years ago 

ভাইয়া আপনার একগুচ্ছ অনু কবিতা পড়ে বেশ ভালো লাগলো। তাই মন্তব্য না করে থাকতে পারলাম না। আগামীতে আরো সুন্দর সুন্দর কবিতা আপনার কাছে প্রত্যাশা করছি।

 2 years ago 

আপনার মন্তব্য পেয়ে খুব খুশি হলাম।আপনার মত লেখক আমার পোষ্ট এ কমেন্ট করা এটা আমার সৌভাগ্য।

 2 years ago 

কি যে বলেন ভাইয়া আসলে অনেকদিন ধরে আমার কোন একটিভিটি ছিল না। তাই হয়তো পোস্টে কমেন্ট করতে পারি নাই এজন্য আমি সরি।অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

আপনার জন্যও শুভকামনা রইলো আপু।🙏🌿

 2 years ago 

আগে কবিতা বা অনু কবিতা লেখার কোন আইডিয়া ছিলনা এবং আগ্রহ ছিল না। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার পর থেকেই এখন শুধু কবিতা নয় অনু কবিতা লিখতে হবে বেশ ভালো লাগে। প্রতিনিয়ত আপনার শেয়ার করা কবিতা এবং অনু কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে। প্রতিটি অনু কবিতা খুবই সুন্দর ছিল।

 2 years ago 

এরুপ সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।।

 2 years ago 

আপনি সবসময় চমৎকার কবিতা এবং অনুকবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো পরতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে ও অনেক সুন্দর সুন্দর কিছু অনুকবিতা শেয়ার করেছেন। প্রতিটা কবিতা পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আপনাদের ভালো লাগা মানেই আমার ভালো লাগা।

 2 years ago 

অনুকবিতা কিংবা কবিতা দুটোই ভীষণ ভালো লাগে। আপনি চমৎকার কিছু অনুকবিতা লিখে শেয়ার করেছেন ভাইয়া।অনুকবিতা গুলো পড়ে খুব ভালো লাগলো আমার।প্রতিটি অনুকবিতাই দারুন লিখেছেন।ধন্যবাদ জানাই প্রতিনিয়ত চমৎকার চমৎকার অনুকবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আসলে আমারও অনুকবিতা কিংবা কবিতা দুটোই ভীষণ ভালো লাগে।

 2 years ago 

বাহ আপনি তো বেশ চমৎকার অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লাগে। অনু কবিতা ছোট হলেও এই কবিতার গভীরতা অনেক। আর আপনি সব সময় অনু কবিতা থেকে সুন্দর সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আজকে আপনার সবগুলো কবিতা আমার কাছে অনেক ভালো লাগলো। সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে চেষ্টা করেছি জামাল ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38