স্বরচিত কবিতা: "সত্যের শব্দবন্ধ"
নমস্কার
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে বর্তমানের বাস্তবতা সম্পর্কে।যেখানে পুরোনো দিনের সম্পর্কগুলি অনেক মধুর থাকলেও বর্তমানে তা তিক্ততায় পরিপূর্ণ।যেখানে সত্য কথাবলা মানুষগুলোই সবথেকে বেশি দোষী। তখন নীরবতায় তার একমাত্র বেঁচে থাকার সম্বল।তো আজ এই ভাবনাতেই লিখে ফেললাম কবিতাটি। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
সত্যের শব্দবন্ধ
পুরোনো তরতাজা স্মৃতিগুলো,
চিরচেনা সেই মায়াবী মুখগুলো
যারা শৈশবের কাছের বন্ধু ছিলো।
যদি সারাটা জীবন চলা যেত একসঙ্গে
খুনসুটি আর হাসি মাখা সম্পর্ক নিয়ে,
যদি নিয়মগুলো স্থির থাকতো
সময়ের চাকাগুলো দিগ্বিদিক না ঘুরতো!
মানুষের অদলবদল জীবন বড্ড ক্লান্ত
সময়গুলো অস্থির আর অ-শান্ত,
বেঁচে থাকার রাস্তা যেন শুধুই নীরবতা
নিজেই নিজের মধ্যে বন্ধু খুঁজে নেওয়া।
আত্মিক সম্পর্কগুলি হারিয়ে গেছে
পুরোনো ছেড়া পাতার মাঝে,
বেঁচে আছে টাটকা হিংস্রতার গন্ধ
লোলুপ-দৃষ্টি,রক্তমাখা-হাত আর সত্যের শব্দবন্ধ।
বিশ্বাসগুলি ঝুলে আছে দাঁড়ি-পাল্লায়
পরিমাপে ছিটকে পড়ে, নয়তো নির্দ্বিধায়,
সত্য বলা কথাগুলো হয়ে ওঠে বিষাক্ত
বর্তমানে সম্পর্কগুলো কাঁচের সঙ্গে যুক্ত।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1942672657486602253
https://x.com/green0156/status/1942673821464682733
খুবই চমৎকার লেখার ধরন আপনার। কবিতার লাইনগুলো অনেক ভালো লেগেছে আপু। কবিতা পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।
ধন্যবাদ ভাইয়া আপনাকেও।
বাহ আপনি তো খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা সত্যের শব্দবন্ধ কবিতাটি পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। তবে এটি ঠিক আগের সম্পর্ক গুলো খুব মধুর ছিল। আর বর্তমানে সম্পর্ক গুলোর মধ্যে তিক্ততা বেশি দেখা যায়। বাস্তবিক কথা দিয়ে সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামতের জন্য।