স্বরচিত কবিতা: অতীতের স্মৃতি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।


ভালোবাসার মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো খুবই আনন্দময় ছিল। আর এই মুহুর্তগুলো যেন এখন জীবনের স্মৃতি হয়ে রয়েছে। আসলে প্রত্যেকটা ভালোবাসায় পূর্ণতা পায় না, আর কিছু কিছু ভালোবাসা পূর্ণতা না পেলেও এই ভালোবাসাগুলো হৃদয়ের মাঝে সারা জীবনের থেকে যায়।যার কারণে তার কথা খু্বি মনে পড়ে, আসলে ভালোবাসা কখনো ভোলার নয়, ভালোবাসার মানুষ হয়তো আমাদের থেকে দূরে চলে যায়। কিন্তু তার প্রতি যে ভালবাসার জন্ম হয়, এই ভালোবাসা আমাদের হৃদয়ের ভিতর থেকে যায়। এই ভালোবাসার মানুষটাকে হৃদয়ের মধ্যে থেকে কখনোই দূরে সরানো যায় না। তাই সে স্মৃতি হয়ে যেন আমাদের সারা জীবন মাঝে থাকে। এই প্রিয় মানুষটিই রয়ে যায় বুকের মাঝে। তাই স্মৃতিময় আজকের এই কবিতাটি লিখে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ভালোবাসার মানুষ এর সাথে কাটানো মুহূর্ত এবং তাকে নিয়ে যে মুহূর্তগুলো উপভোগ করেছি, সেই অনুভূতি নিয়েই আজকের এই কবিতাটি লেখা।

sunset-3156176_1280.jpg

সোর্স

“অতীতের স্মৃতি”
মোঃ ফয়সাল আহমেদ


স্মৃতিময় দিনগুলো আজ খুবই মনে পড়ে,
তোমায় নিয়ে হাজারো গল্প বলেছি,
আমি হাতে হাত রেখে।
সেই দিনটা যদি আবারো ফিরে পেতাম,
ভালবাসায় জড়িয়ে তোমায়,
আমি বুকের মধ্যে রাখতাম।

তোমার সাথে কাটানো দিনগুলো,
আজ খুবই মনে পড়ে।
তুমি ছিলে তাই আমার মনের হৃদয় জুড়ে,
তোমায় নিয়ে হাজারো স্বপ্ন দেখেছিলাম আমি।
বধু করে রাখবো তোমাকে,
এটাই ভেবেছিলাম যে আমি।

তুমি ছিলে আমার হৃদয় জুড়ে,
এখন শুধুই রয়েছো স্মৃতি হয়ে।
তোমার স্মৃতি মনে করে,
কাঁদি আমি তাই নিরবে,
ভালোবেসেছিলাম তোমায় আমি,
আমার মন উজাড় করে।

স্মৃতি হয়ে রয়েছে তুমি,
আমার মনের মাঝে।
থাকবে তুমি স্মৃতি হয়ে,
আমার ভালবাসার আদরে।
তোমায় রাখবো আমি আমার বুকের মাঝে,
ভালোবাসা দিয়ে স্মৃতি হয়ে থাকবে তুমি,
আমার জীবন জুড়ে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

আসলে আমরা শত চেষ্টা করলেও পারিনা ভালোবাসার মানুষটার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্ত গুলো ভুলে যেতে। তার সাথে কাটানো মুহূর্ত গুলো প্রতিনিয়তই আমাদের মনে পড়ে। আজকে আপনি অতীতের এই স্মৃতিগুলোকে তুলে ধরে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা আজকের পুরো কবিতাটা পড়তে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। যে সুন্দর একটা কবিতা সবার মাঝে লিখে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই ধরনের কবিতা গুলো আমি একটু বেশি পছন্দ করি লিখতে এবং পড়তে দুটোই। বিশেষ করে ভালোবাসার মানুষটাকে নিয়ে যত চিন্তাভাবনা থাকে এবং যত স্মৃতি থাকে, সেগুলো নিয়ে কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। আপনি স্মৃতির পাতা জুড়ে থাকা সেগুলোকে নিয়েই কবিতাটি লিখেছেন দেখে ভালো লেগেছে। খুব দারুণ হয়েছে কবিতার প্রত্যেকটা লাইন।

তুমি ছিলে আমার হৃদয় জুড়ে,
এখন শুধুই রয়েছো স্মৃতি হয়ে।
তোমার স্মৃতি মনে করে,
কাঁদি আমি তাই নিরবে,
ভালোবেসেছিলাম তোমায় আমি,
আমার মন উজাড় করে।

আমার কাছে আপনার লেখা কবিতার প্রথম লাইন গুলো বেশি ভালো লেগেছে।

 2 years ago 

ভাই আপনার কবিতাগুলো সবসময়ই হৃদয় ছুঁয়ে যায়। এটা সত্যি বলেছেন ভালবাসার মানুষকে কখনোই ভুলে থাকা যায় না। ভালোবাসার মানুষের সাথে কাটানো সুন্দর মুহূর্ত স্মৃতি হয়ে রয়েছে থাকে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

বেশ দারুণ কবিতা লিখেছেন ভাইজান। আপনার লেখা সুন্দর এই কবিতা পড়ে আমিও মুগ্ধ হয়েছি। আসলে অতীতের দিন গুলো মনে পড়ে যায়। তবে মাঝেমধ্যে অতীতের ঘটনা শেয়ার করতে ভালো লাগে। আজকে আপনি কবিতার মাধ্যমে শেয়ার করেছেন দেখি আরো ভালো লাগলো।

 2 years ago 

বাহ আপনি তো খুব অসাধারণ একটি কবিতা লিখেছেন।অতীতের স্মৃতি নিয়ে সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আসলে প্রত্যেক মানুষের জীবনে অনেক মধুর স্মৃতি থাকে। আর আপনি সেই স্মৃতিময় কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কত স্মৃতি কত মূহূর্ত কত কথা দেওয়া। কিন্তু মানুষ সেসবের কিছুই মনে রাখে না। সবকিছু ভুলে যায়। ভুলে যায় একেবারে খুবই বাজে ভাবে। কিন্তু আমরা ভুলতে পারি না। ঐ স্মৃতি প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় আমাদের। কবিতা টা দারুণ লিখেছেন ভাই। প্লট এর সাথে কবিতার কথাগুলোর মিল ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62732.13
ETH 1779.93
USDT 1.00
SBD 0.38