কবিতা-মেঘলা মন||আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। কয়েকদিন থেকে অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটছে। অসুস্থতা যেন আমার পিছু ছাড়ছে না। একটার পর একটা সমস্যা লেগেই আছে। আপনারা হয়তো অনেকেই জানেন কিছুদিন আগে আমার হাতে একটি টিউমার ফেটে গিয়েছিল। এরপর অনেক ওষুধ খাওয়ার পর অনেকটা কমে গিয়েছিল। কিন্তু কয়েকদিন থেকে আবারও সেই আগের মত টিউমার হয়েছে। আর ব্যথায় বেশ অস্বস্তিতে দিন কাটছে😔😔। হয়তো খুব শীঘ্রই অপারেশন করতে হবে। যাইহোক তবুও নিজের কাজগুলো করার চেষ্টা করছি। তাই তো আজকে আমি একটি কবিতা লিখার চেষ্টা করেছি। যদিও ভালো কবিতা লিখতে পারি না। তবে মাঝে মাঝে কয়েক লাইন লিখতে ভালো লাগে। আসলে কবিতা লিখার অভ্যাস খুব একটা ছিল না। তবে এই প্লাটফর্মে আসার পর নিজের প্রতিভা গুলো কাজে লাগিয়ে নতুন কিছু করতে ভালোই লাগছে। বিশেষ করে আমার বাংলা ব্লগের আয়োজিত এবিবি কবিতার আসরের মাধ্যমে কয়েক লাইন কবিতা লেখা শিখেছি। তাইতো ক্ষুদ্র প্রচেষ্টায় একটি কবিতা লিখার চেষ্টা করেছি এবং আপনাদের মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। আশা করছি আমার লেখা কবিতাটি আপনাদের ভালো লাগবে।


মেঘলা মন:

pink-rose-g80571d414_1920.jpg

Source


মন গহীনে মেঘ জমেছে বৃষ্টি হয়ে ঝরবে
বৃষ্টির ধারার সাথে তোমায় মনে পড়বে
মেঘলা আকাশ মেঘের ভেলা
মেঘ বৃষ্টির দারুন খেলা।


হৃদয় গহীনে অনুভূতিগুলো মেঘের ভেলায় ভাসে
তোমায় শুধু মনে পড়ে আমার সকাল সাঝে
মেঘের ভাঁজে খুঁজে ফিরি হারিয়ে যাওয়া সুখ
মেঘের ভাঁজে খুঁজে পাই হৃদয় গহীনের দুখ।


মেঘলা আকাশ মেঘলা মন তোমায় ভাবে সারাক্ষণ আকাশ পানে চেয়ে থাকি তুমি ফিরবে বলে
একবার না হয় এসো প্রিয় তোমার সময় হলে।


মন গহীনের মেঘের ভেলায় হারিয়েছি সব
হৃদয় মাঝে আজও শুধু তোমার অনুভব।


মন গহীনে মেঘ জমেছে বৃষ্টি হয়ে ঝরবে
বৃষ্টি ধারার মধুর ধ্বনিতে তোমায় মনে পড়বে
ভালোবাসার অনুভূতিতে মিশে আছো তুমি
তুমি ছাড়া এ হৃদয় শূন্য মরুভূমি।


কোন এক মেঘলা দিনে পেয়েছিলাম দেখা
অবশেষে করে দিলে আমায় বড্ড একা
মেঘলা দিনের মন খারাপ আর আমার দুঃখ ব্যথা
ওই আকাশে সবই যেন একই সুতোয় গাঁথা।


হৃদয় গহীনের শূন্যতা ঘিরে ধরে চারপাশ
হৃদয়ে জমা মেঘগুলো যেন শুধুই দীর্ঘশ্বাস
হৃদয় আমার শূন্য বড় তোমার কথা ভেবে
তুমি কি কভু শূন্য হৃদয় পূর্ণ করে দেবে?


আকাশের মন খারাপ বৃষ্টি হয়ে ঝরে
আমার হৃদয় গহীনের কষ্টগুলো
চোখের কোনায় বৃষ্টি ধারায় ঝরে।
তবুও যেন মেঘের সাথে মিলিয়ে যায় মন
অনুভূতিতে মিশে আছো তুমি সারাক্ষণ।


হৃদয় গহীনের কষ্ট গুলো হয়তো বৃষ্টি থাকার মত ঝরে পড়ে না। কিন্তু হৃদয়ের সেই মেঘগুলো হৃদয়ের মাঝে বৃষ্টি ধারায় বয়ে চলে। হয়তো সেই বৃষ্টির ধারা কেউ দেখেনা। তবে হৃদয়ের সেই অনুভূতিগুলো কষ্টের মাঝে হারিয়ে যায়। কিংবা মেঘের আড়ালে হারিয়ে যায়। হয়তো কেউ প্রিয় মানুষের প্রতীক্ষায় থাকে কিংবা ক্ষুদ্র আশায় বেঁচে থাকে। এভাবেই হয়তো কারো দিন কেটে যায়। আর মেঘলা আকাশের মন খারাপ দেখলে সেই প্রিয় মানুষটির কথা মনে পড়ে যায়। হয়তো মেঘের বড্ড মন খারাপ। তাই তো বৃষ্টি হয়ে ঝরে। কিন্তু হৃদয়ের বৃষ্টি চোখের কোণে অঝরে ঝরে যায়। হয়তো মেঘের কষ্ট গুলো মাটির বুকে বৃষ্টি হয়ে নামে। আর হৃদয়ের কষ্টগুলো দুচোখ বেয়ে নামে। মেঘলা মনের কষ্টগুলো মেঘের ভেলায় ভাসিয়ে দিতে হয়তো আড়ালে লুকিয়ে কেউ কাঁদে কেউবা আড়ালে লুকিয়ে চোখের জল মুছে। এভাবেই হয়ত মানুষ বেঁচে আছে। হয়তো মেঘলা মনের কষ্টগুলো এভাবেই বৃষ্টি হয়ে ঝরে।


আমার লেখা কবিতাটি পড়তে আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে আমি চেষ্টা করেছি কবিতা লিখে শেয়ার করার জন্য। আসলে মাঝে মাঝে নিজের কাজের ভিন্নতা আনার জন্য নতুন কিছু করার চেষ্টা করি। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও একটি কবিতা লিখার চেষ্টা করেছি এবং আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি আমার লেখা কবিতাটি সবার কাছে ভালো লাগবে।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 3 years ago 

প্রিয় মানুষটির খুব দ্রুত সুস্থ্যতা কামনা করি মহান রাব্বুল আলামিন এর কাছে। আপু খুব সুন্দর করে আজকের কবিতাটি লিখেছেন। কবিতার সাথে সাথে চমৎকার হৃদয় ছোঁয়া কিছু কথাও লেখেছেন। আমি কি করে সেগুলোর বর্ণনা করবো বলেন। নিজেই যে স্তব্দ হয়ে গেলাম। তবে আপনি কি নীচের লাইন গুলো আমার জন্য লেখেছেন আপু?

আকাশের মন খারাপ বৃষ্টি হয়ে ঝরে
আমার হৃদয় গহীনের কষ্টগুলো
চোখের কোনায় বৃষ্টি ধারায় ঝরে।
তবুও যেন মেঘের সাথে মিলিয়ে যায় মন
অনুভূতিতে মিশে আছো তুমি সারাক্ষণ।

 3 years ago 

জ্বী আপু কবিতার লাইন গুলো আপনার জন্যই লিখেছি। আপনাকে ছাড়া আর কাকে উদ্দেশ্য করে লিখবো বলেন। 😍😍

 3 years ago 

সর্বপ্রথম আল্লাহতালার কাছে আপনার জন্য রহমত এবং সুস্থতা কামনা করছি।
দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন কবিতার মাঝে গভীর ভালবাসার ছাপ লক্ষ্য করছি।
এই ধরনের কবিতা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে।।
বিশেষ করে নিচের লাইনগুলো অসাধারণ ছিল।।

মন গহীনে মেঘ জমেছে বৃষ্টি হয়ে ঝরবে
বৃষ্টি ধারার মধুর ধ্বনিতে তোমায় মনে পড়বে
ভালোবাসার অনুভূতিতে মিশে আছো তুমি
তুমি ছাড়া এ হৃদয় শূন্য মরুভূমি।

 3 years ago 

আমার সুস্থতা কামনা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আমি চেষ্টা করেছি কবিতা লিখে শেয়ার করার জন্য। যদিও ভালো কবিতা লিখতে পারি না। তবে আপনাদের ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 3 years ago 

আপনার আবারও সেই টিউমার দেখা দিয়েছে।এটা আসলেই অনেক কষ্টের ব্যপার,তারপরেও আপনি আপনার কাজ করে যাচ্ছেন নিয়মিত।আপনি আমাদের জন্য একটা ইন্সপিরেশন বলা যায় আপু।এতো সমস্যার মধ্যে থেকেও পোস্ট করতে ভুলেন না।আপনার কবিতা পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।মেঘলা মন কবিতার লাইনগুলো জাস্ট চমৎকার।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আবারো টিউমার দেখা দেয়াতে বেশ কষ্টে দিন পর করছি। তবুও নিজের কাজগুলো করার চেষ্টা করছি আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

আপু আপনার জন্য দোয়া রইল যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আপনি এত অসুস্থতার মাঝেও আমাদের সাথে এভাবে সবসময় এক্টিভ থাকেন যা দেখে আমাদের মধ্যে অনুপ্রেরণা জাগায়।আপু আপনার মতো আমিও এখানে আসার পর একটু কবিতা লেখার চেষ্টা করেছি।তবে যাই বলেন আপনি খুব সুন্দর কবিতা লিখেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাদের দোয়া পাশে থাকলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। অসুস্থতার মাঝেও নিজের কাজগুলো করার চেষ্টা করেছি। আমার লেখা কবিতা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।

 3 years ago 

আপু আপনার যেহেতু আগেও টিউমার হয়েছে সেটা প্রথমে একবার পেটে যেহেতু আবার একই জায়গায় হয়েছে তাহলে সেটা নিয়ে অবহেলা করা একদম ঠিক হবে না। তাহলে হিতে বিপরীত হতে পারে। যতোটুকু সম্ভব পারেন খুব তাড়াতাড়ি চিকিৎসা নিতে হবে। অনেক কষ্টের মাঝেও দারুণ একটি কবিতা লিখেছেন মেঘলা মন নিয়ে অনেক ভালো লেগেছে। একটা আঘাত প্রাপ্ত মন জানে হৃদয়ে কথাটা ব্যথার ঝড় বয়ে চলে।

 3 years ago 

জ্বী আপু আমি ডাক্তার দেখিয়েছি। অপারেশন করে ফেলতে হবে। এই সমস্যা গুলো থেকে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়। আমার লেখা কবিতাটি আপনার ভালো লেগেছে এবং মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

আপু আপনার জন্য দোয়া রইল আপনি যেন তারাতাড়ি সুস্থ হয়ে উঠেন। আসলে আপু কি বলব আপনার মত আমার ও টিউমার রয়েছে অপারেশন করতে হবে। যাইহোক আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতার লাইন গুলো দারুণ হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আমার জন্য দোয়া করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু। আপনারও একই সমস্যা জেনে সত্যি খারাপ লাগলো। এই সমস্যা গুলো খুবই মারাত্মক। যাইহোক আপু আমার লেখা কবিতাটি আপনার ভালো লেগেছে এবং মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

শুরুতেই আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আপনার টিউমারের কথা শুনে খুব খারাপ লেগেছে। আপনার কবিতা পড়ে খুব ভালো লেগেছে। ঠিক বলেছেন মেঘলা আকাশের দিকে তাকালে প্রিয়ানুষের স্মৃতি মনে পড়ে যায়। আপনার কবিতার নিচের লাইনগুলো আমার ভালো লেগেছে।

মেঘলা আকাশ মেঘলা মন তোমায় ভাবে সারাক্ষণ আকাশ পানে চেয়ে থাকি তুমি ফিরবে বলে
একবার না হয় এসো প্রিয় তোমার সময় হলে।

ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাদের দোয়ায় হয়তো আমি সুস্থ হয়ে উঠবো। কবিতা লেখার চেষ্টা করেছি। হয়তো ভালো কবিতা লিখতে পারিনা। তবুও কয়েক লাইন কবিতা লেখার চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

 3 years ago 

আপু প্রথমে আল্লাহর কাছে আপনার জন্য সুস্থতা কামনা করি ।আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দে। মেঘলা মন কবিতাটি আপনার অসম্ভব ভালো লাগলো আমার। তবে আপু আপনি খুব চমৎকার কবিতা লেখেন। ঠিক বলেছেন এই প্লাটফর্মে কাজ করে সবাই কমবেশি কবিতা লেখে। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আকাশের মেঘলা চোখে দেখা যায় কিন্তু মানুষের ভিতরের মেঘলা মন চোখে দেখা যায় না। অনেক সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এই দোয়া করবেন। কোনো শারীরিক সমস্যা হলে কোন কাজে মন বসে না। তবুও চেষ্টা করেছি কবিতা লিখে শেয়ার করার জন্য। আমার লেখা কবিতাটি আপনার ভালো লেগেছে এবং মতামত প্রকাশ করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

আপনার সুস্থ কথা শুনে সত্যি অনেক খারাপ লাগলো। দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি আপনাকে সুস্থ করে দে। এই প্লাটফর্মের কাজ করার কারণে সবাই সত্যি অনেক সুন্দর সুন্দর কবিতা লেগে থাকে। কে বলেছে আপু আপনি সুন্দর কবিতা লিখতে পারেন না। আপনার কবিতাগুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে। আজকে আপনার কবিতাটি পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

আল্লাহ যদি চান তাহলে আপনাদের দোয়ায় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো ভাইয়া। আসলে কবিতা লেখার খুব একটা অভিজ্ঞতা আমার নেই। সবার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগে তাইতো মাঝে মাঝে লিখার চেষ্টা করি। আমার লেখা কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

কবিতায় উচ্চারিত শব্দগুলো পড়ে আমি মুগ্ধ হয়েছি। আপনি খুব সুন্দর ভাবে আজকে একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যে কবিতা পড়ে আমার এতটা ভাল লেগেছে বলে বোঝানো সম্ভব নয়,নতুন একটি ধ্যান-ধারণা অর্জন করতে পারলাম এই কবিতার মধ্য দিয়ে।

 3 years ago 

আমার লেখা কবিতা থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জেনে ভালো লাগলো। যদিও খুব সাধারণভাবে কবিতা লেখার চেষ্টা করেছি। তবুও সুন্দরভাবে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63413.19
ETH 1780.09
USDT 1.00
SBD 0.39