স্বরচিত কবিতাঃ স্মৃতির পাতা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।


আমাদের স্মৃতির পাতায় হাজারো গল্প জমা হয়ে রয়েছে। বিশেষ করে প্রিয় মানুষের সাথে কাটানো সেই স্মৃতিময় দিনগুলোর কথা যেন ভুলতেই পারি না। মনের ভিতর সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। কারণ স্মৃতিময় সেই দিনগুলো কতইনা আনন্দময় মুহূর্ত ছিল। প্রিয় মানুষের সাথে কাটানো সেই দিনগুলোর কথা ভুলতে চাইলে কখনো ভুলা যায় না। তাই প্রিয় মানুষের সাথে কাটানো সেই স্মৃতিময় দিনগুলোর কথা আজও মনে পড়ে। তাই আজকে আপনাদের মাঝে স্মৃতিময় সেই প্রিয় মানুষটিকে নিয়ে একটি কবিতা লিখেছি। আসলে ভালোবাসার প্রিয় মানুষটির কথা কখনো ভোলা যায় না। সে হয়তো ঠিকই ভুলে অন্য জনের সাথে সংসার করে। কিন্তু সে সংসার করলেও হয়তো তার মনে এই স্মৃতিময় দিনগুলোর কথা মনে পড়ে।কারণ সে হয়তো মনে করতে পারলে ও আর ওভাবে যোগাযোগ করার শক্তি থাকে না। ভালোবাসার প্রিয় মানুষটিকে কখনোই ভোলা যায় না। তার কথা যেন স্মৃতির পাতায় জমা হয়ে থাকে। আর সেই স্মৃতিগুলো যেন আমাদের সবসময় মনে করে দেয়।


book-863418_1280.jpg

সোর্স

“ স্মৃতির পাতা”
মোঃ ফয়সাল আহমেদ



স্মৃতির পাতায় হাজারো গল্প,শুধু তোমায় ঘিরে।
তুমি ছিলে আমার জীবনের প্রেমের রাণী হয়ে।
তোমাকে হারিয়ে আমি স্মৃতিগুলো নিয়ে,
বেঁচে আছি একাকী এই ত্রিভুবনে

স্মৃতিগুলো আজ আমাকে কাঁদায়,
তোমার কথা মনে করে।
কেন তুমি এসেছিলে আমার এই জীবন মাঝে।
আবার কেনো তুমি হারিয়ে গেলে স্মৃতি আড়ালে।

পুরনো সেই দিনগুলোর কথা,
মনে করতে পেলে অনেক ভালো লাগে।
কারণ তুমি দিয়েছিলে কথা,
ভালবাসবে বলেছিলে আজীবন ধরে।

স্মৃতির পাতায় খুলে দেখি,
তোমার লেখা সেই গল্পখানি।
যেখানে তুমি বলেছিলে ,
মরনের আগে ছাড়বে না আমার হাতটিখানি।

কেন স্মৃতিগুলো আজ মিথ্যে করে,
চলে গেলে তুমি বহুদূরে।
আসবে না ফিরে কি তুমি,
আমার এই জীবন সংসারে।

স্মৃতি গুলো আজ স্মৃতি হয়ে রয়েছে,
পুরনো অ্যালবামে।
জানিনা এই অ্যালবাম কবে মুছে যাবে,
আমার এই জীবন থেকে।

তুমি ঠিকই ভুলে আছো,
আমাদের এই স্মৃতিময় দিনগুলোর কথা।
কিন্তু আমি ভুলতে পারিনা কেন,
তোমার সাথে কাটানো সেই স্মৃতিময় দিনের কথা।

স্মৃতিগুলো আজ আমার হৃদয়ে স্মৃতি হয়ে আছে,
থাকবো এভাবেই সারা জীবন ধরে।
ভালবেসেছি আমি শুধুই তোমাকে,
তাইতো স্মৃতির পাতায় তোমার নামটি লিখেছি আমার হৃদয়ের মাঝে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আসলে ভালোবাসার স্মৃতিগুলো অনেক বেশি মনে পড়ে। বিশেষ করে ভালোবাসার মানুষের সাথে কাটানো সেই সুন্দর মুহূর্ত এবং অনুভূতির কথা প্রতিনিয়তই মনে পড়তে থাকে। আর স্মৃতিগুলো মনে পড়ার পর আপনি এত সুন্দর করে একটা কবিতা লিখে ফেলেছেন দেখে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আপনার আজকের এই কবিতাটা লেখার টপিক সুন্দর ছিল, আর কবিতার সবগুলো লাইনও দারুন ছিল।

 2 years ago 

আসলে আমাদের স্মৃতির পাতায় হাজারো গল্প জমা হয়ে রয়েছে। বিশেষ করে প্রিয় মানুষের সাথে হাতে হাত রেখে সেই দিনগুলো যেন আরো বেশি স্মৃতির পাতায় জমা হয়ে রয়েছে। ওই দিনগুলোর কথা মনে করতে পেরে খুবই ভালো লাগে। আজকে আপনার কবিতার মাধ্যমে স্মৃতির পাতা, সেই মুহূর্তগুলো ফুটিয়ে তুলেছেন। অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জী ভাইয়া প্রিয় মানুষটির সাথে কাটানো মুহূর্তগুলো গুলো সব সময় স্মৃতি হয়ে থাকে।আর এই স্মৃতি গুলো কখনো ভুলে যাওয়ার মতো নয়। আসলে ভালোবাসার প্রিয় মানুষটি যত বেশি বেইমান হোক না কেন, তাকে আমরা কখনো ভুলে থাকতে পারি না। আজকে আপনি একটি কবিতার একজন প্রিয় মানুষের স্মৃতি গুলো নিয়ে বেশ সুন্দর লিখেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60518.90
ETH 1591.54
USDT 1.00
SBD 0.42