স্বরচিত কবিতাঃ বসন্তের ছোঁয়া।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
যদিও অনু কবিতা থেকে সকলে কবিতা অনুপ্রেরণা পেয়েছে। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃ বসন্তের ছোঁয়া।
সকাল হলো মিষ্টি রোদের আলো নিয়ে।
হালকা হালকা বাতাস যায় বয়ে।
এক ঝাক পাখি উড়ে যায় আকাশে।
বসন্তের ছোঁয়া পাই যেন বাতাসে।
শেষ হবে শীত,আসবে যে বসন্ত।
সুখ সমৃদ্ধি বয়ে যাবে অফুরন্ত।
গাছ গাছালি,প্রকৃতি, সাজবে নতুন করে।
কত রকম ফুল ফুটবে, দেখব ভোরে ভোরে।
কুয়াশারা নিবে বিদায়,এই বসন্তে।
অন্যরকম ভালো লাগা কাজ করে, নিজের অজান্তে।
পাখিরা সব গাইবে গান,কত মধুর সুরে।
মনটা আমার হারাতে চায়, সেই অচিন পুরে।
মনে যত, আছে শত, তিক্ততার পাহাড়।
বসন্তের আগমনে দূর হবে, সব ঝনঝাড়।
তবু যেন হতাশারা থাকে পিছু পিছু।
তাদের সাথে আজও যে আমার,লেনাদেনা আছে কিছু কিছু।
শীতের শেষে বসন্তের আগমনে,সবার মুখে হাসি।
সব দুঃখ ভুলে গিয়ে বাঁশুরিয়া,বাজায় সুখের বাঁশি।
বাঁশির শব্দে আমরা সবাই ফিরে ফিরে আসি।
কত ঋতু আসে যায়,তবে বসন্ত বেশি ভালোবাসি।
কবিতার মর্ম কথা |
|---|
** বসন্তের আগমনে মনে অন্যরকম অনুভূতি কাজ করে। অনেক সময় বসন্তের ছোঁয়ায় নিজের দুঃখগুলোও ভুলে যায়। আর সেই রকম কিছু অনুভূতি আজকে এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।**
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | কবিতা |
বসন্তের দিন চলে এসেছে ভাই হয়তো শীতের দিন যায়নি, মাঘ মাস চলছে তার পরেও যেন ঝিরিঝিরি বাতাস আর পাখির কলরব। সব মিলে বেশ ভালো লাগছে দিনগুলো। আর যেহেতু আমি বাগানের মধ্যে চলাচল করে থাকি, অনেক জায়গায় লক্ষ্য করলাম পাতা ঝরা দিন চলে এসেছে। বেশ সুন্দর কবিতা লিখে শেয়ার করেছেন দেখে খুশি হলাম।
সুমন ভাই আপনিও খুব সুন্দর কবিতা লেখেন।।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
🙏💐💥,
ঠিকই বলেছেন কনু কবিতা থেকে মোটামুটি অনেকেই ভালো কবিতা লেখা শুরু করেছে।
বসন্তের আগমনে দারুন একটি কবিতা লিখেছেন ছন্দ গুলো এবং লেখাগুলো অনেক ভালো লেগেছে আমার কাছে।
বিশেষ করে উপরের লাইন গুলো সব থেকে বেশি ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ সব সময় সুগঠিত মন্তব্যের জন্য,।
কবিতা পরতে আমি অনেক বেশি পছন্দ করি। আপনি আজকে বসন্তের ছোঁয়া কবিতাটি লিখে আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতাটি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটি লাইন সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। সবমিলিয়ে দারুন একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি নিজেও পড়তে ও লিখতে ভালবাসি ধন্যবাদ ভাই।।
আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে ভাইয়া বেস্ট কবিতা লিখেছেন। যে কবিতা পড়ে আমি হয়েছি মুগ্ধ। আর মন্তব্যটি করছি শক্ত। আপনার বসন্তের এই কবিতা পড়ে মনটাকে দিয়েছি বসন্তের মাঝে ছড়িয়ে। আর কি বলবো ভাই এককথায় অসাধারণ কবিতা লিখেছেন ভাই।ধন্যবাদ ভাইয়া। বসন্তকে ঘিরে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্যের পাশাপাশি সাপোর্ট করার জন্য ধন্যবাদ।,
কি বলেন ভাই আপনি বেশ চমৎকার কবিতা লিখেন প্রতি সপ্তাহে ৷ যদিও কোনো প্রফেশনাল নয় তারপরেও দারুন কবিতা লিখেন ৷
যা হোক বসন্তের আগমনী বার্তা নিয়ে বেশ চমৎকার করে সাজিয়ে লিখেছেন ৷ এই তো আর মাত্র কদিনের অপেক্ষা বসন্তের আগমন চারিদিকে ৷
অসংখ্য ধন্যবাদ ভাই
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সবসময় সাপোর্ট করে যাওয়ার জন্য ভালো থাকবেন।
https://x.com/Nevlu123/status/1754678927711514725?s=20
কবিতা পড়ে অসাধারণ লেগেছে এতো সুন্দর কবিতা পড়ে খুবি ভালো লেগেছে। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো
সময় সাপোর্ট করার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকুন ্।
বসন্ত আসার আগেই বসন্তের ছোঁয়া নামক চমৎকার একটি কবিতা আজ শেয়ার করলেন ভাইয়া। কবিতাটি আবৃত্তি করে ভীষণ ভালো লাগলো। বসন্তের বাতাসে সবাই সবার যত কষ্ট সব ভুলে গিয়ে নতুন রুপে পথ চলবে এমনটাই আশাকরি।কবিতার লাইনগুলো দারুন লাগলো পড়ে। ধন্যবাদ ভাইয়া সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি সুন্দর ভাবে তুলে ধরতে ধন্যবাদ।,
আপনার স্বরচিত কবিতা বসন্তের ছোঁয়া পড়ে খুব ভালো লাগলো। বেশ দুর্দান্ত কবিতা লিখেছেন আপনি। আসলে সত্যিই বসন্তের প্রকৃতি বেশ দুর্দান্ত। পাখিদের গানে গানে মনে সুখ লাগে। বসন্তের আগমনে আমাদের মনের হতাশা দূর হবে এইটাই কাম্য।
এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো।।