স্বরচিত একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। আমি প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার চেষ্টা করে থাকি ছোট ছোট কবিতা নিয়ে উপস্থিত হতে। সারা সপ্তাহ জুড়ে সুযোগে সুযোগ বেশ কয়েকটা কবিতা লেখার চেষ্টা করি। আর সেই কবিতাগুলো এই দিন আপনাদের মাঝে তুলে। ঠিক তেমনি উপস্থিত হয়েছি মনের অনুভূতি দিয়ে লেখা ছোট ছোট কবিতা শেয়ার করার জন্য। আমি আশা করব আমার লেখা অনু কবিতাগুলো আপনাদের ভাল লাগবে।

Picsart_24-10-31_11-24-22-859.jpg

Photo editing by PicsArt app

Photography device: Huawei P30 Pro-40mp


কার্তিক মাস

নেই গরম নেই ঠান্ডা

যেন প্রশান্তির অনুভূতি।

কার্তিক মাসের সকাল সন্ধ্যা
শিশির কণার মাতামাতি।

ঘাসের উপর বিন্দু বিন্দু
শিশির জমে ওঠে।

মনের ঘরে শীতল হাওয়ায়
সুখের পুষ্প ফোটে।


প্রিয়জন

ছুটে চলা বক পাখির মত

ছুটে চলে আমার মন।

যেথায় তুমি প্রানো বন্ধু
থাকো সারাক্ষণ।

মনের মধ্যে তোমার ভাবনা
ডানা মেলে উড়ে।

দূরে দূরে থাকলে বন্ধু
মনটা শুধু পুড়ে।

যখন তুমি তোমার কর্মে
থাকো দূরে সরে।

স্মরণ কোরো সময় করে
থাকি যে তোমার তরে।


ফুল

প্রতিদিন প্রতিরাত

কত ফুল ফোটে

সকাল হলে দিনের সূর্য
রাতে চাঁদ মামা উঠে।

কেউকি রাখে ফুলের খবর
কখন ঝরে যায়।

কোন বেলায় গাছপুষ্প ফোটায়
কখন তা হারায়।

এভাবেই লাখো-ফুল
ঝরে পড়ে থাকে

সবাই শুধু সুন্দর্য খোঁজে
খোঁজ রাখেনা তাকে।


IMG_20241028_095853.jpg

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

কবিতা লেখার অনুভূতি:


এখন কার্তিক মাস এই সময় সকাল সন্ধ্যা শিশির পড়ে। আমরা একটু লক্ষ্য করলে দেখি আমাদের বাড়ির আঙিনার ঘাস গুলো শিশির কনায় ভরে উঠেছে। এই মুহূর্তে বিভিন্ন গাছে গাছে ফুলের দেখা মেলে। আবহাওয়ার এক পরিবর্তন লক্ষ্য করা যায়। দিনের বেলা প্রচন্ড গরম থাকলেও সন্ধ্যা সকাল কিছুটা ঠান্ডা আবহাওয়া। সবকিছুর মাঝে প্রিয় মানুষটার ভালোবাসা যেন আরো গভীরতা সৃষ্টি করে। মন চায় সারাক্ষণ প্রিয় মানুষটা পাশে থাকুক। এদিকে ফুলের বনে নতুন নতুন ফুল গুলো যেন ভালোবাসার প্রতি অন্যরকম আবেগ সৃষ্টি করে। ঠিক এমনই অনুভূতি নিয়ে লিখেছিলাম এই তিনটা কবিতা। জানিনা কতটা মনোমুগ্ধকর ভাবে লিখতে পেরেছি। আমার এই কবিতাগুলো আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png

Sort:  
 2 years ago 

আপনার আজকের অনু কবিতাগুলো লেখার টপিক ছিল খুব সুন্দর। এরকম টপিক নিয়ে কবিতা লিখতে আমি নিজেও খুব ভালোবাসি। আর অনু কবিতা পড়তে আমি একটু বেশি পছন্দ করি। অনেক সুন্দর করে ছন্দ মিলিয়ে সবগুলো অনু কবিতা লিখেছেন আপনি। প্রিয়জনকে নিয়ে লেখা কবিতাটা আমার কাছে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনার মন্তব্য জেনে খুশি হলাম।

 2 years ago 

আজকে আপনার শেয়ার করা অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে অনু কবিতা গুলোর মাধ্যমে খুব অল্প কিছু শব্দ দিয়ে মনের ভাব গুলো খুব সুন্দর ভাবে প্রকাশ করা যায়।আপনার শেয়ার করা প্রিয়জন নিয়ে লেখা অনু কবিতাটি আমার বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনি কিন্তু ঠিক বলেছেন ভাইয়া।

 2 years ago 

এই ধরনের টপিক নিয়ে অনু কবিতা লেখা হলে কার কাছেই না ভালো লাগবে। এত সুন্দর অনু কবিতা আপনি লিখতে পারেন দেখে ভালো লাগলো। আপনার কবিতা পড়লে সবার কাছেই ভালো লাগবে বলে আমি মনে করি। সুন্দর করে কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনাদের মাধ্যমে শিখছি ভাইয়া।

 2 years ago 

বেশ সুন্দর ছিলো আপনার লেখা অনু কবিতা তিনটি। তিনটি কবিতাই আলাদা বিষয় নিয়ে লিখেছেন। প্রতিটি কবিতার লাইনগুলোই ছিলো অসাধারণ। তবে প্রিয়জন কবিতাটি ছিলো সবচেয়ে ভালোলাগার।

 2 years ago 

আমি আলাদা বিষয় লিখতে ভালবাসি

 2 years ago 

আপু তিনটি ভিন্ন রকম অনুভূতি দিয়ে তিনটি অনু কবিতা লিখেছেন। আপনার ভিন্ন ভিন্ন অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। কার্তিক ফুল এবং প্রিয়জন অনু কবিতার মাধ্যমে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago 

হ্যাঁ আপু ভিন্ন ধরনের কবিতা লিখতে ভালো লাগে।

 2 years ago 

আপনি খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখে থাকেন। এই অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আশা করি এভাবে পাশে থাকবেন।

 2 years ago 

আপনার স্বরচিত একগুচ্ছ অনু কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি মুগ্ধ হয়েছেন যেন আমিও মুগ্ধ হলাম

 2 years ago 

আপনার প্রতিটি অনু কবিতাই আমার কাছে ভালো লেগেছে। এতো সুন্দর ভাবে কবিতার ছন্দ এবং লাইন মিলিয়েছেন যা আসলে প্রশংসার দাবি রাখে।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38