স্বরচিত কবিতাঃ অপ্রিয় সত্য।

in আমার বাংলা ব্লগlast year

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Uনntitled.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ অপ্রিয় সত্য।

লিখেছি আমি : @nevlu123

সবাই বলে ভালো থেকো,
কিন্তু কয়জন পাশে থাকে?
কত স্মৃতি মনে লুকায়,
কে বা তার খবর রাখে।

বন্ধুত্বে নেই আজ আগের মতো,
লোভ লালচে ভরে গেছে যত।
সফল হলে সবাই আপন,
অসফলে খোঁজ রাখে না কোনো জন।

আলো দেখলে ছায়া ভুলে যায়,
অন্ধকারে কাউকে পাশে যে না পাই?
সত্য বলা আজ অনেক কঠিন,
মুখে মুখে অভিনয় আর সব পরাধীন।

পথে চলি যাদের আশ্বাসে,
তারাই ভাঙ্গে যত বিশ্বাস।
স্বপ্ন দেখি সবাই বড় হওয়ার,
কিন্তু কয়জন জানে তার মূল্য দেয়ার?

অহংকারে আজ বড় হয়েছে মন,
নম্রতা আজ রয়েছে অচেতন।
চোখে চোখে বিশ্বাস গেছে কমে,
হৃদয়ের কথা হারায় চুপিসারে।



কবিতার মর্ম কথা

মানুষের সম্পর্কগুলো এখন অনেকটা স্বার্থনির্ভর হয়ে গেছে। সফল হলে সবাই পাশে থাকে, কিন্তু ব্যর্থতা বা কষ্টের সময় প্রকৃত বন্ধু বা আপনজন পাওয়া যায় না।আজকে সেরকমই কিছু কথা এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি ।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro

Sort:  
 last year 

অনেক সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করতে থাকেন। আপনার কবিতাগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। বাস্তবতা এবং বাস্তব আবেগে পরিপূর্ণ থাকে আপনার কবিতা। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

কিছু কিছু কথা অপ্রিয় হলেও সত্য হয়। আর আপনি অনেক সুন্দর করে কবিতার মাধ্যমে কথাগুলো উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো।

 last year 

আপনার কবিতাগুলো আমার কাছে প্রতিনিয়তই ভালো লাগে। খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। এটি একদম ঠিক কিছু কিছু কথা অপ্রিয় হলেও সত্য। আপনার লেখা কবিতা পড়ে ভালই লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year 

বাস্তবিক কথা দিয়ে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন।অপ্রিয় সত্য কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে সু সময় এবং ভালো সময় সবাই পাশে থাকে। দুঃসময় বন্ধু এবং আত্মীয়-স্বজন কেউ থাকেনা পাশে। বাস্তব কথা দিয়ে কবিতাটি লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.083
BTC 65982.58
ETH 1785.38
USDT 1.00
SBD 0.44