স্বরচিত- কবিতা, তুমি আছো বলেই বেঁচে আছি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন বন্ধুরা ? আশা করি সবাই বেশ ভালই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালই আছি। কমিউনিটির একজন একটিভ ইউজার হিসাবে আমি প্রতিনিয়তই চেষ্টা করে যাই ভালো ভালো কিছু কন্টেন্ট আপনাদের কে উপহার দিতে। জানিনা আপনাদের জন্য কতটুকু ভালো কন্টেন্ট আমি উপহার দিতে পারি।

আমাদের প্রত্যেকের জীবনে ভালবাসার মানুষটিকে ঘিরে কত যে না বলা কথা আমাদের মনের মাঝে জমে থাকে তা আর বলার নয়। আমরা প্রতিটি মানুষই তার ভালবাসার মানুষটিকে নিয়ে জীবনে অনেক ঝল্পনা কল্পনা করে থাকি। আমাদের মনের ভিতর লুকিয়ে থাকে হাজার না বলা ভালবাসার কথাগুলো। হয়তো আমরা পাশের মানুষটিকে অনেক ভালবাসি। কিন্তু লজ্জা আর দ্ধিধায় তাদের কে অনেক সময় মনের অনেক আবেগ প্রকাশ করতে পারি না।

আমাদের জীবনে ভালবাসার মানুষটিকে নিয়ে এক এক সময় এক এক রকমের অনুভূতির সূচনা হয়। আর আমরা কল্পনার রং মিশিয়ে তাদের কে নিয়ে হারিয়ে যাই এক দূর অজানায়। হারিয়ে যাই ভালবাসার গভীর সমুদ্রে। সেখানে থাকে না কোন দ্ধিধা আর লজ্জা। থাকেনা কোন সংকোচ। মাঝে মাঝে ভালবাসার মানুষটির হাত ধরে হারিয়ে যেতে মনে চায় বহুদূরে। এক অজানায়।

বন্ধুরা আমি কবি নয়। কবিতার ক ও আমি কখনও জানতাম না। কিন্তু আমার প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির অনুপ্রেরণায় আজ দুই এক লাইন কবিতা লেখার চেষ্টা করি এই আর কি। সেই অনুপ্রেরনায় আজ আমি আপনাদের জন্য ভালবাসার মানুষটিকে নিয়ে একটি কবিতা লেখার চেষ্টা করলাম এই আর কি।

স্বরচিত- কবিতা.png

ছবি সোর্স
Made By-@maksudakawsar

স্বরচিত- কবিতা, তুমি আছো বলেই বেঁচে আছি

তুমি আছো বলেই
হয়তো ধরনীতে বেচেঁ আছি আমি
তুমি আছো বলেই
হয়তো সমুদ্রের বুকে ঢেউ উঠে।।

তুমি আছো বলেই
হয়তো পূর্বদিকে সূর্য উঠে
তুমি আছো বলেই
হয়তো পাখিরা মিষ্টি সুরে গান করে ।।

তুমি আছো বলেই
ময়ূর পেখম তুলে চিত্তের সুখে নাচে
তুমি আছো বলেই
ভালবাসার ক্যানভাসে নীল পদ্ম ফোঁটে ।।

তুমি আছো বলেই
হৃদয়ে দক্ষিনা বাতাস বহে
তুমি আছো বলেই
আকাশের বুকে বৃষ্টি হাঁসে ।।

তুমি আছো বলেই
দুষ্ট মেঘেরা ভেলায় ভাসে
তুমি আছো বলেই
আকাশের চাঁদ আলোয় ভাসে ।।

তুমি আছো বলেই
সন্ধ্যার আকাশ আজ রং-এ সাজে
তুমি আছো বলেই
প্রানবন্ত মন মোর আনন্দে ভাসে ।।

আর তুমি আছো বলেই
আজও আমার বাচঁতে ইচ্ছে করে ।।

তুমি নেই, তোমার ভালবাসা নেই
এ কথা ভাবতে কেন যেন
নিভে যায় আমার প্রাণবন্ত হৃদয়
হারিয়ে যায় বেচেঁ থাকার শত আশা ।।

পরিশেষে আমার প্রিয় কমিউনিটির সকলের কাছে আমার কবিতার ভালো মন্দ জানার ইচ্ছা ব্যক্ত করছি। কেমন লাগলো আপনাদের কাছে? জানার অপেক্ষায় রইলাম।

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

Sort:  
 3 years ago 

বাহ্ খুবই সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের এই কবিতাটি লিখেছেন। এরকম টপিক নিয়ে কবিতা লিখলে পড়তে একটু বেশি ভালো লাগে আমার কাছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অসাধারণ একটা টপিক নিয়ে এত সুন্দর একটা কবিতা লিখে সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভালো লাগলো। সম্পূর্ণ কবিতাটি বেশ ভালোই লিখেছেন আপনি। বলতে হয় জাস্ট অসাধারণ ছিল।

 3 years ago 

আপু আমি চেষ্টা করেছি নিজের মনের ভাবগুলো আপনাদের সাথে কবিতার মাধ্যমে শেয়ার করতে । ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর কবিতা লিখেছেন, আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আমার কবিতাটি আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

বাহ! কবিতা তো দারুণ লিখেছেন আপনি তুমি আছো বলেই বেঁচে আছি। আপনার কবিতা পড়ে তো পড়ে অনেক অনুপ্রেরণা পেয়েছি আপু। এভাবে আশা নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। প্রিয় জন যদি কাছে থাকে তাহলে এভাবে সুন্দর দিন কাটানো সম্ভব। অনুভূতি গুলো সুন্দরভাবে কবিতায় প্রকাশ করেছেন অনেক ভালো লেগেছে পড়ে।

 3 years ago 

আপু আসলে কবিতা কি আমি নিজেও জানিনা। তবে আপনাদের অনুপ্রেরনায় অনুপ্রেরিত হয়ে আমার আজকের এ কবিতা। ধন্যবাদ আপু।

 3 years ago 

অসাধারণ কবিতা লিখেছেন, পড়ে খুবি ভালো লেগেছে। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।

তুমি আছো বলেই
সন্ধ্যার আকাশ আজ রং-এ সাজে
তুমি আছো বলেই
প্রানবন্ত মন মোর আনন্দে ভাসে

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মূল্যবান মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

তুমি আছো বলেই বেঁচে আছি কবিতার নাম শুনেই ভালো লাগলো। কবিতার লাইন গুলো হৃদয় ছুঁয়ে গেলো। প্রতিটি লাইন চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনাকেও ধন্যবাদ এত সুন্দর ও চমৎকার মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আমরা কেউ কবি নই তবে সত্যি আমার বাংলা ব্লগ এমন একটি প্লাটফর্ম যেখানে আসার পর আমরা সবাই কবি হয়ে গিয়েছি। যাই হোক ভালোবাসার মানুষকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। কবিতার নামের সাথে মিলিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। ধন্যবাদ।

 3 years ago 

আমার কবিতা আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

আপু আপনার কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগে।আজকের কবিতাটিও তার ব্যতিক্রম নয়। তুমি আছো বলে বেঁচে আছি কবিতার নামটি অসাধারণ ছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকেও এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনার কবিতা টা পড়ে বেশ ভালো লাগলো। আজকে অনেক গুলো কবিতা পড়লাম এর মধ্যে আপনার টা একটা।তুমি আছো বলে বেঁচে আছি কথাটা বেশ ভালো লেগেছে। অনুপ্রেরণা মূলক কবিতা। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

হুম শুধু অনুপ্রেরনা নয় প্রেমও কিন্তু আছে ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার কবিতার টাইটেল কিন্তু ঠিক আমার মনের মত। বর্তমান আমার জীবনের বাস্তবতার একটা অন্যরকম রূপ রয়েছে আপনার কবিতার মধ্যে। খুবই সুন্দরভাবে আপনি কবিতা লিখেছেন। কবিতার প্রত্যেকটি লাইন আমার অনেক ভালো লেগেছে।

 3 years ago 

যাক ভাইয়া নিজেকে ধন্য মনে হচ্ছে। আপনার মনের মত একটি কবিতা লিখতে পারলাম। ধন্যবাদ ভাই আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59313.02
ETH 1559.88
USDT 1.00
SBD 0.42