কবিতা পোস্ট- স্বরচিত কবিতা-"ভুলের মাশুল''
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।
আজকাল যেন চারদিকটা কেমন হয়ে গেছে । চারদিকের মানুষ গুলো কে চিনতে বার বার ভুল হয়ে যাচেছ। কেন যেন মানুষ কেবল স্বর্থেই কাছে টেনে নেয়। কেউ আর ভালোবেসে কাছে ডাকে না। মানুষ নিজের স্বার্থের জন্য ভুলে গেছে ভালোবাসা আর মায়া মমতা। এখন আর সেই আগের দিনের মত কোথাও খুজেঁ পাওয়া যায় না প্রেম, আবেগ আর ভালোবাসা। এখন চারদিকে শুধু স্বার্থপর মানুষ। এমন এই স্বার্থপরতার মাঝে যেন আসল মানুষ গুলোও হারিয়ে যাচেছ দিনের পর দিন। আমরা যখনই কাউকে বন্ধু বলে জীবনের সাথে জড়াতে চাই তখনই কেন যেন সেখানেই স্বার্থপরতার গন্ধ পাই। কেন যেন মনে হয় চারদিকের মানুষ গুলো মুখোশ পড়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের চারদিকে। আর তাই তো এমন একটি বিষয় নিয়ে আজ আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করার চেষ্টা করলাম।
ভুল করছি ভুল করেছি
ভুল করেছি কি?
ভুলের মাশুল দিতে গিয়ে,
সবই ভুলেছি।।
একই ভুলে বারে বারে,
সব মানুষ কে কাছের ভেবে,
দিচ্ছি কেবল হৃদয়টাকে,
ভুল মানুষ কি হৃদয় বুঝে?
বন্ধু বলে যাদের জানি,
তারাই যে ভাই ছলনাময়ী
নিজের কথা গোপন রেখে,
মনের কথা নেয় যে কারি।।
চারদিকে এত মুখোশ,
প্রয়োজনে খোলে খোলস,
স্বার্থের কথা মনে রেখে,
বারে বারে কাছে আসে।।
নিজের কোন বিপদ হলে,
বন্ধু তখন ছিটকে পরে,
এমন ভাব দেখায় তারা,
তারাই যেন কাজের রাজা।।
এমন অচল বন্ধু রেখে,
লাভ কি বলো এ জীবনে?
বন্ধু ছাড়া তারাই সুখী,
যারা রে ভাই আপন প্রেমী।।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Vivo y18 |
| পোস্ট তৈরি | @maksudakawsar |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
মাঝে মাঝে মানুষ চিনতে সত্যি অনেক ভুল হয়ে যায়। আমরা মাঝে মাঝে আপন মানুষ গুলোকেও চিনতে পারিনা। কবিতা পড়ে অনেক ভালো লাগলো আপু। দারুন লিখেছেন।
আপু আপনি বাস্তবিক কথা দিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।ভুলের মাশুল কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। স্বার্থপর দুনিয়াতে মানুষ এখন অনেক পাষাণ হয়ে গেছে। বাস্তবিক কথা দিয়ে কবিতাটি লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ।