স্বরচিত একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম



ঈদ মোবারক! কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে উপস্থিত হলাম। আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অনু কবিতা নিয়ে। আশা করি আমার এই কবিতা আবৃত্তি করতে আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আমার কবিতাগুলো আবৃতি করি।


Picsart_24-04-11_11-05-57-253.jpg

Photo editing by PicsArt app

Photography device: Infinix hot 11s


এক নম্বর অনু কবিতা

মনের মধ্যে হাসি আনন্দ বিরাজমান

কারণ আজ ঈদের দিন।

আপনজনদের সাথে হাতে হাতে রেখে পথ চলা
যেন আনন্দ সীমাহীন।

দীর্ঘ একমাস সিয়াম সাধনা করে
এসেছে খুশির দিন।

সকলের মুখে হাসি থাক
এই দিনের স্মৃতি হয়ে থাক অমলিন।


দুই নম্বর অনু কবিতা

কিছু আশা কিছু ভালোবাসা

নিয়ে গড়া এ জীবন।

কিছু স্বপ্ন কিছু চাওয়া
থেকেই থাকে থাকলে প্রিয়জন।

স্বপ্ন সাজাই স্বপ্ন দেখি
ইচ্ছে হলে আমি প্রতিদিন।

ভালো লাগে তাই ভালো থাকি
ভালোবাসার মাঝে আমি সীমাহীন।


তিন নম্বর অনু কবিতা

দুর্লভ বস্তুকে জয় করার মাঝে আছে আনন্দ উল্লাস।

তেমনি এক মানব সমাজে আমার বসবাস।

মানিয়ে চলতে হয় সংসার জীবন
শুনতে হয় গঞ্জনা অহেতুক কারণ।

তবুও মানুষ আমি মানব সমাজে
আমার মধ্যে একটা নিষ্পাপ মন আছে।

আছে ভালোবাসার অধিকার
মন প্রাণ খুলে তা প্রিয়জনকে দেবার।


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

কবিতার সারমর্ম:



কবিতা মনের কথা ব্যক্ত করে। কথাগুলো মনের মধ্যে হারিয়ে যায়। মুখ খুলে বলা হয় না মানব সমাজে। এতটা ভালোলাগা কিছুটা মন্দলাগার হৃদয় আবেগ প্রকাশ করা যায় অনু কবিতা লিখার মধ্য দিয়ে। আজকে ঈদের দিন কিছুটা হলেও মনে আনন্দ রয়েছে রয়েছে ভালোলাগা। তবে সবার ঈদের দিন একরকম উদযাপন হয় না। তবুও হাসি খুশি আনন্দ বেদনার মাঝে থেকে ভালো থাকতে হয়। সবকিছুর মাঝে প্রিয়জনের ভালোবাসা মনটাকে প্রফুল্ল রাখে। প্রিয়জনের ভালোবাসাটা সবচেয়ে মহামূল্যবান জিনিস। যেন সারা দিনের সকল গ্লানি দূর করে দেয়।


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

Sort:  
 2 years ago 

চমৎকার কবিতা লিখেছেন আপু লাইনগুলি ভালো লেগেছে। সহজ সাবলীল ভাষায় চমৎকার কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার লেখা সুন্দর ছোট ছোট কবিতা গুলো। দারুন অনুভূতি দিয়ে লিখেছেন আপনার আজকের এই অনুভূতিমূলক কবিতা। ছোট কবিতা আবৃত্তি করতে আমার খুবই ভালো লাগে। এতে মনের বিভিন্ন অনুভূতি জাগ্রত হয়।

 2 years ago 

আমারও ভীষণ ভালো লাগে ভাইয়া

 2 years ago (edited)

ওয়াও আপু আপনার চমৎকার অনু কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো। সত্যি বলেছেন নিজের দিনের খুশিটাই থাকে অন্যরকম। অনেক অনেক সুন্দর একগুচ্ছ অনু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনারা উৎসাহ দিলে আমি কবিতা লিখতে পারবো

 2 years ago 

আমাদের কমিউনিটিতে সবাই খুব সুন্দর অনু কবিতা লিখে যাচ্ছে। এ ধারাবাহিকতায় আপনিও আজকে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর অনু কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক খুশি হলাম ভাইয়া

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65093.41
ETH 1884.69
USDT 1.00
SBD 0.38