স্বরচিত কবিতা: "বিচ্ছিন্নতা"

in আমার বাংলা ব্লগ2 hours ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।

IMG_20260624_104718.jpg


কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে আমার বাংলা ব্লগকে কেন্দ্র করে।যেখানে একটি সময় প্রত্যেক মুহূর্ত জীবন্ত হয়ে ওঠতো, চেনা মুখগুলোর কথা কানে ভেসে আসতো।কিন্তু সময়ের নির্মম পরিহাস ,বিচ্ছিন্নতা ঘেরা সম্পর্কে পরিণত হয়েছে।সকলেই নিজের নিজের মতো পথ বেছে নিয়েছে।তবুও আমরা আশা রাখতে পারি,, যে যেখানে রয়েছে সেখানেই সে নিজের মতো করে ভালো থাকুক।তো সেই অনুভূতি নিয়েই লিখে ফেললাম কয়েক লাইনের একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

স্বরচিত কবিতা: "বিচ্ছিন্নতা"


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বিচ্ছিন্ন এই সম্পর্কের বেড়াজালে
কোথাও একটা ফোঁকর থেকে যায়,
নিজের মতো থাকতে চাইলেও
চঞ্চল মন সেই মুহূর্তকে স্মরণ করাই,
যখন আমাদের প্রত্যেক মুহূর্তরা ছিল জীবন্ত।
আমি তো নিজের মতো করে হাঁটতে গিয়েও
বারেবারে হোঁচট খেয়ে পড়ি,
এই বিচ্ছিন্নতা কখনোই নিজে থেকে নয়
বাধ্যবাঁধকতার পথ ডিঙিয়ে
আমাকেও লেখাতে হয়েছে খণ্ডিত সম্পর্কে
তবে আমি আজও ভালোবাসি,
স্মৃতিময় আমার বাংলা ব্লগের কথা স্মরণ করি।
যেখানে নীরব ধ্বনি কুঁড়ে কুঁড়ে খায়
পুরনো আলব্যামের ছবিগুলোর দিকে চোখ রেখে,
প্রতিযোগিতার সেই তোড়জোড়ময়তা
একটা দমকা হাওয়ায় উড়িয়ে নিয়ে গেছে যেন,
সমুদ্রের মাঝপথ থেকে আমি চেষ্টা করছি--
নতুনভাবে বাঁচার,নতুনভাবে শেখার,
নতুনভাবে জেগে ওঠার,
নতুন ভাবে লড়াই করার,
আর নতুন পথে চালিত হওয়ার।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 62695.90
ETH 1672.76
USDT 1.00
SBD 0.42