স্বরচিত কবিতা: একাকী জীবন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।


একাকীত্ব জীবন খুবই কষ্টের। এই একাকিত্ব জীবন কখনোই ভালো লাগে না মএকাকীত্ব জীবন মানে জীবনের সাথে যুদ্ধ করে চলা। আর জীবন যুদ্ধ মানুষ একাকীত্ব থাকলে হার মেনে যায় বেশি। আসলে একাকীত্ব জীবন পার করা খুবই কষ্টকর। প্রিয় মানুষকে ছেড়ে যখন একা বসবাস করা হয়, তখন যেন মনের ভিতর হাজারো কষ্টগুলো জমা হয়ে থাকে। আর এই কষ্টের কথা ভাবতে ভাবতেই জীবনের হাসি, আনন্দ, সুখ যেন হারিয়ে ফেলি আমরা। তাই একাকীত্ব জীবন নিয়ে আজকে আপনাদের মাঝে একটি কবিতা লিখেছি। আসলে ভালোবাসার মানুষটি যখন চলে যায় একা ফেলে তখন সেই দিনগুলো খুবই কষ্ট কাটে। মনে হয় যেন পৃথিবীর এই দিনগুলো হাজার বছরের মতো বড় হয়েছে। একটা দিনও কাটতে চায় না। তাই একাকী জীবনের অনুভূতি নিয়ে আজকে একটা কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।

sunset-3156176_1280.jpg

সোর্স

“একাকী জীবন”
মোঃ ফয়সাল আহমেদ


একাকী এই জীবন মাঝে,
আর কিছু ভালো লাগে না আমার,
এই নীরবতার মাঝে।
মনটা চায় যে তাই শুধুই তোমাকে ,

আমার এই জীবন থেকে।
ভালোবেসে হারিয়ে ফেলেছি জীবনের মানে।
তাইতো আজ একাকী,
হয়েছি আমি ভবঘুরে।

একাকী জীবন খুবই কষ্টের জীবন,
এই জীবনের কোন সুখ খুঁজে পাওয়া যায় না।
ভালবেসে কেউ একটু,
হাতটা বাড়িয়েও দেয় না।

ভালবেসে যার জন্য দেখেছিলাম স্বপ্ন,
সেই তো এখন ধোঁকা দিয়ে,
একাকী জীবন উপহার দিয়েছে,
আমাকে তার ভালোবাসার বিনিময়ে।

একাকিত্ব জীবন নিয়ে হাজারো কথা বলি,
আমি এই প্রকৃতির সাথে।
প্রকৃতির মায়াভরা ডাক শুনে,
একাকীত্ব দূর করার চেষ্টা করি আমি গোপনে।

যতদিন বেঁচে থাকবো আমি,
তোমার কথা ভেবে,
একাকিত্ব জীবন পার করে দেব,
তোমার স্মৃতি আমার এই বুকের মাঝে রেখে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

প্রতিটা মানুষের জীবনে একাকীত্ব মুহূর্তটা অনেক পীড়া দেয়। একদম ঠিক বলেছেন একাকীত্ব জীবন খুবই কঠিন এবং কষ্টের হয়। যেটা সফলতার পথে অনেক সময় বাঁধা হয়ে দাঁড়ায় । আজকে সেই একাকীত্ব জীবনকে অনুভব করে সেই অনুভূতিগুলো কবিতার মধ্যে খুব সুন্দর ভাবে প্রকাশ করলেন। আপনার লেখা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে একাকিত্ব জীবন খুবই কষ্টের। আর একাকী থাকা মানুষের পক্ষে সম্ভব নয়, যার কারণে একাকী থাকলে মানুষ আস্তে আস্তে শেষ হয়ে যায়। আপনি একাকীত্ব জীবন নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনার কবিতার মাঝে কিছু একাকীত্ব এবং কিছু কষ্টের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আসলে একাকী থাকতে কারো ভালো লাগে না একটা পরিপূর্ণ জীবন উপভোগ করতে হলে অবশ্যই একটা সঙ্গীর প্রয়োজন, অনেক সময় নিঃসঙ্গ তাই আমাদের জীবন অনেক খানি কেটে যায় যাই হোক আপনার কবিতাটি পড়ে জীবনকে নিয়ে অনেক কিছু ভাবলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজ আপনি একাকী জীবন নিয়ে একটি বেশ সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে আমার বেশ ভালো লেগেছে। একাকীত্ব জীবন অনেক কষ্টের জীবন। একাকীত্ব মানুষকে আস্তে আস্তে সবকিছু থেকে বঞ্চিত করে রাখে। আপনার একাকী জীবন কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রতি সপ্তাহে আপনার লেখা কবিতাগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আজকেও আপনি একাকী জীবন নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার প্রতিটা চরণ খুবই সুন্দর ভাবে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

একা বেঁচে থাকার মাঝেও একটা আনন্দ আছে। একাকিত্ব টাও অনেক সময় দারুণ কিছু স্মরণ করিয়ে দেয়। একাকিত্ব টা যেন ভালোবাসা কে ভালোবাসার মানুষকে আরও বেশি করে অনুভব করায়। দারুণ লিখেছেন কবিতা টা ভাই। বেশ চমৎকার লাগল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61496.66
ETH 1629.36
USDT 1.00
SBD 0.41