স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।
আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।
আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।
তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।
স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
পাখির ডাকে জেগে উঠত সকাল,
বৃষ্টিতে বাজতো তোমার গাওয়া গান।
ছোট ছোট কথা,আর চোখের ইশারা,
সবকিছু মনে পড়ে,শুধু নেই তোমার সাড়া।
অনু কবিতা-২
চাঁদটা দেখলেই মনে পড়ে,
একসাথে বসে তারার গল্প শুনেছিলাম কত।
এখন তোমার স্পর্শহীন এই পৃথিবী কত ফাঁকা,
তুমি ছিলে বলেই জীবনের রঙ দিলো যে দেখা।
অনু কবিতা-৩
মনে জমেছে অভিমান,
বলা হয় না তো কথাগুলো,
চুপচাপ শুধু দেখি তোমায়,
ভাঙে না এই জ্বালাগুলো।
তুমি আছো দূরে কোথাও,
অথচ ছিলে একদম কাছে,
আজকাল কেমন অচেনা তুমি,
হৃদয় কাঁদে নীরব ধাঁছে।
অনু কবিতা-৪
নীল আকাশ ঢেকে গেল ধূসর ছায়ায়,
পাখিরা থেমে গেল নীরব মায়ায়।
হাওয়ার সাথে কেমন এক সুর বাজে,
বৃষ্টি আসবে বুঝি মেঘের আচঁলে।
অনু কবিতা-৫
মুষল ধারে বৃষ্টি পড়ে,
দেখে মনটা যায় ভরে।
টিনের চালে টুপটাপ সুর,
সতেজতায় চোখ ভরে যায় দূর বহুদূর।
ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| পোস্টের ধরণ | অনু কবিতা |
অসাধারণ! @nevlu123, আপনার অনু কবিতাগুলো হৃদয় ছুঁয়ে গেছে! কবিতার মাঝে যে আবেগ আর প্রকৃতির ছোঁয়া রেখেছেন, তা সত্যিই মুগ্ধ করার মতো। বিশেষ করে "বৃষ্টিতে বাজতো তোমার গাওয়া গান" অথবা "চাঁদটা দেখলেই মনে পড়ে" - এই লাইনগুলো যেন স্মৃতি আর ভালোবাসার এক অসাধারণ চিত্রকল্প তৈরি করেছে।
আপনার কবিতা লেখার প্রক্রিয়াটিও খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন, যা নতুন লেখকদের জন্য অনুপ্রেরণা হতে পারে। ছোট ছোট লাইনের মধ্যে গভীর অনুভূতি প্রকাশ করার ক্ষমতা আপনার লেখনিতে স্পষ্ট।
পোস্টটি এত সুন্দরভাবে সাজানো এবং উপস্থাপন করা হয়েছে যে, এটি সত্যিই প্রশংসার যোগ্য। এমন একটি সুন্দর পোস্ট তৈরি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কবিতা লেখার এই ধারা অব্যাহত থাকুক, সেই কামনা করি। অন্যান্য বন্ধুদেরও অনুরোধ করব, @nevlu123 এর পোস্টে লাইক ও কমেন্ট করে উৎসাহিত করতে।
আপনি খুব সুন্দর অনু কবিতা লিখেন আপনার লেখা অন্য কবিতা গুলো পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। প্রতিটি অনু কবিতা গুলো ছন্দ সাজিয়ে লেখেছেন। ভালো লাগলো পড়ে। এত সুন্দর অনু কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনার অনু কবিতাগুলো আমার কাছে সব সময় ভালো লাগে। আজকে আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে খুব চমৎকার কিছু কবিতা লিখেছেন। আর ভিন্ন আঙ্গিকে অনু কবিতা লিখলে ওই কবিতাগুলোর মধ্যে মাধুর্য লুকিয়ে থাকে। মনের অনুভূতি দিয়ে সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ।
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
1 | https://x.com/Nevlu123/status/1944105029159592194
2 | https://x.com/Nevlu123/status/1944105265147916660
3 | https://x.com/Nevlu123/status/1944105578533728701
4 | https://x.com/Nevlu123/status/1944105747270578641
ভাইয়া আপনার লেখা বরাবরই অনু কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে আপনি যে অনু কবিতা গুলো শেয়ার করছেন তা পড়ে অনেক ভালো লাগলো আমার।ধন্যবাদ এত সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মুষল ধারে বৃষ্টি পড়া দেখতে আসলেই খুব ভালো লাগে। যাইহোক দারুণ কিছু অণু কবিতা শেয়ার করেছেন ভাই। বেশ ভালো লাগলো অণু কবিতা গুলো পড়ে। বিশেষ করে শেষের অণু কবিতাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।