📝 স্বরচিত কবিতা:- "অপূর্ণতা"

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

প্রতি সপ্তাহের ন্যায় এক সপ্তাহ পর আজকে আবরাও আমি আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন কবিতা নিয়ে। কবিতা হলো মনের ভাব প্রকাশের একটি সহজ এবং উপযোগী মাধ্যম, যার মাধ্যমে ছন্দের সুরে মনের গভীর অনুভূতিগুলোকে সুন্দরভাবে প্রকাশ করা যায়। আমাদের জীবনের প্রতিটি অনুভূতি, আবেগ, ভালোবাসা বা দুঃখ, সবকিছুই কবিতায় স্থান পায়। আজকের এই কবিতাটি আমি নাম দিয়েছি "অপূর্ণতা"। আশা করি, কবিতাটি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনাদের মন ছুঁয়ে যাবে। তাই আর দেরি না করে, চলুন, সবাই মিলে কবিতাটি পড়ে আসি।

1000095661.jpg

সোর্স

"অপূর্ণতা"
মোঃ ফয়সাল আহমেদ

ভাবতে থাকি তোমার কথা
ভুলে যাই সব ব্যথা,
হঠাৎ যখন জেগে উঠি
পাই না তোমায় কাছে।

এই হৃদয়ে শূন্যতা
ভরছে শুধু অপূর্ণতা,
তোমার ছবি মনে আঁকি
তবুও পাই না তোমায়।

আজও আমি পথ চলি
তোমাকে খুঁজে ফিরি,
তোমার মুখের হাসির ঝলক
একটু দেখতে পাই।

কষ্টেরা সব জমে ওঠে
চোখের কোণে অশ্রু ঝরে,
এভাবেই তো দিন চলে যায়
তবুও ভালোবাসা একই থাকে।

অপূর্ণতা আজ সাথী আমার
ভরে রাখে হৃদয়,
তবুও বাঁচি তোমার আশায়
যেনো ফিরে আসবে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 10 months ago 

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 10 months ago 

খুবই ভালোলাগে আমার কাছে এই ধরনের কবিতা গুলো। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে তা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে আপনার এই কবিতাটি। বিশেষ করে যে কবিতাটা লেখার টপিকটা একটু বেশি সুন্দর ছিল। এরকম করে কবিতা লিখলে আমার কাছে অসম্ভব ভালো লাগে কবিতাগুলো পড়তে।আপনার কবিতাটা পড়ে অনেক ভালো লাগছে আমার কাছে।

 10 months ago 

খুবই চমৎকার ভাবে আজকের কবিতাটা লিখেছেন। এরকম কবিতা গুলো লিখতে এবং পড়তে অনেক বেশি ভালোবাসি। এই ধরনের সুন্দর সুন্দর টপিক গুলো নিয়ে কবিতা লেখা হলে অনেক দারুন হয়। আপনার লেখা এই কবিতাটা যতই পড়ছিলাম খুব ভালো লাগছিল। আশা করি সব সময় সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করবেন।

 10 months ago 

অপূর্ণতা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকে আপনি খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন৷ একইসাথে এখানে আপনি লাইনের সামঞ্জস্যতা খুবই সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63630.38
ETH 1782.03
USDT 1.00
SBD 0.39