স্বরচিত কবিতা: "শেষ বিদায়"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।কিন্তু আমি খুবই অসুস্থবোধ করছি আজ বিকেল থেকেই।কারণ হঠাৎ পেটে তীব্র ব্যথা অনুভব করছি।যদিও অনেক কষ্ট হচ্ছিল তবুও কোনোরকমে হ্যাংআউট শেষ করে কয়েক লাইন লেখার চেষ্টা করলাম।তাই আমার সুস্থতার জন্য সবাই আশীর্বাদ করবেন।যাইহোক বরাবরের মতোই চলে আসলাম আমি @green015 আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

IMG_20231012_224637.jpg
সোর্স

কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।কবিতা হলো মানুষের মনের উপলব্ধি,মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম নতুন একটি ভালোবাসার কবিতা নিয়ে।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু উপস্থাপন করার এবং সপ্তাহে একটি কিংবা দুটি করে কবিতা লেখার।তাই এই সপ্তাহেও একটি কবিতা লিখে ফেললাম।এই কবিতায় ভালোবাসাগুলি কিভাবে পদদলিত হয় সমাজের কাছে!কিভাবেই বা মানুষ ভালোবাসাকে প্রাধান্য না দিয়ে তার আবেগকে ছুড়ে ফেলে দেয় নির্মম করাঘাতে?শেষমেষ ভালোবাসাগুলি অসমাপ্ত প্রেমকাহিনীতে নাম লেখায়।তো এই ভাবনাটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার কবিতার মাধ্যমে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

শেষ বিদায়

ভালোবাসাগুলি ঝড়ো হাওয়ার মতো
কখনো বা ছেড়া পালতোলা নৌকার মতো,
জোয়ারের জলে ভেসে চলা ক্ষনিকের অস্থিরতায়
পাখিরা ডানা মেলে উড়ে যায় শুন্যতায়
অনাকাঙ্ক্ষিত জীবনের মায়া কাটিয়ে অসীম সীমানায়।
আজগুবি ফুলের মতোই নিষ্পাপ ভালোবাসারা
নিষ্প্রাণ পাথরের সমাবেশে
বক্তার বক্তব্য শুধুই ভালোবাসা আদায়ের দাবিতে
কিন্তু নিষ্ঠুর আদালত তা স্বীকৃত দেয়নি কঠিন
সমাজের করাঘাতে।
বয়ে চলা নদীর মতোই আবেগহীন ভালোবাসা
কাঁধে নিয়ে পথ চলে পথিক, তৃষ্ণার্ত প্রেমের আকুলতায়
সুন্দরের রূপকে ছুঁয়ে দেখার,
কিন্তু ব্যর্থ সৈনিকের মতোই তার স্বপ্ন ভাসমান
কচুপাতার মতোই দোদুল্যমান।
আগুনের লেলিহান শিখার মতোই উত্তপ্ত বাতাস
আর ঘৃণিত সমাজের অস্বাভাবিক নিঃশ্বাস,
রোদেলা আকাশ সাক্ষ্য দেয়,
প্রেমের আদালত সেই মর্মে উপলব্ধিতায়
সব ভালোবাসারা তাই পূর্ণতা না পেয়ে
অসমাপ্ত প্রেমকাহিনীকে জানায় শেষ বিদায়।।


আশা করি আপনাদের সকলের কাছেও ভালো লাগবে আমার আজকের লেখা কবিতাটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আসলে সমাজের প্রত্যেকটা মানুষ ভালোবাসাগুলোকে প্রাধান্য দেয় না, যার কারণে বেশিরভাগ ভালোবাসা অসমাপ্ত থেকে যায়। আর আপনি আজকে ভালোবাসার একটা গল্প আমাদের মাঝে অনেক সুন্দর করে তুলে ধরেছেন, যেটা যত পড়ছিলাম আমার কাছে ততই ভালো লাগছিল । প্রত্যেকটা লাইন অনেক সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। আপনার কবিতা আমার অনেক পছন্দের।

 3 years ago 

আধুনিক যুগেও সমাজব্যবস্থা পরিবর্তন হয় নি আপু,এটা আফসোস।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভালোবাসার কবিতা যত পড়ি ততই ভালো লাগে। আর তেমনি আপনি ভালোবাসা নিয়ে আজকে যে কবিতাটা লিখেছেন সেটা পড়তে আমার কাছে দারুন লেগেছে। আসলে ভালবাসার সম্পর্কটা সমাজের মানুষগুলো মেনে নেয় না, আর এই কারণেই অনেক মানুষের জীবন যেমন ভাবে নষ্ট হয়, তেমনি ভালোবাসা ও পূর্ণতা পায় না সঠিকভাবে। ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

সমাজব্যবস্থা পরিবর্তন করাটা জরুরি তবেই ভালোবাসা পূর্ণতা পাবে।ভাইয়া ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার শেষ বিদায় কবিতাটি অসাধারণ হয়েছে। কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়। কবিতা পড়তে যেমন ভাল লাগে লেখতেও আমার কাছে অনেক ভালো লাগে। আপনি প্রতি সপ্তাহে কবিতা পোস্ট করে থাকেন। আপনার কবিতাগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনার কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার লেখা কবিতা আপনার ভালো লাগে জেনে খুবই খুশি হলাম।ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আপনার কবিতা বরাবরই অন্যরকম একটা অনুভূতি দেয়। খুব ভালো লিখেন দিদি। আজকের কবিতাটিও দারুণ ছিল!

বক্তার বক্তব্য শুধুই ভালোবাসা আদায়ের দাবিতে

এটা ভালো লেগেছে ভীষণ! ভালোবাসারা উড়ে যায়।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, অনুপ্রেরণা দেওয়ার জন্য।

 3 years ago 

আজকে আপনি তো বেশ চমৎকার করে শেষ বিদায় কবিতাটি লিখেছেন। আপনার কবিতাটি পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। আসলে মানুষের জীবন এমন অনেক সময় অনেক কিছুই মানুষ পাই না। যখন মানুষের ভালোবাসা অপূর্ণতা থেকে যায় তখন মানুষ অনেক কিছু ভুলে যাই। যাই হোক খুব সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। কবিতার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভুলে যাওয়া আর না পাওয়ার বেদনা দুটোই আলাদা ধরনের।আপনার মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62523.92
ETH 1664.08
USDT 1.00
SBD 0.42