কবিতা :- অতিরিক্ত মায়া।

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20230607-WA0008.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা একটি কবিতা শেয়ার করব। এর আগে আমি কখনো কবিতা লেখার চেষ্টা করিনি। আমার বাংলা ব্লক কমিউনিটিতে কাজ করার পর থেকে এখন প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করি। আমি আশা করি আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর কবিতা আপনাদের অতিরিক্ত মায়া কবিতাটি আমি লিখেছি। এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগবে আপনাদের।

আজকে আমি খুব সুন্দর করে আপনাদের মাঝে অতিরিক্ত মায়া কবিতা লিখলাম। আসলে মানুষের ভিতরে অতিরিক্ত মায়া শব্দটি বসবাস করে। এই মায়ার কতটুকু খাঁটি এবং কতটুকু ছলনা তা মানুষ বুঝতে পারে না। অনেক সময় প্রিয় মানুষটিও অতিরিক্ত মায়া দেখায়। কিন্তু সেই মায়া কতটুকু খাঁটি তা বোঝা বড়ই মুশকিল। তবে মা-বাবার মায়া একদম খাঁটি। তাই অতিরিক্ত মায়া নিয়ে আমি আজকে এই কবিতাটি লিখেছি। কবিতাটি পড়ে আপনাদের অনেক ভালই লাগবে।

কবিতার নাম :: অতিরিক্ত মায়া।

অতিরিক্ত মায়া অনেক সময়
অনেক বড় ধরনের বিপদ হয়।
এই মায়ার কারণে এক সময় আপন
মানুষগুলো কাছে থেকে দূরে হয়ে যায়।
অথচ দূরের মানুষগুলো কাছে চলে
আসে অতিরিক্ত মায়ার কারণে।

মানুষ যেমন প্রিয় জনকে নিয়ে
অতিরিক্ত ভালোবেসে মায়া বসে যায়।
আর প্রিয়জন আসে বিদায়
মানুষের মনে মায়া থাকে।
মা বাবা ভাই বোন এত মায়া করে
যে মায়া বোলাই বড় কষ্ট।

প্রেমের কারণে এ মায়া গুলো অনেক
সময় আপন মানুষগুলো দূরে যায়।
শুধু অতিরিক্ত মায়ার কারণে।
মায়া হচ্ছে মানুষের ভিন্ন রকম একটা ভালোবাসা।
এই মায়া মানুষের হৃদয় থেকে আসে
তাই মানুষ মায়া করে।

অতিরিক্ত মায়া দিয়ে কোন
ভালোবাসা তুলনা করা যায় না।
তবে বুঝতে হবে কোনটি ভালোবাসার মায়া
এবং কোনটি প্রতারণা।
তার মায়ার মধ্যে জড়িত থাকতে হলে
সঠিক ভালোবাসা মূল্যায়ন করতে হবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

খুবি সুন্দর কবিতা লিখেছেন, আপনার কবিতা পড়ে খুবি ভালো লেগেছে আমার। সুন্দর এই কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে আমার।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে আমার কবিতা নিয়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলে প্রত্যেকটা মানুষের ভেতরে অতিরিক্ত মায়া সব সময় কাজ করে। প্রিয় মানুষগুলো সব সময় অতিরিক্ত মায়া দেখায় কিন্তু কেউই বুঝতে পারে না সেই মায়া খাঁটি নাকি খাঁটি না। আমরা সবাই জানি বাবা মায়ের মায়া খাঁটি। আর সব বাবা-মা সন্তানদের প্রতি অনেক বেশি মায়া দেখায় এটা একেবারে খাঁটি। আপনি অতিরিক্ত মায়া নিয়ে অনেক সুন্দর করে কবিতা লিখেছেন। খুব ভালো লেগেছে আপনার লেখা কবিতাটা আমার কাছে।

 3 years ago 

ঠিক বলেছেন মা-বাবার মায়া একদম খাঁটি। আপনার মন্তব্য শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে মন্তব্য করার জন্য

 3 years ago 

মায়া এমন একটি জিনিস যা সহজেই ধরে রাখা যায় না খুব সহজেই প্রকাশিত হয়ে যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে মা বাবার মায়া সন্তানদের প্রতি কিংবা সন্তানেরা মা-বাবার প্রতি। মায়া নিয়ে আপনি অসাধারণ কবিতা লিখলেন আশা করি আপনার কবিতা গুলো দিন দিন অনেক ভালো হবে। আজকের মায়া কবিতাটিও পড়ে আমার ভীষণ ভালো লেগেছে।

 3 years ago 

আমার লেখা কবিতা মায়া পড়ে আপনার কাছে ভীষণ ভালো লাগলো শুনে খুশি খুশি হলাম। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। আপনি ঠিকই বলেছেন অতিরিক্ত আবেগ কখনো ভালো নয়। অতিরিক্ত ভালোবাসলে আবার প্রতারণা শিকার হতে হয়।

আর প্রিয়জন আসে বিদায়
মানুষের মনে মায়া থাকে।
মা বাবা ভাই বোন এত মায়া করে
যে মায়া বোলাই বড় কষ্ট।

এত দুর্দান্ত কবিতা মাঝে মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া অতিরিক্ত মায়া অনেক সময় প্রতারণার শিকার হয়। আপনি আমার কবিতা নিয়ে অসাধারণ মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রত্যেকটা মানুষের মধ্যে অতিরিক্ত মায়া কাজ করে এটা আমরা সবাই জানি। প্রত্যেকটা মানুষের মায়া গুলো আমরা বুঝতে পারি না। যদিও বাবা-মায়ের দেখানো অতিরিক্ত মায়া একেবারে সত্যি হয়। আসলে প্রিয়জন আসে সেজন্যই মানুষের মনে অতিরিক্ত মায়া থাকে। অনেক কিছুই তুলে ধরেছেন এই কবিতাটির মাধ্যমে ভালো লাগলো।

 3 years ago 

প্রত্যেকটা মানুষের কোন না কোন জায়গা অতিরিক্ত মায়া কাজ করে। আপনার মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বেশ সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন।কথাগুলো আসলেই বাস্তবিক।লাইনগুলো জাস্ট চমৎকার ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অতিরিক্ত মায়া নামক এই কবিতাটি বেশ দারুণ লিখেছেন ভাই । কবিতার লাইনগুলো আমার কাছে বেশ অসাধারণ লাগলো। সব মানুষের ভিতরেই অতিরিক্ত মায়া শব্দটি বসবাস করে ভাই। তবে সবক্ষেত্রে এই মায়া আসল কি নকল তা বোঝা সত্যিই মুশকিল।

 3 years ago 

অনেক মানুষ এ মায়া দেখায় সে মায়া আসল নাকি নকল বোঝাই বড় মুশকিল। সুন্দর মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60250.37
ETH 1580.64
USDT 1.00
SBD 0.42