স্বরচিত একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিনটাকে আমি বাছাই করে নিয়েছি কবিতা লিখে শেয়ার করার জন্য। তাই সারা সপ্তাহ জুড়ে যখন সুযোগ পাই ছোট ছোট কবিতা লিখে রাখি। এরপর সেই কবিতা গুলো চেষ্টা করে আপনাদের মাঝে প্রকাশ করতে। ঠিক তেমনি বেশ কিছু কবিতা লিখেছি এ সপ্তাহে। যা আজকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য উপস্থিত হলাম। চলুন কবিতাগুলো আবৃত্তি করি।

IMG_20240912_115515.jpg

Photo editing by PicsArt app

Photography device: Huawei P30 Pro-40mp


এক নম্বর অনু কবিতা

মন চায় হারিয়ে যায়

দূর আকাশের নীলিমায়।

দিগন্ত থেকে দিগন্তে উড়ে বেড়ায়
পাখির মত অচেনা কোন সীমানায়।

মুক্ত মনে পাখা মেলে
উড়ে যাব হেলে দুলে।

থাকবে না সেথায় কোন
মানুষের কোলাহল।

আকাশ থেকে শীতল হাওয়া
বয়ে চলবে অবিরল।


দুই নম্বর অনু কবিতা

মিটিমিটি জ্বলে আকাশের তারা

হঠাৎ নেমে আসে শ্রাবনের বারিধারা।

এমনই মুহূর্তে এমন করে আনচান
বারবার মনে বলে দূরে কেন জান।

এসো তুমি চুপটি করে গভীর অনুভবে
দু-চোখ বুজে মাথাখানি কলের উপর রবে।

থাকবে তুমি নীরব হয়ে হাতে রেখে হাত
এভাবেই জেগে উঠবে রাঙ্গা প্রভাত।


তিন নম্বর অনু কবিতা

স্বর্গের প্রেম আজ তোমাকে দিলাম

হৃদয় ভরে বুঝে নিও।

মনে রেখো সারা জীবন
আমি তোমার প্রাণের চেয়েও প্রিয়।

থেকো তুমি অন্তর মাঝে
প্রাণের জল হয়ে।

শত দুঃখ যন্ত্রণা আমি
তোমার জন্য বারবার যাবো সয়ে।


চার নম্বর অনু কবিতা

আনন্দের মিছিল যেন মনের উঠান জুড়ে

জলের মতো ঢেউ খেলে।

যখনই পাই তোমার দেখা
চেয়ে থাকি অন্তরের চোখ মেলে।

এ চাওয়ার যেন হয় না কোন শেষ
মনটা বলে এখন আমি আছি বেশি।

যেন প্রাণ ফিরে পাই তোমারি দেখায়
এই ভালোলাগার কভু হয়না যেন শেষ।



PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

কবিতা লেখার অনুভূতি:


এমন একটা সময় ছিল কবিতা লিখতে আমি বেশ বিরক্ত বোধ করতাম। তবে এখন কবিতা লিখতে বিরক্ত হয় না আর। যেন অন্যরকম ভালোলাগার অনুভূতি খুঁজে পেয়েছি কবিতার মাঝে। তাই রান্নাবান্না করতে বসলেই মনের মধ্যে একটু ভালোলাগা জাগ্রত হলেই লিখে ফেলি ভালোবাসার কবিতা। আর কখনো যদি মন খারাপ থাকে খারাপ অনুভূতির সেই কষ্টের কবিতা লেখা হয়ে যায়। তবে যাই হোক কবিতা লেখার আনন্দ জাগ্রত হয়েছে মনের মধ্যে। বেশি ভালো লাগে বিশেষ বিশেষ মুহূর্তে বিশেষ বিশেষ অনুভূতি দিয়ে কবিতা লিখতে। তাই কৃতজ্ঞতা প্রকাশ করি আমার বাংলা ব্লগ কমিউনিটির বেশ কিছু ইউজারদের প্রতি। যারা আমাকে কবিতা লেখায় উৎসাহ প্রদান করেছেন।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png

Sort:  
 2 years ago 

খুব সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার লেখা চমৎকার এই কবিতাগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। কবিতা মনের ভাষা ব্যক্ত করে। সত্যি অসাধারণ ছিল প্রত্যেকটা কবিতার লাইন।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

যখনই সময় পান তখনই ছোট ছোট অনু কবিতা লেখেন বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগলো। আজকে দারুন দারুন কিছু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ যখন মন বলে তখনই লিখি।

 2 years ago 

আজকে আপনি খুব সুন্দর সুন্দর মনের অনুভূতি দিয়ে কিছু অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো ছোট হলেও পড়তে বেশ ভালো লাগে। অনু কবিতার মাধ্যমে মনের ছোট ছোট আবেগগুলো তুলে ধরা যায়। তবে আপনার অনু কবিতার ভাষা অসাধারণ। সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

তা অবশ্য ঠিক বলেছেন

 2 years ago 

খুব সুন্দর সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতা গুলো দারুন হয় আপু। আমিও চেষ্টা করে থাকি ছোট ছোট কবিতা লিখার। তবে অনেকদিন সেভাবেই লিখা হয়ে উঠছে না। আগামীকাল চেষ্টা করব আমিও কবিতা লিখে প্রকাশ করার। ভালোলাগার কবিতা গুলো উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ তোমাকে

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন।এই অনুপ কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ভালো লেগেছে যেন খুশি হলাম

 2 years ago 

আপনি অনেক সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতাটি খুবই চমৎকার হয়েছে। আপনি যখনই সময় পান তখনি কবিতা লেখেন এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার লেখা কবিতাগুলো পড়ে আমার সবসময় ভীষণ ভালো লাগে।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করেছি

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64692.55
ETH 1867.99
USDT 1.00
SBD 0.38