আবেগের কবিতা || বিষণ্ণ এক রাত

in আমার বাংলা ব্লগ13 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। বৃষ্টির শীতলতায় আরো বেশী সতেজ ও নির্মল থাকার চেষ্টা করছি। শীতলতার আড়ালে হৃদয়ের গভীরে থাকা যন্ত্রণাগুলোকে চঞ্চলতায় আড়াল করার চেষ্টা করছি। যদিও আমরা মানুষ, অনেকাংশেই হৃদয়ের আবেগের কাছে বন্দি থাকি, চাইলেও সেই শিকল হতে মুক্ত হয়ে আকাশে উড়তে পারি না, আমাদের হৃদয়ের অনুভূতি কিংবা আবেগ সেটা কখনো হতে দেয় না।

সত্যিই তো একটু চিন্তা করে দেখুন, সুন্দর প্রকৃতি কিংবা বৃষ্টির শীতলতায় জড়িয়ে থেকেও কখনো কখনো আপনার হৃদয়ের ভেতর হতে একটা কষ্টের আহাকার বের হয়ে আসে না? কখনো কখনো নিজেকে খুব বেশী অসহায় মনে হয় না? অথচ প্রকৃতির শীতলতা কিংবা বৃষ্টির সতেজতায় থেকেও আপনি সেটা হতে বের হয়ে আসতে পারেন না, কিন্তু কেন? এই কিন্তু কিংবা কেন? এর সকল ক্ষেত্রে হয়তো আমরা উত্তর দিতে পারবো না, হয়তোর মাঝে আমরা পথ হারিয়ে ফেলবো, ভেতরে থাকা ক্ষতটা হয়তো আমরা সব সময় সবাইকে দেখাতে পারি না, সবাইকে সেটা বুঝাতেও পারি না, চাইলেও সবাই সেটা উপলব্ধি করতে পারবে না। অনুভূতির এই বিষয়গুলোকে নিয়েই আজকের কবিতা-

bessi-tree-736877_1920.jpg

একটা দীর্ঘশ্বাসের আড়ালে,
কতটা কষ্ট থাকে কেউ জানে না,
হৃদয়ের গভীরে থাকা বোবা কান্না
সহজে যা দেখা যায় না!

চঞ্চলতার আড়ালে একটু নীরবতা,
ধীরে ধীরে যা হয়ে যায় হতাশা,
হয়তো সবাই দেখে শান্ত রূপটা
কে বুঝে আড়ালের সেই নির্লিপ্ততা?

বৃষ্টির শীতলতায় হঠাৎ বেরিয়ে আসে
উষ্ণতায় মাখানো এক দীর্ঘশ্বাস,
সীমানা ছাপিয়ে উড়িয়ে দেয় মন,
ভালোবাসার আড়ালে থাকা সবটুকু বিশ্বাস।

কেউ হয়তো বুঝে না কখনো
কেউ হয়তো শুনে না কখনো,
হৃদয়ের গভীরে থাকা আর্তনাদ
নিঃশব্দে কেটে যাওযা বিষণ্ণ এক রাত।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64499.14
ETH 1878.77
USDT 1.00
SBD 0.38