কবিতা-বৃষ্টি ভেজা দিন||আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার লেখা একটি কবিতা শেয়ার করতে যাচ্ছি। যদিও ভালো কবিতা লিখতে পারি না। তবুও মাঝে মাঝে চেষ্টা করি কবিতা লিখতে। আসলে যারা কবিতা লিখতে পছন্দ করে তাদের লিখা কবিতা গুলো পড়ে পড়ে অনুপ্রেরণা পাই। আমার বাংলা ব্লগের সবাই অনেক প্রতিভার অধিকারী। তাইতো সবাই নিজেদের প্রতিভা গুলো তুলে ধরে। আর আমিও নিজের ক্ষুদ্র প্রচেষ্টায় ছোট ছোট কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি। এর আগে কখনো সেভাবে কবিতা লিখা হয়নি। তবে এবিবি কবিতার আসরের মাধ্যমে আজকাল একটু একটু কবিতা লিখতে শিখেছি। সত্যি কথা বলতে আমাদের ভেতরে থাকা প্রতিভা গুলো হয়তো আমরা কখনো জানতেই পারতাম না যদি না আমরা এই প্লাটফর্ম পেতাম এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির মতো একটি কমিউনিটি পেতাম। এবার চলুন আমার লেখা কবিতাটি পড়ে নেয়া যাক।
বৃষ্টি ভেজা দিন:
Source
তোমার ওই দুটি হাত
তোমার প্রতীক্ষায় জেগে জেগে
কাটাতে চাই সারাটি রাত।
বৃষ্টি ভেজা দিন আর মন খারাপের মাঝে
দৃষ্টির রিমঝিম শব্দ বড্ড কানে বাজে
স্মৃতিরা এসে বারবার চুপিচুপি বলে যায়
প্রিয়, তুমি নেই আমার পাশে।
আকাশের নীলিমা বড্ড বেশি
নীলিমার আড়ালে মেঘ জমেছে রাশি রাশি
নীল আকাশের আজ ভিন্ন সাজ
আকাশের বুকে মেঘ জমেছে আজ।
মেঘের ভাঁজে ভাঁজে খুঁজে পাই
হৃদয় গহীনে জমা দীর্ঘশ্বাস।
জীবন যেন বৃষ্টির মতো
হঠাৎ দমকা হাওয়া এসে
ভাসিয়ে নিয়ে যায়
হঠাৎ করেই হৃদয়ে এসে
ঘূর্ণিঝড় বয়ে যায়।
বৃষ্টি মানেই স্মৃতির পাহাড়
স্মৃতির জোয়ারে ভাসি
বৃষ্টি মানেই রিমঝিম শব্দ
বড্ড ভালোবাসি।
বৃষ্টি ভেজা দিনে রয়েছে স্মৃতি যত
মনের কোনায় উকি দিয়ে যায়
স্মৃতিরা অবিরত।
বৃষ্টির সাথে স্মৃতিগুলো সব
যদি ধুয়ে মুছে যেত
হৃদয়ের বৃষ্টি ধরণীর বুকে
ঠাঁই খুঁজে পেতো।
স্মৃতির পাতায় মেঘ জমেছে
কান্না হয়ে ঝরে
হৃদয় মাঝে বেদনাগুলো
বৃষ্টি ধারায় বইছে অবিরত।
বৃষ্টি ভেজা দিন মানেই হৃদয়ে জমা নানান অনুভূতির গল্প। হয়তো বৃষ্টির রিমঝিম শব্দে ভালো লাগার সৃষ্টি হয়। কিংবা স্মৃতিরা এসে মনের কোনে ভিড় করে। আর সেই স্মৃতির মাঝেই হয়তো আমাদের বসত। মাঝে মাঝে স্মৃতিগুলো আনন্দ তৈরি করে। আবার মাঝে মাঝে স্মৃতিগুলো বেদনার জোয়ারের ভাসিয়ে নিয়ে যায়। হয়তো এভাবেই চলছে জীবন। তবুও আমরা প্রতীক্ষা করি একটি বৃষ্টি ভেজা দিনের। হয়তো বৃষ্টি ভেজা দিন মানেই অন্যরকমের অনুভূতি আর ভালোলাগা। সেই অনুভূতির মাঝে সুখ, দুঃখ, হাসি, আনন্দ, স্মৃতি সবকিছুই লুকিয়ে আছে। আর সেই স্মৃতিগুলোকে জাগ্রত করতে মাঝে মাঝে যদি স্মৃতির আঙিনায় হারিয়ে যাই তাহলে ভালই লাগবে। তাইতো সেই স্মৃতিগুলো আবার ফিরে পেতে বৃষ্টির প্রতীক্ষা করি। হয়তো বৃষ্টি ভেজা দিনের মাঝেই লুকিয়ে আছে অন্য রকমের ভালোলাগা কিংবা অনুভূতি।
আমার লেখা কবিতাটি কেমন হয়েছে জানি না। তবে আমি চেষ্টা করছি কবিতা লিখে শেয়ার করার জন্য। হয়তো কোন একদিন ভালো কবিতা লিখতে পারব। তবে চেষ্টা থাকলে হয়তো সেটা সম্ভব হবে। ক্ষুদ্র চেষ্টায় এবং নিজের ভালোলাগার জায়গা থেকে একটু একটু করে কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করতে ভালোই লাগে। আশা করছি আমার লেখা কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।
আপনি ঠিক বলেছেন বৃষ্টির দিনে অনেক স্মৃতি এসে ভিড় করে। আমি মাঝে মাঝে বৃষ্টির দিনে বৃষ্টির দিকে তাকাতে এবং বিভিন্ন বিষয় চিন্তা করতে দারুণ অনুভূতি। আপনার কবিতার লাইনগুলো খুবই ভালো লাগে। সবসময় আপনার কবিতাগুলো খুব সুন্দর হয়ে থাকে।
বৃষ্টির দিনে নানান রকমের স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর সেই স্মৃতির ভিড়ে হয়তো আমরা হারিয়ে যাই। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া নিজের মতামত আমাদের মাঝে তুলে ধরার জন্য। চেষ্টা করেছি সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।
আপু আমি হাত বাড়িয়ে দিয়েছি হাত ধরলে ধরতে পারেন তবে কিছু চকলেট আর বাদাম নিয়া আসিয়েন বৃষ্টির দিনে চকলেট আর বাদাম খেতে অনেক ভালো লাগে। যাই হোক আপনার লেখা কবিতাটা বেশ দারুন হয়েছে। প্রতিটি লাইন খুব সুন্দর। ধন্যবাদ
কখন থেকে আপনার হাতটি ধরার জন্য অপেক্ষায় আছি। কিন্তু আপনার হাত খুঁজেই পাচ্ছি না। শেষে বসে বসে বাদামার চকলেট শেষ হয়ে গেল। যাই হোক কোন একদিন বাদাম চকলেট খাওয়াবো।
বেশ ভালো একটা কবিতা পড়লাম।
আপু আপনার লেখা কবিতা গুলোর কাছে আমার লেখা কবিতা কিছুই না। একটু লেখার চেষ্টা করেছি। তবে উৎসাহ দিয়েছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।
ঠিক বলেছেন আপু , আমার বাংলা ব্লগ কমিউনিটি আছে বলেই হয়তো আমরা আমাদের প্রতিভা গুলো জানতে পারতেছি , সবার সাথে শেয়ার করতে পারতেছি ৷ যাই হোক ,আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো ৷ অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ কবিতার প্রতিটি লাইন দারুণ ছিলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
আমরা কখনো জানতামইনা যে আমাদের ভেতরে এতটা প্রতিভা আছে। তবে এখন আমরা সবাই চেষ্টা করছি নতুন কিছু করার জন্য। আমি আগে কখনোই কবিতা লিখিনি। এখন নতুনভাবে কবিতা লেখার চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
বৃষ্টি দেখলে আসলে আপু নানান স্মৃতি মনের মধ্যে ভিড় জমায়। আগে বৃষ্টি আসলেই বৃষ্টিতে ভিজতাম এখন তো বৃষ্টির পানি ছুঁয়ে দেখাও হয়না। তবে এখন আমি মাঝেমধ্যে জানালা দিয়ে বৃষ্টি দেখি। বৃষ্টি আসলেই বারান্দায় যাই।আমার বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে। আপনি বৃষ্টি নিয়ে সুন্দর একটি কবিতা আমাদের উপহার দিয়েছেন। আর তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।
ঠিক বলেছেন আপু বৃষ্টি দেখলে মনের মাঝে নানা রকমের স্মৃতি এসে ভিড় করে। আর সেই স্মৃতির মাঝে হারিয়ে যাই আমরা। আপু আমি চেষ্টা করেছি সুন্দর একটি কবিতা লিখে উপহার দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।