বাংলা কবিতা 🌨️ শরৎকাল

in আমার বাংলা ব্লগ3 years ago

০৮ভাদ্র , ১৪৩০ বঙ্গাব্দ

২২৪আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ
০৮সফর ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


শরৎকাল আমার খুব প্রিয় ঋতু।বিশেষ করে এই ঋতুতে বিকেল বেলা নদীর ধারে বসে আড্ডা দেওয়া অথবা নৌকা বাইতে খুব ভালো লাগে। মনের মধ্যে কবি কবি একটা ভাব জাগে।বিশেষ করে যখন কাশ ফুলের ছোট ছোট পাপড়ি গুলো আকাশে চরকির মতো ঘুরে আর উড়ে দেখতে খুব ভালো লাগে। নীল আকাশ মাঝে মাঝে সাদা মেঘের ভেলা এর সৌন্দর্য উপভোগ করতে আরো বেশি ভালো লাগে।শরতৎ কালের সৌন্দর্য বর্ণনায় এটা আমার লেখা দ্বিতীয় কবিতা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


bridge-7361033_1280.jpg
source


শরৎকাল

ঋতুর রাজা শরৎ জানি

ভাদ্র-আশ্বিনে আসে
ভাদ্র জুড়ে তাঁর পরশে
নদীর বাঁকে কাশফুল হাসে।

সকালের রোদে শিশির কণায়
মুক্তা ঝরে দুর্বার ডগায়
সাদা মেঘের আচল ঘেসে
যায় উড়ে যায় সঙ্খচিল।

পদ্ম পাতায় মাছের খেলা
উড়ুৎ পুড়ুৎ নাচে রে।
নীল সাদায় আনাগোনা
ফুড়িয়ে যায় বেলা।

আমন ধানের ডগায় ডগায়
ঢেউ তুলেছে নদীর বুকে
এই শরতে রাখালিয়া বাঁশির সুরে
মন মজায়

জুঁই শিউলি খোঁপায় গুজে
গাঁয়ের বধু হেটে চলে
পেত্নীর মুখে দিচ্ছে তুলে
পাকা তালের মিষ্টি পিঠা

তটিনীর বুকে ছলাৎ ছলাৎ
আছড়ে পড়ে ঢেউ
জেলে ভাইয়ের পকেট ভাড়ি
খবর রাখেনি কেউ।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

শরৎকাল নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

কবিতাটি পড়ে আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

শরৎকাল নিয়ে আপনি দারুণ একটা কবিতা লিখেছেন। সত্যি ভাইয়া নৌকা বাইতে গিয়ে আপনি দেখছি দারুণ কবিতা লিখেছেন। আসলে শরৎকালে এমন কবিতা লেখার মজাই আলাদা। কবিতার প্রতিটি লাইন চমৎকার হয়েছে। তারপরেও কিছু লাইন মন কেড়ে নেই
সকালের রোদে শিশির কণায়
মুক্তা ঝরে দুর্বার ডগায়
সাদা মেঘের আচল ঘেসে
যায় উড়ে যায় সঙ্খচিল।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

নদীতে নৌকা বাইতে আমার খুবই ভালো লাগে। মাঝে মাঝেই সময় হলে বন্ধুদের সাথে ছুটে চলে যাই সুন্দর সময় পার করার জন্য।

 3 years ago 

শরৎকাল আমারও বেশ ভালো লাগে,শরৎ এর কাশফুল আর নদী দুইটাই বেশ পছন্দের। ভাইয়া শরৎকাল নিয়ে দারুণ একটি কবিতা লিখেছেন। প্রতিটি লাইন বেশ সুন্দর। ভালো লাগলো। ধন্যবাদ

 3 years ago 

কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ ‌

 3 years ago 

এই ঋতু সত্যি খুবই সুন্দর যেদিকে তাকাই কাশফুলে ভরা আর আকাশের দিকে তাকালে সাদা মেঘের ভেলা দেখা যায়। এই ঋতুতে নদীর পাড় ঘুরতে গেলে খুবই ভালো লাগে। যাই হোক আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতার প্রতিটা লাইন পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

এই ঋতুর সব থেকে বড় আকর্ষণ কাশফুল এবং নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা।
ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার লেখা বাংলা কবিতা শরৎকাল পড়ে খুব ভালো লাগলো ভাই। যদিও এখন বর্ষাকাল চলছে তবে আপনার শরৎ কালের চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য কবিতার ছন্দে প্রকাশ করেছেন। সত্যি শরৎ কালের কাশফুলের শুভ্রতা আর সাদা মেঘের ভেলার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

বর্ষাকাল শেষ হয়ে গেছে ।শরৎকাল চলছে কিন্তু বর্ষাকালের ফিলিংসটা পাওয়া যাচ্ছে।
কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

আপনার শরৎকাল নিয়ে কবিতাটি খুবই সুন্দর হয়েছে। এমনিতেই শরৎকাল আমার অনেক বেশি পরিমাণে পছন্দ। শরৎকালের যে সকল প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেসকল সৌন্দর্যগুলো আপনি এই কবিতার মাধ্যমে খুবই ভালোভাবেই প্রকাশ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর কবিতা আমাদের মাঝে প্রকাশ করার জন্য৷

 3 years ago 

আপনার মত শরৎকাল আমারও খুব পছন্দের। শরৎকাল নিয়ে লেখা এটি আমার দ্বিতীয় কবিতা।
ভালো লেগেছে আপনার কাছে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

শরৎকাল আমারও খুবই পছন্দের। আর আপনি পছন্দের ঋতু নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা এই কবিতাটা পড়ে আমার খুবই ভালো লেগেছে। সম্পূর্ণ কবিতাটা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন দেখে খুব ভালো লাগলো। প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। আর প্রত্যেকটা লাইনের কথাগুলো আপনি একেবারে বাস্তবিকভাবে তুলে ধরেছেন। আপনার কবিতাগুলো সব সময় অনেক সুন্দর হয়।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিনিয়ত আমার লেখা কবিতাগুলো পড়ে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শরৎকালকে কেন্দ্র করে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা প্রতিটি লাইন আমাকে মুগ্ধ করেছে। ঠিক বলেছেন ভাই আপনি নদীর বাঁকে যখন কাশফুলগুলো হাসে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে নদীর বাঁকে বাঁকে যখন কাশফুলগুলো ফুটে থাকে ও মুগ্ধ হয়ে যাবে।

 3 years ago 

চেষ্টা করেছি আমার কবিতার মাঝে শরৎকালের সৌন্দর্য তুলে ধরার জন্য আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 62365.66
ETH 1647.94
USDT 1.00
SBD 0.42