স্বরচিত কবিতা: শুধু তোমাকে চাই

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

"আসসালামু আলাইকুম'' সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

ভালোবাসার গভীরতা অপরিসীম। ভালোবাসার মানুষের জীবনের সাথে আমার জীবন জড়িত। আজকের এই কবিতার লাইনগুলো আমি আমার প্রিয় মানুষকে নিয়ে লিখেছি। আমার প্রিয় মানুষটিকে তা আপনাদের বলতে হবে না, সেটা অটোমেটিক সবাই জানেন। ভালোবাসার মানুষটাকে সব সময় পাশে চাই, শুধু কল্পনার রাজ্যে নয় বাস্তব জীবনেও সে আমার সাথেই থাকে। সব সময় সারা জীবন এভাবেই থাকতে চাই। আমার এই জীবনটা বেঁচে আসে শুধু কার জন্য। এভাবে ভালোবাসার দিক চিন্তা করেই আমি কবিতার প্রত্যেকটি লাইক লিখেছি। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আজকের এই কবিতাটি ও অনু কবিতার থেকে আমি লিখেছি। অনু কবিতাতে অল্প কয়েকটি লাইন লিখেছিলাম। পরবর্তীতে পুরো কবিতাটি আমি সময় দিয়ে লিখি। অনু কবিতার মাধ্যমে প্রতি সপ্তাহে আমি কবিতা লেখার চেষ্টা করি। এভাবে প্রতিনিয়ত লিখলে আমি আশা করি ভালো কবিতা লিখতে পারবো।


2023-02-19-22-29-14-726.jpg

স্বরচিত কবিতা:
শুধু তোমাকে চাই


আমি বারবার হারিয়ে যেতে চাই
শুধু তোমার প্রেমে,
হৃদয়ের আকাঙ্ক্ষায়
পাশে চাই শুধু তোমাকে।
হারিয়ে ফেলার ভয় থাকে
তাই পাশে খুঁজি চোখ খুললেই।।

মাঝে মাঝে মনে হয় করো ছলনা,
ছলনা বুঝতে আমি পারিনা,
তোমার মুখের দিকে তাকালেই
আমার শুধু ভালবাসতে ইচ্ছে করে।।

হৃদয়ের কল্পনায় শুধু তোমাকে চাই
ভালোবাসার গভীরে শুধু তোমাকে চাই
রাতের নিশিতে একলা ঘরে শুধু তোমাকে চাই
বারবার তোমাকেই শুধু ছুতে চাই।

পৃথিবীর মায়া খুঁজে পাই
যখন তোমায় পাশে পাই,
ভালোবাসার সমুদ্রে
তোমাকে নিয়ে হারিয়ে যাই।

বেঁচে আছি আমি শুধু
তোমার দিকে চেয়ে
সারা জীবন থাকতে চাই
তোমার দুইটি হাত ধরে।।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার কবিতার প্রতিটি লাইন চমৎকার হয়েছে। কবিতা শুনে মানুষের প্রাণকে স্পন্দিত করে। এত সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

কবিতা লেখার সময় আমি চেষ্টা করি কবিতার লাইনগুলো সুন্দরভাবে লেখার জন্য। আমার আজকের কবিতা লাইনগুলো আপনার ভালো লেগেছে জোরে খুশি হলাম। ধন্যবাদ

 3 years ago 

এত ভালোবাসার কথা শুনে তো পাগল হয়ে গেলাম। এত ভালোবাসা কোথায় যে রাখি। এত কিছুতে ডাকলে কিভাবে হবে। তবে আমি সবকিছুর জন্যই প্রস্তুত। সব কিছুর সাথেই একসাথে পাশে থাকতে চাই। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো।

 3 years ago 

পাগল শুধু তোমার জন্য। এভাবেই বেঁচে থাকবো ইনশাল্লাহ সারা জীবন।

 3 years ago 

খুবই রোমান্টিক একটি কবিতা ছিল। পুরো কবিতায় যেন ভালোবাসার ছড়াছড়ি। আসলে ভালোবাসার মানুষের জন্য হৃদয়ের গভীর থেকেই ভালোবাসা ফুটে ওঠে। মনে হচ্ছে আপনি সোনিয়া আপুর প্রেমে দিওয়ানা হয়ে আছেন। দোয়া করি সব সময় আপনাদের ভালোবাসা এমন অটুট থাকুক ।দুজন দুজনের হাত ধরে আগামীর পথটুকু চলুন।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু। আর প্রেমে তো দিওয়ানা অনেক আগেই হয়েছে। দুজন দুজনের হাত ধরেই তো বেঁচে আছি।

 3 years ago 

ভালোবাসার গভীরতা অপারেশন।

ভালোবাসার গভীরতা অনেক বেশি। তবে ভালোবাসার গভীরতার অপারেশন করাটা কেমন সেটাই তো বুঝতে পারলাম না ভাইয়া। যাই হোক আপনার লেখা কবিতাটি কিন্তু অসাধারণ হয়েছে। আপনি বরাবরই দারুন কবিতা লিখেন। আজকের কবিতাটিও দারুন হয়েছে। কবিতার ছন্দ এবং লাইনগুলো অনেক ভালো ছিল।

 3 years ago 

ভালোবাসার মধ্যে অপারেশন না হলে ভালবাসার মজা নাই? এজন্য অপারেশন দিতেছি। হাহা হা।

 3 years ago 

একদম যথার্থ বলেছেন আপু প্রিয় মানুষ কে সবসময় প্রতি মূহুর্তে কাছে পেতে মন চায় ৷ প্রিয় মানুষ কে ঘিরে অনেক সুন্দর একটি লিখেছেন ৷
তবে ভাই ছোট্ট একটা কথা আপনি লিখেছেন ৷

ভালোবাসার গভীরতা অপারেশন

এটা কী অপরিসীম হবে

 3 years ago 

ভাই মাঝে মাঝে ভালোবাসার গভীরতাকে অপারেশন করে ফেল। এজন্য ভুল হলেও মজা পাইলাম। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ও আচ্ছা তাও তো কথা

 3 years ago 

ভাইয়া ভাবিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। সম্পপূর্ণ কবিতায় ভালবাসায় পরিপূর্ণ ছিল। ভাবি পড়ে মনে হয় অনেক খুশি হয়েছে। কবিতাটি পড়ে আমার কাছেও অনেক ভাল লেগেছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাই সে কবিতাটি পড়ে অনেক আনন্দিত হয়েছে। ধন্যবাদ ।

 3 years ago 

আমিও জানি ভাইয়া আপনি আপুকে কতটুকু ভালোবাসেন। কিন্তু সেই ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন কবিতার মাধ্যমে। অনেক ভালো লেগেছে শুধু তোমাকে চাই কবিতাটি লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য। কবিতার প্রতিটি লাইন অসাধারণ লেগেছে আমার কাছে।

 3 years ago 

ওকে ঠিক বলেছেন আপু অনেক বেশি ভালবাসি। তাকে নিয়ে কবিতা গুলো লিখতে ভীষণ ভালো লাগে।

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। সত্যি ভালোবাসার গভীরতা অপরিসীম। আসলে ভালোবাসার মানুষকে কল্পনা নয় বাস্তবে পাওয়াটাই বড় ভাগ্যের ব্যাপার। আজকে আপনার কবিতার প্রত্যেকটি লাইন আমার কাছে অনেক ভালো লাগলো। আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা সব সময় সুন্দর সুন্দর কবিতা লেখার জন্য। তোমার কাছে এত বেশি ভালো লেগেছে জেনেও খুশি হলাম। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62707.17
ETH 1653.06
USDT 1.00
SBD 0.41