স্বরচিত কবিতা: "হঠাৎ একদিন"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

IMG_20231214_064700.jpg
সোর্স

কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা হলো মানুষের মনের উপলব্ধি,মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম নতুন একটি কবিতা নিয়ে।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু উপস্থাপন করার এবং সপ্তাহে একটি কিংবা দুটি করে কবিতা লেখার।তাই এই সপ্তাহেও একটি কবিতা লিখে ফেললাম।এই কবিতায় ভাঙা-গড়ার এক তীব্র যন্ত্রণাকে ফুটিয়ে তোলা হয়েছে।কেউ স্বপ্ন দেখে,আবার কেউ স্বপ্ন দেখে তা খোঁজার প্রয়াস করে।এই খুঁজতে খুঁজতেই সময় কেটে যায় নানা ঝঞ্ঝাটে,তারপর একদিন তাকে শুন্য হাতেই ফিরতে হয়।তো এই ভাবনাটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার কবিতার মাধ্যমে।এই কবিতাটির কিছু অংশ এবিবি ফ্যানে শেয়ার করা হয়েছিল, সেটারই পূর্ণতা দেওয়ার চেষ্টা করলাম।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

হঠাৎ একদিন

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ইচ্ছে হয় মাঝে মাঝেই নিজেকে মুক্ত করতে
একরাশ বুক ভাসানো স্বপ্নে পাড়ি দিতে,
আকাশের নীল সীমানায় নাম লিখতে--
আর যন্ত্রণাগুলিকে মাটির গভীরে চাপা দিতে।



কখনো বা আমি তারাদের ভিড়ে হারিয়ে যাই
তোমার মেঘময় রাশি রাশি ছড়ানো স্নিগ্ধতায়,
ভীষণ স্বপ্ন নিয়েও আমি দু'চোখ খুলি--
অনিশ্চয়তারা দেয় হামাগুড়ি, দক্ষিণা বাতাশ বয় ঝিরিঝিরি।

তারপরও-----হঠাৎ একদিন
যদি দেখা হয়ে যায় তোমার সাথে,
সেদিন নির্বিকারে বলবো,,আমি বেশ আছি।
সময়ের নির্মমতায় শুধু স্বপ্নগুলো আজ ছিন্নভিন্ন--
মনের গোপনেই থেকে গেল আমার শ্রেষ্ঠ কথাটি।

অনেকটা দিন পেরিয়ে গেছে---
লড়াইয়ে লড়াইয়ে কেটে গেছে সময়,
কিন্তু আমি খুঁজে গেছি তরুতলের ছায়া
চারিদিকে রংধনুগুলি হয়েছে ফ্যাকাসে।

তুমি রূপের শেষ আকৃতি
তুমি কল্পনার বিলাসভূমি,
আমি বারবার তাই ছুটে যাই--
কাঁটার আঘাতেও শেষ রক্তাক্ত অবস্থায়।

মুখরিত জনসমাজে আমি উত্তাল--
ফিরেছি একজোড়া শুন্য হাতে,
কখনো ক্ষনিকের স্বপ্নে ডুবে
ভুলেছি নিজের অস্তিত্বকে।।

আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনার লেখা হঠাৎ একদিন শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। অত্যন্ত সাবলীল ভাষায় কবিতাটি লিখেছেন। আপনার লেখা কবিতার মাঝে মনের দারুন একটি অনুভূতি ফুটে উঠেছে। আপনার লেখা কবিতার নিচের লাইনগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

তুমি রূপের শেষ আকৃতি
তুমি কল্পনার বিলাসভূমি,
আমি বারবার তাই ছুটে যাই--
কাঁটার আঘাতেও শেষ রক্তাক্ত অবস্থায়।

 2 years ago 

এই লাইনগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা তৈরি করেছেন৷ আপনার কাছ থেকে এই কবিতাটি পড়তে পেরে অনেক ভালো লাগল৷ আপনি এই কবিতাটি এখানে খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ আপনার কবিপ্রতিভা অনেক ভালো যা আপনার এই কবিতা দেখে বোঝা যাচ্ছে৷

 2 years ago 

আপনার সাবলীল মতামত পড়ে ভালো লাগলো, ধন্যবাদ।

 2 years ago 

সতেজ চিন্তাধারা নিয়ে লেখা আপনার কবিতার প্রত্যেকটা লাইন। এজাতীয় বিভিন্ন শব্দের মিশ্রণে বড় কবিতাগুলো আমার খুবই ভালো লাগে আবৃত্তি করতে। যে সমস্ত কবিতাগুলোর মধ্যে ভয়-ভীতি ভালোলাগা ভালোবাসা অনুভূতি আবেগ প্রকাশ পায় সেগুলো সত্যি মনোমুগ্ধকর থাকে।

 2 years ago 

ভাইয়া, বড় কবিতা যদিও আমি লিখি না তবুও চেষ্টা করি লেখার।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই কবিতার কিছু অংশ আপনি এবিবি ফ্যানে শেয়ার করেছিলেন যেটা আমি দেখেছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনি এই কবিতা টাকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করেছেন দেখে। প্রতিনিয়তই আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আজকেও খুব সুন্দর একটা টপিক তুলে ধরে কবিতা লিখেছেন। ভাঙা গড়ার এক তীব্র যন্ত্রণা কে এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। কবিতার মাধ্যমে বিভিন্ন অনুভূতি তুলে ধরলে সেগুলো অনেক সুন্দর হয়।

 2 years ago 

আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর মন্তব্য পড়ে অনেক অনুপ্রেরণা পাই।আশা করি সবসময় পাশে থাকবেন ভাইয়া।

 2 years ago 

কবিতা লিখতে যেমন ভালো লাগে তেমনি অন্যের কবিতা পড়তেও আমার খুব ভালো লাগে। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপু।আসলে কবিতা মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য। এটা ঠিক একটা ছোট কবিতার মাধ্যমে অনেক বড় বিষয়কে তুলে ধরা যায়। খুব সুন্দর কবিতা লিখেছেন পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনার মত কিছু পাঠক পেয়ে আমার লেখা ধন্য আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিদি! আপনার কবিতা আমার বরাবরই খুবই খুবই ভালো লাগে! এতো চমৎকারভাবে কিভাবে লিখেন! আমি কিন্তু আপনার কাছ থেকেও শিখছি! আসলে প্রিয় মানুষটির সাথে হঠাৎ একদিন দেখা হলেও আগের মতো সেই ভালো লাগাটা কাজ করবে না। সে হয়তো জানবপ না ভালো আছি কি না

 2 years ago 

আপনি যে আমার লেখা কবিতা পড়ে কিছুটা হলেও শিখতে পারছেন এতেই আমার লেখা সার্থক।আসলে কবিতা গভীর অনুভূতি থেকে আসে, মনের ভাবনা থেকে আসে ভাইয়া।

 2 years ago 

বাহ আজকে তো আপনি অনেক সুন্দর করে হঠাৎ একদিন কবিতাটি লিখেছেন। আপনার কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর কবিতা লিখে পোস্ট করে থাকেন। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। কবিতার মাঝে ভাঙ্গা গড়া জীবন খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। খুব সুন্দর করে কবিতাটি উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাঙা-গড়া নিয়েই আমাদের ছোট্ট জীবন।কবিতাটি লেখার চেষ্টা করলাম তাই সেই আঙ্গিকে ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনিতো প্রতি সপ্তাহ খুব সুন্দর সুন্দর কবিতা পোস্ট করেন।হঠাৎ একদিন কবিতাটি খুব সুন্দর করে লিখেছেন। কবিতা লিখতে এবং পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। তবে আজকে আপনার কবিতার প্রতিটি লাইন পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। তবে কবিতার ভাষা অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 2 years ago 

আপু ,আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.078
BTC 63144.83
ETH 1685.61
USDT 1.00
SBD 0.39