স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে একটা কথা বলি আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আমি মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
আলোকিত বিকেলে গোধূলির রঙের মাঝে,
রঙহীন জীবনের অনুশোচনায় আমি লিপ্ত।
নিজের অন্তরালে শত বেদনার ঝড়,
নিজের মাঝেই নিজে আজ ক্ষিপ্ত।



অনু কবিতা-২

সবার মাঝে কত আপন কত রসের ছিলাম,
এখন কেন তিক্ততার মাঝে আমায় খুঁজে পেলাম।
ভেবে দেখি দোষটা কার,আমার নাকি তার,
যার দোষ তার কিন্তু, হুশ নেই আবার।



অনু কবিতা-৩
নিজের অস্তিত্ব আজ কোথায় ঠেকেছে,
দেখছি আমি অতি কাছে থেকে।
সীমাহীন বাধা প্রাপ্ত হয়ে,
আজও রেখেছি নিজেকে টিকিয়ে।



অনু কবিতা-৪
আমার কি দোষ বল আমি তো এমনই,
সবার ভালো চাইতে গিয়ে আমারই মানহানী।
কথার কাটা দিয়ে সবাই কেন কর আঘাত,
সেই কারণেই হচ্ছি আমি দিনে দিনে পাহাড়।



অনু কবিতা-৫
আপন মানুষ ছিল অনেক,
আজ তারা দূরে অজানা কারণে।
ভুল বুঝা বুঝির সমাপ্ত,
হবে কি শেষ, এই ক্ষণে?

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সাপোর্ট করার জন্য ধন্যবাদ,,।

 3 years ago (edited)

আপনার কবিতা গুলো পড়তে আমার যেমন পছন্দ করি, তেমনি আপনার সবগুলো কবিতা একসাথে দেখতেও আমার অনেক বেশি পরিমাণ ভালো লাগে৷ আজকে আপনি আপনার অনেকগুলো কবিতাকে নিয়ে একটি পোস্ট তৈরি করেছেন যা একদমই সুন্দর হয়েছে । সকল কবিতাগুলো এখানে একসাথে পড়তে পেরে আমি একদমই মুগ্ধ। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর, সাবলীল ও গোছালো মন্তব্যের জন্য ধন্যবাদ তোমাকে।।

 3 years ago 

ভাই আপনার অনু কবিতাগুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে।স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা, কবিতার প্রতিটি চরণ অসাধারণ ছিল পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। তাই আমি কয়েকবার পড়েছিলাম। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ,আরো সুন্দর কবিতাটা আশাই রইল।

 3 years ago 

ভালো লাগলো কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য।।

 3 years ago 

দারুণ লিখেছেন ভাইয়া অনু কবিতা গুলো। আপনার অনু কবিতা গুলো পড়লে খুবই ভালো লাগে। ভিন্ন ধরনের একটি অনুভূতি খুঁজে পাই আপনার কবিতার মাধ্যমে। লাইনগুলো আপনি দারুণ লিখেছেন বাস্তবতার সাথে মিল রেখে অনেক ভালো লাগলো।

সবার মাঝে কত আপন কত রসের ছিলাম,
এখন কেন তিক্ততার মাঝে আমায় খুঁজে পেলাম।
ভেবে দেখি দোষটা কার,আমার নাকি তার,
যার দোষ তার কিন্তু, হুশ নেই আবার।

 3 years ago 

চেষ্টা করেছি আপু বাস্তবতার সাথে মিল রেখে লিখতে।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা কোন কবিতাটি পাঁচটি খন্ডে বিভক্ত করে শেয়ার করেছেন। আসলে ভাই প্রত্যেকটা মানুষের জীবনে অনেক আপন কিছু মানুষ থাকে কিন্তু তারা একসময় নিজের অজান্তে অনেক দূরে চলে যায় সত্যি সেই সময় বেশ কষ্ট হয় আমি মনে করি। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে মনের ভাব ফুটিয়ে তোলার এক অনন্ত মাধ্যম অণু কবিতা।

 3 years ago 

মনের ভাব ফুটিয়ে তোলার এক অনন্ত মাধ্যম অণু কবিতা। অনু কবিতা লিখতে এবং পড়তে দুটোই আমার ভালো লাগে। তাই আমিও প্রতি সপ্তাহে চেষ্টা করে অনু কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ও অনু কবিতা লিখতে এবং পড়তে দুটোই আমার ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38