স্বরচিত কবিতা: তুমি
ABB 20 ফেব্রুয়ারি ২k23
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকের কবিতার নাম দিয়েছি তুমি। আমার প্রিয় মানুষটাকে স্মরণ করেই আমি আজকের এই কবিতাটি লিখেছি। বর্তমানে কবিতা লিখতে খুব ভালোবাসি। কবিতা লেখার জন্য অনুপ্রেরণা পাই অনু কবিতা থেকে। কোন কবিতাতে যদি অংশগ্রহণ করতে পারে তাহলে কবিতা লিখতে পারি। কোন কবিতার জন্য আমি এই কবিতাটির সংক্ষেপে লিখেছিলাম। পরবর্তীতে পুরো কবিতা লেখা শেষ করি। পুরো কবিতা লেখার পর আমার ভীষণ ভালো লেগেছিল। এভাবে অনু কবিতার মাধ্যমে যদি প্রতিনিয়ত কবিতা লিখি তাহলে কবিতা লেখার মান অনেক বেড়ে যাবে। আশাকরি অনেক ভাল লাগবে।
স্বরচিত কবিতা: তুমি
তুমি পাশে থাকলে
বেড়ে যায় হৃদয়ের কম্পন
যদি থাকো দূরে
হারিয়ে যায় হৃদয়ের অংকন।
আসো যদি কল্পনায় তুমি
বেড়ে যায় হৃদয়ের শক্তি
তুমি পাশে থাকলে
ভালোবাসা বেড়ে যায় অনেক ভক্তি।
তুমি আমার জান
তুমি আমার প্রাণ
তোমাকে ছাড়া বাঁচেনা
আমার এই প্রাণ।
তুমি আমার আশা
নিঝুম রাতের ভালোবাসা
তোমাকে ছাড়া এই প্রাণ
বেঁচে থাকতে চায় না।
সময় পেলে তুমি
এসো একবার আমার কাছে
মনের সব ব্যথা
শেয়ার করব তোমাকে।
তুমি আমার কল্পনা
হৃদয়ের সব আশা
তোমাকে ফেলে কাটবে দিনরাত
আনন্দে সুখে বাধবো বাসা।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://twitter.com/NARocky4/status/1627518305140625408?t=6xrqtKX9-sFKtLoDIZ5dSQ&s=19
আপনার স্বরচিত কবিতা তুমি পড়ে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া।আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।নিজের আবেগ কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।
নতুন ভাবে কবিতা লেখার চেষ্টা করতেছি। অনেকদিন পর লেখা শুরু করেছে। উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ
আপনারা কি সুন্দর প্রিয় মানুষ স্মরনে সুন্দর সুন্দর কবিতা লিখে ফেলেন।আমি আজও একটা লাইন লিখতে পারিনি।আপনার কবিতা বেশ সুন্দর হয়েছে।
ভালো লাগলো।ধন্যবাদ
চেষ্টা করুন আপনিও পারবেন। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ
বাহ বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন। সত্যি বলতে প্রতি সপ্তাহে একটা কবিতা লিখলে পোস্টের ভেরিয়েশন এবং নিজের কাছেও ভালোলাগা কাজ করে। ধন্যবাদ সবার মাঝে কবিতাটি উপহার দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন ভাই। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে
দিন দিন আপনার কবিতা লেখা অনেক সুন্দর হচ্ছে। আপনি প্রিয় মানুষকে নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন তুমি শিরোনাম দিয়ে অনেক ভালো লেগেছে পড়ে। কবিতার কথাগুলো চমৎকার লিখেছেন অনেক রোমান্টিক মোমেন্ট এর একটি কবিতা। কবিতা এভাবে লিখতে থাকেন আশা করি আরো ভালো ভালো কবিতা আমরা পড়তে পারব আপনার মাধ্যমে।
আসলে কবিতা প্রিয় মানুষকে চিন্তা করেই লিখা হয়। আপনার মন্তব্যটি আমাকে অনেক উৎসাহিত করেছে। অনেক ধন্যবাদ আপনাকে
প্রিয় মানুষকে নিয়ে দারন একটি কবিতা শেয়ার করলেন, খুব ভাল লাগলো ভাইয়া। আপনি কবিতা খুব সুন্দর লিখছেন আজকাল।সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আমার কবে তো আপনার সুন্দর লেগেছে যেন অনেক খুশি হলাম আপু। এভাবে সুন্দর উৎসাহ পেলে লিখতে আরও বেশি ইচ্ছে করবে।