এক গুচ্ছ অনু কবিতা :

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে একটা কথা বলি আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আমি মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
বুকের পাঁজরটা যেন,আজও পুড়ে আছে।
তুমি ছাড়া আর তো কেউ, নেই আশেপাশে।
আমি হীন যেন আমি, আমার আমি নয়।
মাঝে মাঝে দুঃখ গুলো,করি বিনিময়।


অনু কবিতা-২

স্বার্থপর এই পৃথিবীতে আপন কেউ নয়,
দিন দুপুরে করে যাচ্ছে সবাই অভিনয়।
ভালবাসা কাছে আসা যেন সহজ ময়।
প্রতারকের প্রতারণা চলছে সময় অসময়।



অনু বিতা-৩
কোনো এক মায়া টানে আজও অপেক্ষায়,
হাতছানি দিয়ে ডাকে যেন সে আমায়।
পাবো কি অজানা সেই তোমায়,
যাকে দিবানিশি আমার মন খুঁজে পায়।



অনু কবিতা-৪
আমি আছি ঘুমের ঘোরে,
তবে জীবন তো নেই থেমে।
পাওয়া না পাওয়ার হিসেব কষে,
মাঝে মাঝে যাই ঘেমে।



অনু কবিতা-৫

একাকী ঘোর অন্ধকার রাতে
কল্পনায় তুমি থাকো আমার সাথে
আকাশ পানে তাকিয়ে থাকি
তারারাও থাকে আঁখি পেতে।

কবিতার মর্ম কথা

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আপনার লেখা অনু কবিতা (৪ও ৫) আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আপনার ক্রিয়েটিভিটি ও সৃজনশীলতার মাধ্যমে অনু কবিতা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

প্রশংসা মূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো ভাই।পাশে থাকুন এ কামনা করি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

🙏💐🙏💐🙏❤

 3 years ago 

জি একদম ঠিক কিছু কিছু সময় আমিও কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।ভালো বলেছেন। আর সুন্দর ছিলো অনু কবিতা গুলো।

 3 years ago 

বিষয়টা অনেক সময় এরকমই ঘটে।

 3 years ago 

আপনি আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা শেয়ার করেছেন। আমার কবিতা লিখতে এবং পড়তে দুটোই ভালো লাগে। আপনার অনু কবিতার প্রতটি কবিতায় অসাধারণ হয়েছে। সত্যিই জীবনের পাওয়া না পাওয়ার হিসাব কষতে কষতে ঘেমে যেতে হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সব সময় সাপোর্ট করার জন্য ধন্যবাদ্।।

 3 years ago 

প্রত্যেকটি কবিতায় খুব সুন্দর। খুব সুন্দর ভাবে কবিতা গুলো রচনা করেছেন। এক একটি কবিতার ভাবার্থ একেক। প্রফেশনাল কবিদের থেকে মোটেও খারাপ ।

 3 years ago 

পাশে থেকে উৎসাহ দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা লিখে অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন। আপনি অনেক সুন্দর ভাবে পাঁচটি খন্ডে কবিতাটি বিভক্ত করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে কবিতার প্রতিটি লাইন আমার কাছে বেশ ভালো লেগেছে ভাই। আমিও আপনার কথা একদম একমত ভাই স্বার্থপর এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই। ধন্যবাদ এত সুন্দর একটি অনু কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

সবসময় সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন। ❤

 3 years ago 

পাশে থাকবেন সবসময় এই কামনা করি।।

 3 years ago 

কবিতা এমন একটি বিষয় যা মাঝেমধ্যে হাজার চেষ্টা করলেও লেখা যায় না। কিন্তু আবার কিছু কিছু সময় কবিতার ভাষা নিজে নিজে এসে ধরা দেয়। আপনার লেখা অনু কবিতা গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আজকের লেখা দুই নং অনু কবিতাটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

এভাবে পাশে থেকে অনুপ্রেরণা যোগানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।।

 3 years ago 

অনু কবিতা চমৎকার লিখেছেন অনেক ভালো লাগলো পড়ে। কবিতা লিখলেন প্রতিটি কবিতা অসাধারণ ছিল। প্রতিনিয়ত কবিতা লিখেন এবং অনু কবিতা লিখেছেন দিন দিন অনেক সুন্দর হচ্ছে আপনার কবিতা গুলো। অনেক ধন্যবাদ প্রতিনিয়ত আমাদের সাথে কবিতা গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু সব সময় সুন্দর সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 3 years ago 

আমিও আপনার মত কবিতা অনেক পছন্দ করি ভাই আর কবিতা আবৃত্তি করতেও অনেক পছন্দ করি। অনু কবিতা গুলি সত্যি অনেক সুন্দর হয়েছে, দ্বিতীয় অণু কবিতাটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ সেটি পুরোপুরি বাস্তবতাকে ঘিরে, বর্তমানের এই স্বার্থপর সমাজে সত্যিই অভিনয় ছাড়া আর কিছু চলে না।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38