কবিতা:- সুখ তুমি কি।
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা একটি কবিতা শেয়ার করব। এর আগে আমি কখনো কবিতা লেখার চেষ্টা করিনি। আমার বাংলা ব্লক কমিউনিটিতে কাজ করার পর থেকে এখন প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করি। আমি আশা করি আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর কবিতা আপনাদের শেয়ার করতেছি।
প্রত্যেক মানুষ জীবনে সুখ পেতে চায়। অনেক সময় কেউ সুখ পায় আবার কেউ কষ্ট পায় জীবনে চলার পথে। কষ্ট আছে বিদায় সুখের এত কদর। অনেক সময় কিছু মানুষ সুখ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়। তখন সুখ না পেয়ে বলে সুখ তুমি কি। একটু সুখের জন্য মানুষ কত কষ্ট করে। সুখ সকাল বেলার নাস্তা নাকি বিকেল বেলার নাস্তা এটাই বুঝা যায় না। সুখ পেতে মানুষ কত রকম চেষ্টা করে। যার কপালে সুখ আছে সেই বুঝে সুখ কত আনন্দের। এই নিয়ে আজকে আমি এই কবিতাটি লিখেছি। আশা করি কবিতাটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
কবিতার নাম :: সুখ তুমি কি।
সুখ তুমি কি সকাল বেলা
নাস্তা নাকি দুপুর বেলা ভাত।
সুখ খুঁজে আমি বলি বলি
সুখ কোথায় পাই বলি ।
সুখ পেতে আমি দিনে
রাতে কত যে কষ্ট করি।
সুখ তুমি এমন তোমাকে
পেতে হয় কতই কারণ।
সুখ তোমায় পেতে আমি
কত যে পরিশ্রম করি।
সুখ তুমি কতদূর
তোমায় পেতে কত কষ্ট করি।
সুখ তুমি কি বিকাল বেলা নাস্তা
নাকি রাত্রে বেলায় অন্ধকার।
সুখ বলি বলি আমি
দিনে রাতে যুদ্ধ করি।
দেখি সুখে মানুষ হাসে
আর আমি যে কত কষ্ট করি।
সুখ তুমি কতদূর তোমায়
পেতে এভাবে কষ্ট করি।
কত মানুষ সুখে হাসে
আবার কত মানুষ দুখে কাঁদে।
আমি বলি সুখে আছি
ভিতর থেকে বলে কষ্টে আছি।
সুখের আশায় কত মানুষ
দিনে রাতে কষ্ট করে।
সুখ সুখ বলে কেন
সুখ কেন এত দূরে।
সুখ তুমি কেন মানুষকে এত হাসোও
আবার কেন এত কষ্ট দাও।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://x.com/Jamal7183151345/status/1716348944522121606?s=20
বাহ্ দারুণ একটা কবিতা লিখেছেন আপনি।সুখের কবিতা পড়ে নিজেকে মনে হচ্ছে আমার সুখ কোথায় হাহা।যাইহোক কবিতা টি দারুণ লেগেছে আমার। এইরকম ছোট ছোট কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমার কবিতাটি আপনার কাছে দারুণ লেগেছে শুনে খুশি হলাম তাই ধন্যবাদ আপনাকে।
আসলে মানুষ তার জীবনে সুখ পেতে চায় অনেক বেশি। সুখ পেতে চায় না এরকম মানুষ নেই। আপনি "সুখ তুমি কি" কবিতাটা শুরু থেকে শেষ পর্যন্ত ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক সুন্দর ভাবে লিখেছেন। কবিতার এই লাইনগুলো আমার কাছে জাস্ট মনোমুগ্ধকর লেগেছে পড়তে। আমি তো কবিতাটা পড়ার সময় একেবারে কবিতার মাঝে হারিয়ে গিয়েছিলাম, যত পড়ছিলাম ততই ভালো লাগছিল।
তবে সব মানুষ সুখ পেতে চায়। সুখে থাকার জন্য সবাই চেষ্টা করে। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনার লেখা 'সুখ তুমি কি' কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। সুখ একটি মানবিক অনুভূতি। আর আমরা আমাদের পারিবারিক জীবনে সুখ আনতে অনেক ধরনের কাজই করে থাকি। যাহোক অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি চেষ্টা করেছি কবিতার মাধ্যমে মনেরভাব প্রকাশ করতে। আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে তাই ধন্যবাদ আপনাকে।
বেশ সুন্দর কবিতা লিখেছেন ভাই। আপনার কবিতা পড়ে সত্যিই ভালো লাগলো। সুখ হচ্ছে হৃদয়ের অনুভূতি যা হৃদয় দিয়ে অনুভব করা যায়। সুখ হচ্ছে ভাই অচিন পাখি তাকে সহজে ধরা যায় না। সুখ ভাগ্যের ব্যাপার সবাই মাঝে সুখ বিরাজ করে না। ভাগ্য যার ভালো সুখ তার মাঝে বিরাজ করে। এইটা প্রকৃতি সত্য । এত দুর্দান্ত কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
তবে এটি ঠিক যার ভাগ্য ভালো সুখ তার কাছে বিরাজ করে। আমার কবিতা নিয়ে উৎসাহিতমূলক মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
আসলে প্রতিটি মানুষ সুখের খোঁজে পাগলের মত ছন্নছাড়া হয়ে খুঁজে বেড়াই। কিন্তু আসলে সুখ কি জিনিস আমরা সেটা নিজেও জানিনা। শত ব্যস্ততার মাঝে শত কষ্টের বিনিময়ে যখন একটু হাসি খুশিতে থাকতে পারি তবে সেটাই মনে হয় সুখ। বাস্তব জীবন সুখ দুঃখ নিয়ে গঠিত। দুটোই থাকবে মানুষের জীবনে। অসাধারণ ভালো লেগেছে আপনার কবিতাটি পড়ে। কবিতার লেখাগুলো খুব সুন্দর ছিল ভাইয়া।
আমার কবিতা পড়ে আপনার কাছে অসাধারণ লেগেছে শুনে খুশি হলাম তাই ধন্যবাদ আপনাকে।
সুখ তুমি কি কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল।
আমার কবিতা নিয়ে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।