স্বরচিত কবিতা: "শূন্যতা"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা নিয়ে।


সোর্স

কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা হলো মানুষের মনের উপলব্ধি,মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু উপস্থাপন করার এবং সপ্তাহে একটি করে কবিতা লেখার।তাই এই সপ্তাহেও একটি কবিতা লিখে ফেললাম।এই কবিতাটিতে নিঃসঙ্গ মানুষের মনের ভাবনার কথা তুলে ধরার চেষ্টা করেছি।প্রত্যেক মানুষ তার অতীত স্মৃতির কথা স্মরণ করে।কিন্তু একসময় সময়ের নির্মম পরিহাসে মানুষ ভিড়ের মাঝেও একাকীত্ব অনুভব করে নিজের অস্তিত্বকে। তাই সময় বড়ই নির্মম ও নিষ্ঠুর।তো এই ভাবনাটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার কবিতার মাধ্যমে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

শূন্যতা

অনেক ভিড়ের মাঝে আমি নিজেকে খুঁজি
তারপর আনন্দের বন্যাতে শূন্যতা বুঝি,
আমি আশায় পথচেয়ে নতুনের সন্ধানে
কিন্তু এক অজানা দাবানলে আমার হৃদয় পোড়ে।
ব্যথাতুর হৃদয় চায় এখনো কাঁধ মিলাতে
কিন্তু গভীর সম্পর্কে ফাটল ধরে মৃত্তিকায় মেশে,
গন্তব্যের ভাষা আগে থেকেই আলাদা
সব দায়বদ্ধতা কাটিয়ে তাই চেয়েছি শুধুই স্বাধীনতা।
আমি ভাবি অতীতের স্মৃতিগুলো অসহায়
একরাশ উল্লাসে মেতে ওঠার দিনগুলো,
যখন আমিই অন্যকে প্রথম পরিচয়ে
আজ তার অফুরন্ত প্রতিদান সকলের ভিড়ে।
আমি আজও ভরসা নিয়ে বাঁচি
এখনো সান্ত্বনা দিই মনে,ত্রুটি হয়নি কিছু
আমি ভুলিনি সেই দিনগুলোর কথা
যা এখন নিতান্তই তোমার কাছে তুচ্ছ ভাষা।
মানুষের ভিড়ে আমি শূন্যতা অনুভব করি
হয়তো কখনো ফুটবে পুরোনো গাছে নব কুঁড়ি,
দূরত্বের মাঝে অনেক চির ধরেছে সময়ের নির্মমে
সব বন্ধন তাই দিয়েছি ভালোবাসায় ঝেড়ে ফেলে।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোস্ট বিবরণ:

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতাটি পড়ে আমার তো ভীষণ ভালো লাগলো। তবে আপনার কন্ঠে শুনতে পেলে আরও বেশি ভালো লাগতো। আপনি যে এত সুন্দর কবিতা লেখেন আগে আমি জানতাম না। আপনাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এখন জেনে গেলেন আপু,আসলে কবিতা লিখতে পারলে ও আমি খুব একটা আবৃত্তি করতে পারিনা।সেইভাবে চেষ্টা করা হয় না, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু শূন্যতা নিয়ে আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন। সত্যি অনেক সময় অনেক লোকের ভীরে ও একাকীত্ব অনুভব করে নিজের অস্তিত্ব।আসলে আপু তবু ও মানুষ আশায় বুক বেঁধে থাকে পুরানো গাছে নতুন কুঁড়ি ফুটবে বলে।ধন্যবাদ আপনাকে চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আশা নিয়েই প্রত্যেক মানুষ বেঁচে থাকে বলেই নতুনের সন্ধান পায়।ধন্যবাদ আপু।

 3 years ago 

আমাদের জীবনের কিছু কিছু সময়ে আমাদের সবকিছু থাকা সত্ত্বেও আমরা অসহায় এবং একাকীত্ব অনুভব করি। সময়ের নির্মমতা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আপনার কবিতার মাধ্যমে। কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। বাস্তব কথাগুলো আপনি তুলে ধরেছেন কবিতার মধ্যে। ধন্যবাদ দিদি সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সবকিছু থাকা সত্ত্বেও মানুষ একা আর শুন্যতায় ঘেরা মন।কখনো কোনো মানুষের সমস্ত আশা পূরণ করা সম্ভব নয় এইজন্যই হয়তো,ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর একটি কবিতা রচনা করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যে কবিতার মধ্যে বেশ হতাশ ব্যর্থতা অনুভূতি হয়ে খুঁজে পেলাম। কবিতা মনের ভাষা বলে। যেখানে হৃদয় আবেগ অনুভূতি খুঁজে পাওয়া যায়। অব্যক্ত কথাগুলো কবিতার মাধ্যমে মানুষের মাঝে তুলে ধরা সম্ভব। ঠিক তেমনি একটি কবিতা ছিল আপনার আজকের এই এটা।

 3 years ago 

আসলেই হতাশ ও ব্যর্থতা থেকেই কবিতার সৃষ্টি হয়।সেজন্যই হয়তো কবিতা মনের কথা বলে, ধন্যবাদ ভাইয়া ।

 3 years ago 

আপনি শূন্যতা নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে সত্যিই অসম্ভব ভালো লাগলো। আসলে মানুষের মধ্যে অনেক সময় আপন লোক দূরে চলে গেলে অনেক শূন্যতা লাগে। শূন্যতার কারণে মানুষ অনেক সময় নিজের জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে। কবিতার মাধ্যমে মানুষের জীবনের শূন্যতা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে লিখে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন, আপন মানুষ দূরে চলে গেলে আসলেই তাদের স্মৃতি মনে পড়ে কষ্ট লাগে।

 3 years ago 

বাহ্ চমৎকার একটা কবিতা উপস্থাপন করেছেন। এইরকম কবিতা পড়তে খুব ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় কবিতার সঙ্গে হারিয়ে গেছি।ঠিক তেমনি আপনার কবিতাও পড়ে কোথায় যেনো হারিয়ে গেছি।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আপনি আমার কবিতা পড়ে হারিয়ে গেছেন জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দিদি আপনি তো খুব চমৎকার কবিতা লিখেছেন। শূন্যতা নিয়ে কবিতাটি খুব সুন্দর করে লেখেছেন। প্রত্যেক মানুষের জীবনে হাসিখুশি সব থাকে। যখন কারো জীবন শূন্যতা নেমে আসে তখন তার জীবনটি অতিষ্ঠ হয়ে পড়ে। আর প্রিয় মানুষের জন্য যদি শূন্যতা হয়ে যায় তাহলে বেশি খারাপ লাগে। সত্যি বলতে আপনার শূন্যতা কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং কবিতাটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। ধন্যবাদ দিদি এত সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

শূন্যতা মানুষকে শেখায় আবার মনকে অন্ধকারে ছেয়ে দেয়।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

শূন্যতা নিয়ে খুব চমৎকার একটি কবিতা শেয়ার করলেন দিদি।খুব ভালো লেগেছে কবিতাটি।আসলে আমাদের জীবনে সবকিছু থাকলেও এক সময় আমরা শূন্যতা অনুভব করি।আর সেই শূন্যতা নিয়ে খুব সুন্দর করে কবিতাটি ফুটিয়ে তুলেছেন। প্রিয় মানুষটি হারিয়ে গেলে সেই অতীত স্মৃতি আমাদের মনে বেজে উঠে তখন নিজেকে খুবই একাকি মনে হয়।

 3 years ago 

এমনিতেই মানুষ জন্মের পর থেকে মৃত্যু অবধি একাকী এবং একাই পথ চলতে হয় শুধুমাত্র পরামর্শ বা দিকনির্দেশনা দেওয়ার জন্য কয়েকজন সঙ্গি হয়।

 3 years ago 

বরাবরই আপনার কবিতাগুলো আমার অনেক ভালো লাগে। আর আজকের কবিতাটা আমার বেশ ভালো লেগেছে।এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি।

 3 years ago 

ধন্যবাদ আপু,উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65564.78
ETH 1918.22
USDT 1.00
SBD 0.38