আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।


প্রকৃতির মায়া ভরা এই সৌন্দর্যময় দৃশ্যগুলো, আমার খুবই ভালো লাগে।আর এই প্রকৃতির মায়া ভরা দৃশ্যের মাঝে যেন বারবার ফিরে আসতে আমার মন চাই। তাই প্রকৃতির মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলার অনুভূতি নিয়ে আজকের কিছু অনু কবিতা লিখেছি। আর এই অনু কবিতাগুলো লিখতে পেরে আমার অনেক ভালো লেগেছে। আর ভালোবাসার প্রিয় মানুষকে পাবার অনুভূতি এবং তাকে নিয়ে স্বপ্নের অনুভূতিগুলো যেন প্রকাশ করেছি, ভালোবাসার কবিতার মাধ্যমে। আসলে মনের কল্পনাতেই প্রিয় মানুষের কথা খুবই মনে পড়ে। তাকে নিয়ে যেন এখনো হৃদয়ের ভিতর অনুপ্রেরণা জাগে। সেই অনুপ্রেরণা থেকেই আজকে কবিতা গুলো লিখেছি।আশা করছি আমার ভালোবাসা ও প্রকৃতির সৌন্দর দৃশ্য নিয়ে এই অনু কবিতা গুলো পড়ে আপনাদের ভালো লাগবে।


20240513_231915.jpg

“ অনু কবিতা ”
মোঃ ফয়সাল আহমেদ


কবিতা-১

মনের সকল চাওয়া পাওয়া,
ছিল তোমার ঘিরে।
তুমি আমার মনের মানুষ,
ছিলে আমার স্বপ্ন জুড়ে।
আজ তুমি বহু দূরে চলে গেলে আমায় ছেড়ে,
কাঁদি তাই আমি তোমার কথা ভেবে গোপনে গোপনে।

কবিতা-২

তুমি আমার মনের মানুষ,
ছিলে মনের ঘরে।
রাখতে চেয়েছি তোমাকে আজীবন ধরে।
ভালোবাসার শক্তি দিয়ে,
আগলে রাখবো তোমাকে।
এই কথা তুমি দিয়ে ছিলে আমার বুকে মাথা রেখে।

কবিতা-৩

গরমের জীবনটা যেন যাচ্ছে,
আমার বের হয়ে।
কিভাবে কাটাবে জীবন এই গরমের মাঝে।
যেতে চাই আমি প্রকৃতির মাঝে,
সবুজ শ্যামলে ভরা ঐ প্রকৃতির মাঝে।
সেখানেই থাকবো আমি প্রকৃতির শান্তময় পরিবেশে।

কবিতা-৪

প্রকৃতির মায়া ভরা বুকের মাঝে,
আজ এসেছি আমি নতুন রূপে।
হারিয়ে যাব প্রকৃতির সাথে,
ভালবাসার বন্ধনে।
বেঁচে থাকতে চাই আমি প্রকৃতির মাঝে,
ভালোবাসার সবুজ আবরণে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

আসলেই ভাইয়া প্রকৃতির সৌন্দর্য এতো যে প্রেমে পড়তেই হবে। ভালোবাসার মানুষকে নিয়েও অনেক সুন্দর করে মন থেকে কবিতা লিখেছেন। আপনার সব গুলো কবিতা অসম্ভব সুন্দর হয়েছে। প্রতিটি কবিতা অর্থ বহন করে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি খুব সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো। বিশেষ করে প্রকৃতিকে নিয়ে লেখা শেষের কবিতাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার কাছে অনু কবিতা গুলো পড়তে একটু বেশি ভালো লাগে। আপনি আজকে বেশ কয়েকটি এলোমেলো অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা প্রতিটি অনুকবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি কবিতার লাইন গুলো সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন। আমার কাছে বিশেষ করে আপনার লেখা চতুর্থ নাম্বার কবিতা টি বেশি ভালো লেগেছে।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর অনুরকবিতা লিখেছেন। আপনার অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিটা কবিতা অসাধারণ ছিলো।

 2 years ago 

বাহ্ দারুন কিছু অণু কবিতা শেয়ার করেছেন আপনি ভাইয়া।কবিতার লাইনগুলো খুবই সুন্দর।নিজের আবেগকে কবিতায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে খুব ভালো লাগলো। ছন্দোময় অনু কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এ ধরনের ছোট ছোট অনু কবিতাগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আপনি বেশ সুন্দরভাবে অনু কবিতাগুলো গুছিয়ে লিখেছেন।প্রতিটা লাইন ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64678.94
ETH 1881.02
USDT 1.00
SBD 0.38