স্বরচিত কবিতা: "যদি তুমি কথা রাখো"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

IMG_20231009_002158.jpg
সোর্স

কবিতা হলো মানুষের মনের উপলব্ধি,মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম নতুন একটি ভালোবাসার কবিতা নিয়ে।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু উপস্থাপন করার এবং সপ্তাহে একটি কিংবা দুটি করে কবিতা লেখার।তাই এই সপ্তাহেও একটি কবিতা লিখে ফেললাম।এই কবিতায় ভালোবাসার ছোট ছোট ইচ্ছেরা প্রাধান্য পেয়েছে।সেই ইচ্ছেগুলো এক একটি ক্ষনিকের দুঃস্বপ্নের মতো কখনো বা বাস্তবের প্রতিচ্ছায়া হয়ে রইয়ে গেছে। তো এই ভাবনাটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার কবিতার মাধ্যমে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

যদি তুমি কথা রাখো

যদি তুমি কথা রাখো
আমিও অসীম আনন্দে এগিয়ে দেব দুইহাত,
তোমার চঞ্চল হৃদয়ের অপূর্ব ভালোবাসায়
সবকিছু মেনে নেব ভাঙা মনের বাঁধ।


যদি তুমি কথা রাখো
মেনে নেব খামখেয়ালি সব আবদার,
তোমার ভালোবাসায় সিক্ত হয়ে
হাজার বার যেতে পারি মৃত্যুপুরীর দরজায়।

যদি তুমি কথা রাখো
দুই চোখ ভরে দেখবো রাতের আকাশ,
উজ্জ্বল নক্ষত্রের মতোই সাজিয়ে
দুজনে অনুভব করবো বিশুদ্ধ ঝড়ো বাতাস।

যদি তুমি কথা রাখো
শেষবিন্দু হয়ে ছুঁয়ে দেখবো হিমেল হাওয়ায়,
অদূরের কালিমাখা লিপ্ততায়
ভোরের ফুটন্ত গোলাপের সুশোভিত মহিমায়।

যদি তুমি কথা রাখো
পাড়ি দিতে পারি আমি তেপান্তরের মাঠ,
নীল সমুদ্রের বুকে কথাকলি ফুল
ছড়িয়ে দিতাম তোমার আঙিনা জুড়ে।

যদি তুমি কথা রাখো
রাখবো তোমার হাজার বাহানা,
সব ঝুঁকির ঊর্ধে মৃত্যুকে করবো জয়
আলোকিত হৃদয়ের শপথ উজ্জ্বল মহিমা।


আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের কবিতাটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপু আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন, কবিতার ভাষাও ছিল অসাধারণ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

এটা অবশ্য ভালো করেন আপু পোষ্টের ভিন্নতা আনার জন্য মাঝেমধ্যে কবিতা পোস্ট করা ভালো। তাছাড়া ঠিকই বলেছেন কবিতায় সংক্ষেপে অনেক বড় অর্থ প্রকাশ করা যায়। আপনার আজকের কবিতাটি খুব সুন্দর হয়েছে। কবিতা প্রতিটি লাইন সহজ ভাষায় লিখার কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে।

 3 years ago 

একঘেয়েমি পোষ্ট করতে ভালো লাগে না আপু,তাই চেষ্টা করি ভিন্ন ভিন্ন পোষ্ট করার জন্য।ধন্যবাদ আপনাকে ও।

 3 years ago 

ভালোবাসায় একে অপরের প্রতি বিশ্বাস সম্মান এবং ত‍্যাগ করার মানসিকতা অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় মানুষটা কথা রাখলে তার জন্য সবকিছুই করা যায় আনন্দে। তার সব আবদার মেনে নেওয়া যায়। আপনার কবিতা টা সুন্দর হয়েছে দিদি। আপনার কবিতার ভাষা এবং কথাগুলো দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মন্তব্যটি দারুণ হয়েছে, অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

এটা কিন্তু সত্য কথা, ছোট্ট একটা কবিতার মাধ্যমে বৃহৎ একটা টপিক তুলে ধরা যায়। অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। যদি তুমি কথা রাখো কবিতাটা পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতাটা লেখার টপিক বেশ দারুন ছিল। দিদি আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন। এই কবিতার লাইনগুলো এত সুন্দর করে তুলে ধরেছেন দেখে, আমার তো বারবার কবিতাটা পড়তে ইচ্ছে করছে।

 3 years ago 

আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে অনুপ্রেরণা পাই,ধন্যবাদ আপু।

 3 years ago 

দিদি আপনার লেখা কবিতাটা একেবারে মনটা ছুয়ে দিয়েছে। আমি যত পড়ছিলাম আমার কাছে ততই ভালো লাগছিল।

যদি তুমি কথা রাখো
মেনে নেব খামখেয়ালি সব আবদার,
তোমার ভালোবাসায় সিক্ত হয়ে
হাজার বার যেতে পারি মৃত্যুপুরীর দরজায়

বিশেষ করে উপরের এই লাইনগুলো পড়তে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে এভাবে কবিতা লিখলে অনেক সুন্দর হয়।

 3 years ago 

চেষ্টা করি সবসময় ছন্দ মিলিয়ে লেখার ভাইয়া, এটা আমার কাছে ও ভালো লাগে লিখতে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কবিতা দিয়ে আসলেই দিদি ছোট্র বিষয়কে বৃহৎ পরিসরে বর্ণনা করা যায়। যাক, আজকের কবিতাটি আপনার দারুণ হয়েছে দিদি। প্রিয় মানুষটা কথা রাখলেই আমাদের সবকিছু উজাড় করে দিয়ে দিতে ইচ্ছে করে 🍀

 3 years ago 

সবসময় প্রিয় মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64201.88
ETH 1871.04
USDT 1.00
SBD 0.35