স্বরচিত কবিতা: "একটি গোলাপ"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই চলে আসলাম যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা নিয়ে।
একটি গোলাপ
দিতে পারে হারানো মুখে টুকরো হাসি,
একটি গোলাপ
দিতে পারে দুটি প্রস্ফুটিত হৃদয়ের খুনসুটি।
একটি গোলাপ
অব্যক্ত ভাষার হাজারো ফুলঝুরি,
একটি গোলাপ
দুটি মনে ফোটাতে পারে প্রেমের কুঁড়ি।
একটি গোলাপ
ভরিয়ে দিতে পারে ভালোবাসার আনন্দ,
একটি গোলাপ
দিতে পারে তীর বিদ্ধ বিষের ক্ষত।
একটি গোলাপ
দিতে পারে কাঁটার আঘাত,
একটি গোলাপ
দিতে পারে পরিতৃপ্তির স্বাদ।
একটি গোলাপ
মধুর গল্প হয়ে থেকে যাবে,
একটি গোলাপ
পুরোনো স্মৃতি হয়ে রইয়ে যাবে।
একটি গোলাপ
চোখের কান্না হয়ে ঝরে যাবে,
আবার একটি গোলাপ
দুটি ভাঙা হৃদয় জোড়া লাগাবে।।
কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা হলো মানুষের মনের উপলব্ধি,মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু উপস্থাপন করার।এই কবিতাতে একটি ফুল মানুষের হৃদয়ে কিভাবে জায়গা করে নিতে পারে আবার কিভাবে ছুড়ে ফেলে দিতে পারে সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।গোলাপ সবারই প্রিয়।আর এই প্রিয় ফুল অনেক গল্পে, অনেক ভালোবাসায় জড়িয়ে থাকে।তাই এই ভাবনাটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার কবিতার মাধ্যমে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের কবিতাটি। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
একটি গোলাপ
দিতে পারে হারানো মুখে টুকরো হাসি,
একটি গোলাপ
দিতে পারে দুটি প্রস্ফুটিত হৃদয়ের খুনসুটি।
একটি গোলাপ
অব্যক্ত ভাষার হাজারো ফুলঝুরি,
একটি গোলাপ
দুটি মনে ফোটাতে পারে প্রেমের কুঁড়ি।
একটি গোলাপ
ভরিয়ে দিতে পারে ভালোবাসার আনন্দ,
একটি গোলাপ
দিতে পারে তীর বিদ্ধ বিষের ক্ষত।
একটি গোলাপ
দিতে পারে কাঁটার আঘাত,
একটি গোলাপ
দিতে পারে পরিতৃপ্তির স্বাদ।
একটি গোলাপ
মধুর গল্প হয়ে থেকে যাবে,
একটি গোলাপ
পুরোনো স্মৃতি হয়ে রইয়ে যাবে।
একটি গোলাপ
চোখের কান্না হয়ে ঝরে যাবে,
আবার একটি গোলাপ
দুটি ভাঙা হৃদয় জোড়া লাগাবে।।
পোস্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।
টুইটার লিংক
বাহ আপু একটি গোলাপকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা রচনা করেছেন। আমি তো একদম মুগ্ধ হয়ে এই কবিতাটি পড়েছি। কারণ আমি গোলাপকে অনেক ভালোবাসি। খুব সুন্দর হয়েছে আপনার কবিতাটি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন।
ধন্যবাদ ভাইয়া, আমার কবিতার মাধ্যমে আপনাকে মুগ্ধতা দিতে পেরে।
কবিতা হলো মানুষ এর মনে জুমে থাকা ছন্দ। একটি গোলাপ তথা সমস্ত ফুল একজন মানুষ এর মুখে হাসি ফুটানোর জন্য যথেষ্ট । ফুল মানুষ কে খুশি করে দেয়।দারুন একটি কবিতা লিখেছেন আপু।
সব ফুল মানুষকে খুশি করলেও কাঁটার আঘাত কেবল গোলাপ ফুল ই দিতে পারে।ধন্যবাদ আপনাকে।
আপু আপনি আজকে আমাদের মাঝে একটি গোলাপ ফুলকে কেন্দ্র করে দারুন একটি কবিতা লিখে। আপনার কবিতাটি পড়ে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি আপু। ঠিক বলেছেন আপু একটি গোলাপ ফুল দুটি মনের মাঝে প্রেমের ও ভালোবাসার ফুল ফোটাতে পারে। ধন্যবাদ এত সুন্দর ভাবে কবিতার প্রতিটি লাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার মতামত জানানোর জন্য, অনেক ধন্যবাদ ভাইয়া।
ঠিক বলেছেন আপু কবিতা হচ্ছে মানুষের মনের উপলব্ধি। আজকে আপনি খুব সুন্দর করে একটি গোলাপ কবিতাটি লিখেছেন। আসলে কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়। তবে কবিতার মাধ্যমে খুব সুন্দর করে গোলাপকে নিয়ে ভালোবাসা ফুটিয়ে তুলেছেন। কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। তবে আপনার মত আমিও প্রতি সপ্তাহে কবিতা লেখার চেষ্টা করি। যাইহোক এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনি ও কবিতা লেখার চেষ্টা করেন জেনে ভালো লাগলো আপু,ধন্যবাদ আপনাকে।
বাহ্ অসাধারণ সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। এধরনের কবিতাগুলো আমার ভীষণ ভালো লাগে। একটি গোলাপকে ঘিরে চমৎকার অনুভূতি মিশিয়ে কবিতা উপস্থাপন করে ফেলেছেন, যা সত্যিই প্রশংসনীয় ব্যাপার।
ধন্যবাদ আপু চমৎকার কবিতাটি উপহার দেয়ার জন্য।
আপনার প্রশংসাভরা মন্তব্য পেয়ে উৎসাহিত হলাম ভাইয়া, ধন্যবাদ আপনাকে।
আরে বাহ আপনি খুব চমৎকার কবিতা লিখেছেন। কবিতার নাম একটি গোলাপ। কবিতার মাঝে গোলাপের মতো সুগন্ধ ছড়িয়ে পড়েছে। তবে ঠিক বলেছেন গোলাপের মতো ভালোবাসা মানুষগুলো আপন করতে পারে আবার ছেড়ে দিতে পারে। যেনে খুব ভালো লাগলো প্রতি সপ্তাহে আপনি ও কবিতা লেখার চেষ্টা করেন। আমি নিজেও প্রতি সপ্তাহে একটি কবিতা পোস্ট করে থাকি। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। এবং কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন খুব চমৎকারভাবে লিখেছেন।
অনেক উৎসাহ পেলাম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে সাবলীল মতামত জানানোর জন্য।
দিদি একদম ঠিক বলেছেন, ছোট্র একটি কবিতার মাধ্যমে মনের বৃহৎ একটা অনুভূতির প্রকাশ পায়। আপনার কবিতা আমার কাছে ভালো লাগে। অনেকদিন পর পড়লাম! এই গোলাপ নিয়ে কত কিছু হয়! মনের দ্বন্দ্ব, মনের অনুভূতি সবই যেন গোলাপ!
সুন্দর মন্তব্য করার জন্য, ধন্যবাদ ভাইয়া।