স্বরচিত কবিতা: ভালোবাসি ভাই, ভালোবাসি তোমায় মন দিয়ে।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG20210706163047 (1).jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি আমার প্রিয় ভাইকে নিয়ে একটি কবিতা লিখেছি। আশা করি আজকের এই কবিতাটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

আজকের এই কবিতাটি আমি আজ কয়েক দিন যাবত লিখতেছি। প্রত্যেকটি লাইন লিখতে অনেক বেশি সময় দিয়েছিলাম। সুখে দুখে যাকে পাওয়া যায় সেই তো আসল ভাই। আমার জীবনের কঠিন কঠিন সময় জেনে অনুপ্রেরণা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়েছেন। আমাদের সকলের প্রিয় @nevlu123 ভাই যার অবদান এবং কাটানোর সময় ভুলার মত নয়। আমি এবং আমার পরিবার কেউই তার অবদানের কথা বলবে না। বড় ভাই হলেও চলেছি বন্ধুর মতো, আড্ডা ঘুরাঘুরি করে কাটিয়েছি অসংখ্য দিন। আল্লাহ এবং তাঁর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কিছুদিন পর ভাইয়া UK চলে যাবে, সেজন্য বলেছি দূরে থাকলেও স্মৃতিগুলো সব সময় কাঁদাবে। কোনদিনও তাকে হারাতে চাইনা, জীবনের গভীর থেকে গভীর দিয়ে ভালোবাসি তাকে। এই ভালোবাসা চিরস্থায়ী যেন থাকে, সবাই এ দোয়া করবেন। সত্যি বলতেছি ভাই, আপনায় ভালোবাসি মন দিয়ে।

স্বরচিত কবিতা: ভালোবাসি ভাই


কঠিনতম সময়ে থেকেছেন পাশে
অনুপ্রেরণা দিয়ে নিয়েছেন এগিয়ে
বলবো না হে বলবো না ভাই
আপনার অবদান / কাটানো সময়।

যখন ছিলনা হাসি - মুখে
হাসিয়েছেন আমার মুখে
বিপদে আপদে সবসময়
দাঁড়িয়েছিলেন এক পায়ে।

বড় ভাই হয়ে তুমি
চলেছো বন্ধুর মতো,
ঘুরাঘুরি আড্ডার মাঝে
কাটিয়েছি কত রাত দিন।

থাকবে যখন দূরে তুমি
পড়বে মনে বারে বার,
স্মৃতিগুলো পড়বে মনে
মনে করে কাঁদাবে আমায়।

থাকবে স্মৃতি মনের মাঝে
রাখবো সব যত্ন করে
ভালোবেসে ডাকি তোমায়
নিবলু ভাই,ভাই বলে।

হারাতে চায়না কোনদিন
রাখি মনের গহীনে,
ভালোবাসি ওগো ভাই
ভালোবাসি তোমায় মন দিয়ে।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

নেভলু @nevlu123 ভাই অসাধারণ একজন ভালো মনের মানুষ। আপনি ঠিক বলছেন নেভলু ভাই অনেক উপকারী ধরনের মানুষ। উনাকে কেন্দ্র করে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখলেন কবিতাটি অসাধারণ হয়েছে। দিন দিন আপনার কবিতা লেখার ধরন কিন্তু অনেক সুন্দর হচ্ছে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়ের জন্য ভালোবাসা অনেক গুন রয়েছে আপু। যা কখনো প্রকাশ করে দেখাতে পারি নাই। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? প্রিয় নিভলু ভাইয়ের প্রতি আপনার হৃদয়ের অনুভূতি গুলো চমৎকার ভাবে কবিতার ছন্দে উপস্থাপন করেছেন। আসলে জীবনে কিছু প্রিয় মানুষ থাকে হৃদয়ের গহীনে কখনো যায়না ভুলা। কিছু মানুষ থাকে চোখের পলকে যায় না কখনো মুছা। কিছু মানুষ থাকে হৃদয়ের শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসার। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনার কবি ময় লেখাগুলো অনেক ভালো লেগেছে ভাই। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

এত সুন্দর উপমায় ভূষিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ভালোবাসার গভীরতা ও ব্যাপ্তি অসীম যেটি বলে প্রকাশ করার মতো নয়।আল্লাহতায়ালা যদি UK তে কবুল করে তখন তোমাদের সবাইকে অনেক বেশি মিস করবো। ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো এই দোয়া করি।

 3 years ago 

আল্লাহর রাসূল অবশ্যই কবুল করবে। দোয়া এবং ভালোবাসা সব সময় থাকবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নেভলু ভাইয়ের প্রতি আপনার ভালবাসা দেখে আমার খুবই ভালো লাগলো ভাই। অনেকেই অনেকের জীবনে কারো অবদান কখনো স্বীকার করতে চাই না, তবে আপনি যে ভাইকে ভালোবেসে এত সুন্দর করে একটি কবিতা লিখেছেন এটা আপনার জন্যও একটি প্রশংসনীয় দিক।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 63509.80
ETH 1711.66
USDT 1.00
SBD 0.43