স্ব-রচিত কবিতা- সত্যিকারের ভালবাসা

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আসসালামু আলাইকুম

আজ সোমবার, ১৩ই ডিসেম্বর ২০২২ ইং
বাংলা ২৫শে অগ্রাহয়ণ ১৪২৯ বঙ্গাব্দ

হ্যালো, কেমন আছেন সবাই? মনে হয়ে সবাই বেশ ভালই আছেন। দোয়া করি সবাই বেশ ভাল ও সুস্থ্য থাকেন। আমিও আপনাদের দোয়া ও ভালবাসায় বেশ ভাল আছি।

সত্যি বলতে গেলে ভালবাসার পেছনে কোন কারন বা ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। থাকেনা ভালবাসার কোন ঠিকানা। আমার মনে হয় ভালবাসার মানেই হলো মায়া আর মমতার শুরু। আর এই ভালবাসাগুলো বেচেঁ থাকে অনেকটা মায়া আর মমতার বন্ধনে।

ভালবাসার প্রকৃত অর্থ বা ব্যাখ্যা আমরা যাই বলি না কেন, সে যেন বিশাল সমুদ্রে মুক্তা কড়াাঁনোর মত। ভালবাসা আসে মনের গভীর হতে। বিভিন্ন মানুষের কাছে ভালবাসার অনুভূতি ভিন্ন রকমের হয়ে থাকে।কেউ ভালবাসায় মিলন পছন্দ করে। আবার কেউ বা ভালবাসায় বিরহ বা বিচ্ছেদ কে নিয়েই বেচেঁ থাকতে চায়।

তবে যে যাই বলুক না কেন, ভালবাসার যে প্রকৃত অনুভূতি তা অন্য কোথাও খুজেঁ পাওয়াটাই দুস্কর। আসলে পৃথিবীতে আবেগী মানুষগুলো শুধুমাত্র ভালবাসারই পাগল। তারা অন্য কিছুই চায় না। সামান্য ভালবাসা কারো কারো ঘুনে ধরা জীবনে এনে দিতে পারে সুখের সমুদ্র। আর আজ আমি আপনাদের মাঝে সেই ভালবাসার সত্যিকারের কিছু ধারনা নিয়ে আসলাম আমার স্ব-রচিত একটি কবিতার মাধ্যমে। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের মনের মধ্যে কিছুটা হলেও ভালবাসার ছোঁয়া দিয়ে যাবে।

সত্যিকারের ভালবাসা.png

ছবি সোর্স
Made By-@maksudakawsar

স্বরচিত কবিতা

সত্যিকারের ভালবাসা

ভালবাসা, ভালবাসা আর ভালবাসা
কি যেন এক বিশালতা রয়েছে এর মাঝে
খোজেঁ ফিরি আজও এরই মানে
ভাবি আজ সারাক্ষন ভালবাসার মানে কি?।।

ভালবাসা হলো সমুদ্রের সেই বিশালতা
ভালবাসা হলো নীরবে আর নিস্তব্দতায় রাত্রি জাগা
ভালবাসা সেতো রাত্রির আকাশে নীরব জোছনা
ভালবাসা হলো চাঁদনী রাতের আলোকিত পৃথিবী ।।

ভালবাসা সেতো এক বুক কষ্টের দীর্ঘশ্বাস
না পাওয়ার শত কোটি বেদনার বালুচর
একাকীত্বে বুকের কষ্টগুলো জেগে উঠা
প্রিয়জনের শত কষ্টে নিজের ভিতরে কষ্টের বিশালতা ।।

ভালবাসা সেতো একটি কালো গোলাপ আর নিস্তব্দ হাহাকার
নীল আকাশে ভেসে বেড়ানো এক চিলতে মেঘের ভেলা
বইয়ের ভাজে ভাজে ছড়ানো প্রিয় ফুলের সুবাস
রং বে রং এর লাল নীল চিঠির ভাজ করা খাম ।।

ভালবাসা সেতো পড়ন্ত বিকেলে পাশাপাশি পথ চলা
হাতে হাত ধরে শ্রাবণের ঝিরি ঝিরি বৃষ্টিতে ভেজা
নির্জন আর নিস্তব্ধ রাত্রিতে হাতে হাত রেখে কথা বলা
প্রিয়জনের চোখে লোকানো অশ্রুজল মুছে দেয়া ।।

ভালবাসা সেতো প্রিয় মানুষটির চোখে নিজেকে আবিস্কার করা
শত কোটি কষ্টর মাঝে প্রিয়জনকে আকঁড়ে ধরা
প্রিয় মানুষটির না বলা হাজারও কথা বুঝতে পারা
হৃদয়ের আলিঙ্গনে প্রিয়জনকে রাঙিয়ে তোলা ।।

ভালবাসা মানে শুধু আমি তোমাকে ভালবাসি নয়
ভালবাসার প্রকৃত মানে আবেগ, অনুভূতি আর ব্যকুলতা ।।

বন্ধুরা কেমন লাগলো সত্যিকারের ভালবাসা নিয়ে রচিত আমার আজকের স্ব-রচিত কবিতাটি। আশা করি আপনাদের কাছে বেশ ভালই লেগেছে। অপেক্ষায় রইলাম কবিতা নিয়ে আপনাদের ভাল লাগা, মন্দ লাগা জানার জন্য ।

ভাল ও সুস্থ্য থাকুন।

image.png

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

image.png

Sort:  
 4 years ago 

আসলে কমিউনিটিতে সকলেই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখছে সকলের এরকম কবিতা লেখা দেখিয়ে নিজের কাছে খুবই ভালো লাগছে।। ভালোবাসা নিয়ে আপনি খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আসলে এরকম কবিতা পড়তে খুবই ভালো লাগে। আমি মনে করি ভালবাসার রঙিন ভালোবাসা রঙিন বিধায় ভালোবাসা দূর থেকে সুন্দর। তবে সত্যি কারের মানুষ খুঁজে পেলে ভালোবাসা সত্যিই অনেক বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। কবিতাটি খুবই ভালো লেগেছে আমার কাছে।

 4 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর কিছু কথা আপনি বলেছেন মন্তব্যের মাধ্যমে।

 4 years ago 

খুব চমৎকার ও আবেগ দিয়ে সত্যিকারের ভালোবাসা কে নিয়ে কবিতাটি লিখেছেন।কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন সর্বদায় এই কমনা করি।

 4 years ago 

চেষ্টা করেছি ভাই কবিতার জন্য সবটুকু আবেগ দিয়ে দিতে। ধন্যবাদ ভাই আপনাকে।

 4 years ago 

আপু আপনার কবিতা কিন্তু অনেক ভাল হচ্ছে প্রতিনিয়ত।বরাবরের মত এই কবিতাটিও অসাধারণ হয়েছে। খুবই সুন্দর করে আপনি ভালবাসার মানে বুঝিয়ে দিয়েছেন।

শত কোটি কষ্টর মাঝে প্রিয়জনকে আকঁড়ে ধরা
প্রিয় মানুষটির না বলা হাজারও কথা বুঝতে পারা
হৃদয়ের আলিঙ্গনে প্রিয়জনকে রাঙিয়ে তোলা ।।

আমার কাছে ভালবাসার এর থেকে ভাল মানে জানা নেই।এটাই প্রকৃত ভালবাসা।ধন্যবাদ আপু সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য।

 4 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য এবং উৎসাহিত করার জন্য আপনাকে আমার হৃদয়ের গভীর থেকে অনেক ভালোবাসা ভাইয়া।

 4 years ago 

বাহ! আপু আপনি দারুণ কবিতা লেখেন তো। ভালোবাসা আসলেই সুন্দর! যদি সেটা হয় সঠিক মানুষের সাথে। ঘুনে ধরা জীবনটাও তখন রঙিন হয়ে যায়।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 4 years ago 

খুবই সুন্দর কবিতা লিখেছেন আসলে ভালোবাসা দিয়ে এই কবিতাটি মাখানো ছিল। সত্যিকারের ভালোবাসার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কবিতার মধ্যে ভালবাসার সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। অনেক বেশি ভালো লেগেছে আমার।

 4 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে মূল্যবান মন্তব্য করার জন্য।

 4 years ago 

আপনার নিজের লিখা সত্যিকারের ভালোবাসা কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম আপু।ভালোবাসার বিশালতা হয়তো বোঝানো সম্ভব না কখনো।আপনি খুবই সহজ সাবলীল ভাষায় ব্যাখ্যা করেছেন কবিতার লাইন গুলো।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য।

 4 years ago 

জ্বী আপু সত্যি বলেছেন ভালবাসার বিশালতা কখনো বুঝানো সম্ভব না।

 4 years ago 

আপু, সত্যিকারের ভালোবাসা কবিতাটি অনেক সুন্দর করেই লিখেছেন। আসলে ভালোবাসা যে কি সেটা আসলেই বোঝা মুসকিল। ভালোবাসার মানে খুঁজে পাওয়া কোনদিনই সম্ভব না। কেন মানুষ ভালোবাসে সেটা আসলেই বুঝি না। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 4 years ago 

অশেষ ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

সত্যিকারের ভালোবাসা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো আপু। আপনার কবিতা লাইন গুলো বেশ সুন্দর হচ্ছে। আসলে ভালোবাসা বিশালতা গুলো কখনো প্রকাশ করা যায় না। কবিতাটি মধ্যে পুরাপুরি ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটেছে। ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 4 years ago 

ভাইয়া আমি আমার সবটুকু চেষ্টা করেছি কবিতাটি সুন্দর করার জন্য।

 4 years ago 

আপনি খুবই মনোমুগ্ধকর একটি কবিতা লিখেছেন যা পড়ে মনটা ভরে গেল। সত্যি এরকম কবিতা গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে বিশেষ করে ভালোবাসা নিয়ে। আপনার কবিতার নামটিও কিন্তু খুবই ভাল ছিল "সত্যিকারের ভালোবাসা"। এরকম কবিতা গুলো লিখতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। অনেক বাস্তবিক কথা ফুটিয়ে তোলা যায় কবিতার মাধ্যমে। এই কবিতার মধ্যেও অনেক কিছু ফুটে উঠেছে।

 4 years ago 

ভাইয়া আপনার উৎসমূলক মন্তব্যটি আমার অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65812.53
ETH 1719.32
USDT 1.00
SBD 0.41